Author: স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিনিধি রাজধানীর হাতিরঝিল এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক রাকিবুল হাসান রানার শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। মঙ্গলবার সকালে শেরেবাংলানগরে জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রানার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। তার পরিবারসহ কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন। এসময় তিনি সুচিকিৎসার জন্য ডিএমপির পক্ষ থেকে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। রানার খোঁজখবর শেষে উপস্থিত সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিক রানার চিকিৎসার জন্য পুলিশ সার্বক্ষণিক খোঁজ রাখছে। হাসপাতালের ডাক্তারদের অনুরোধ করা হয়েছে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য। তিনি বলেন, সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তিনজন ছিলো। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের…

Read More

ময়মনসিংহ প্রতিনিধি ০৪/০৭/২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে পাঁচটি প্রকল্প (রোজ গার্ডেন, ঢাকাস্থ কবি নজরুল ইনস্টিটিউট ভবন, রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও কিশোরগঞ্জের মিঠামইনের আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, ময়মনসিংহের মুক্তাগাছা সাংস্কৃতিক কেন্দ্র, জাতীয় জাদুঘরে শিশু গ্রন্থাগার এবং গণগ্রন্থাগার অধিদপ্তর ভবন) এর ভিত্তিফলক উন্মোচন ও কপিরাইট ভবন উদ্বোধন করেন। একই সময়ে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চুয়ালি উপভোগ করেন ময়মনসিংহ জেলায় কর্মরত প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ আপামর জনসাধারণ। পরবর্তীতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মোঃ…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী (৪ ও ৫ জুলাই, ২০২৩ খ্রিঃ) ‘রোড পুলিশিং লিডারশিপ’ বিষয়ে একটি কর্মশালা আয়োজন করেছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো এমন কর্মশালা আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার নগরীর রেডিসন ব্লু হোটেলে কর্মশালাটির উদ্বোধন করাসহ আজকের কর্মশালা সমাপনান্তে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। উদ্বোধনী অধিবেশনে মান্যবর পুলিশ কমিশনার মহোদয় বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবে একা পুলিশের পক্ষে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট…

Read More

ময়মনসিংহ প্রতিনিধি কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা সমাধানে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার তাৎক্ষণিক সমাধানে সিটি কর্পোরেশন পরিচালিত এসব কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছেন মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এর ধারাবাহিকতায় আজ নগরী মাসকান্দা, শান্তিনগর, মাসকান্দা খানকা মসজিদ এলাকায় খালের যেসব স্থানে পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেসব স্থানে নিজে উপস্থিত থেকে প্রতিবন্ধকতা ভেঙে দেন। এছাড়াও এ সময় খালের উপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় মেয়র খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনাসমূহ দ্রুততম সময়ে উচ্ছেদ করে খালের প্রবাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে মেয়র…

Read More

রাঙামাটি প্রতিনিধি রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয় বলেছেন সড়কের পাশে জনসাধারণের চলাচলের জায়গা ফুটপাত দখল করে অবৈধ কোন স্থাপনা করা যাবেনা। আর ফুটপাতে যারা স্থাপনা তৈরি করেছেন তাদের দ্রুত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করেন। পুলিশ সুপার মহোদয় আজ ০৪ জুলাই ২০২৩ খ্রি: কোতয়ালী থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশিং এবং সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, রাঙ্গামাটি একটি পর্যটনের শহর। তাই এই শহরকে অত্যাধিক পর্যটক বান্ধব গড়ে তুলতে সড়কে শৃঙ্খলা নিয়ে আসার কোন বিকল্প নাই। তাছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়কে শৃঙ্খলা আনতে…

Read More

খুলনা প্রতিনিধি আজ ০৪ জুলাই ২০২৩ খ্রি. খুলনা জেলা পুনাকের সভানেত্রী মোসাঃ তাহমিনা আক্তার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা পুনাকের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাকের বিভিন্ন পদমর্যাদার সদস্যগন। সভানেত্রী তার বক্তব্যে পুনাকের বিভিন্ন সময়কার স্মৃতিচারন করেন এবং সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আজ ০৪ জুলাই ২০২৩ খ্রি. খুলনা জেলা পুনাকের সভানেত্রী মোসাঃ তাহমিনা আক্তার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

Read More

আমতলী( বরগুনা) প্রতিনিধি ৩ রা জুলাই সোমবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিল আমতলীতে শুভ আগামন উপলক্ষে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মো মতিয়ার রহমানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানান। পরে পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশ আওয়ামী লীগ, আমতলী উপজেলা শাখার সভাপতি মেয়র, মো,মতিয়ার রহমান। যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন

Read More

নিজস্ব প্রতিনিধি সাবেক সচিব মোছাঃ আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে নিয়োগ দিয়ে ১৩ জুন ২০২৩ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ০২ জুলাই ২০২৩ তারিখে কমিশনার পদে যোগদান করেন। কমিশনের সম্মেলন কক্ষে দুদকের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) জনাব মোঃ জহুরুল হক ফুল দিয়ে তাকে স্বাগত জানান। কমিশনের সম্মানিত সচিব মোঃ মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ০১ জুলাই ২০২৩ তারিখে দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হয়। মোছাঃ আছিয়া খাতুন তার স্থলাভিষিক্ত হলেন। তিনি ০২ জুলাই ২০২৩ তারিখে…

Read More

সিলেট প্রতিনিধি অদ্য ০৩/০৭/২০২৩খ্রিঃ অনুমান ১৭:২৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ)/ জনাব অমৃত কুমার দেব স্যারের নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) অঞ্জন সিংহ সঙ্গীয় কনস্টেবল/৫৩৫ প্রনজিৎ, কনস্টেবল/১২৪৩ সজল পুরকায়স্থ, কনস্টেবল/১৩৭৮ মোঃ জাহির হোসেন, সর্ব কর্মস্থলঃ মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট এবং ড্রাই: কনস্টেবল/১০৪২ জ্যোর্তিময়, মোটরযান শাখা, এসএমপি, সিলেট-দের সহায়তায় ধৃত আসামী ১। হৃদয় আহমদ (২৩), পিতা- ইমন আলী, মাতা- বিলকিস বেগম, বাসা-২৭,স্থায়ী: গ্রাম-মুন্সিহাটি (হাফাই মিয়ার বাড়ির পাশে), থানা- আজমীরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমান: রবি মিয়ার কলোনী গ্রাম- ঘাসিটুলা (মনিকা হলের পিছনে), ডাকঘর: সিলেট সদর, থানা-কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শেখ শরিফুজ্জামানের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার জনাব মাহমুদুল হাসানের সার্বিক সহযোগিতায়, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, এসআই মোঃ ফয়সাল সরোয়ার সংগীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ০২-০৭-২০২৩ খ্রিঃ নগরীর বন্দর থানাধীন ২ নং সাইড, মহল্লা সওদাগর বাড়ি, রিয়াজের বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ মোঃ লিটন, আলী আব্বাস, মোঃ শাহিন, মোঃ মুন্না, মোঃ রাশেদ, মোহাম্মদ নাঈম, মোঃ সাইফুল, মোঃ ইমরান, মোঃ শাহিন, মোহাম্মদ জাবেদ, মোঃ জাহেদ উল্লাহ, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ তারেককে আটক…

Read More