- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
ফরিদপুর প্রতিনিধি আজ ১লা জুলাই ২০২৩ খ্রি. ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে কাঁঠাল বিতরণ করেন ফরিদপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। আজ শহরের গোয়ালচামট এলাকায় অসহায় দুঃস্থ মানুষের মাঝে মৌসুমী ফল কাঁঠাল বিতরণ করেছেন। পুলিশ লাইন্স, ফরিদপুর এবং পুলিশ সুপার, ফরিদপুর মহোদহের বাংলোয় গাছে প্রচুর কাঁঠাল ফলেছে। মেহনতী অসহায় মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না মৌসুমী ফলের স্বাদ গ্রহণ করা। সবাই যেন এই দেশীয় মৌসুমি ফল খেতে পারে সেজন্য এমন ভিন্নরুপি উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়। এসময় তিনি বলেন- ‘আমি অসহায় মানুষদের কথা ভেবে মৌসুমি ফল কাঁঠাল বিতরণ করছি। কাঁঠাল আমাদের দেশীয় ফল।…
নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের সরাসরি তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী ও অফিসার ইনচার্জ, শিবপুর মডেল থানার নেতৃত্বে শিবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-সহ এসআই/মোঃ মনির হোসেন, এসআই/মুক্তার হোসেন, এসআই/রাসেল কবির ও জেলা গোয়েন্দা শাখার এসআই/জিহাদুল হক, এসআই/শফিকুল আলম, এসআই/মোঃ কামরুজ্জামান খানসহ ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল গত ০১/০৭/২০২৩ তারিখ ১৪:০৫ ঘটিকার সময় শিবপুর থানাধীন শিবপুর পশ্চিমপাড়া ১নং আসামী মোঃ সেলিম ভূইয়ার বিরোধপূর্ণ ফাঁকা জমির সামনে শিবপুর টু দুলালপুরগামী পাঁকা রাস্তার উপর সেলিম গ্রুপ ও নাঈমুল ইসলাম অপি গ্রুপের মধ্যে বিরোধপূর্ণ জমি নিয়ে মারামারির সংবাদ পায়। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর…
নিজস্ব প্রতিনিধি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় করলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। আজ রোববার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে সবাইকে ঈদোত্তর শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার। এসময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সকলকে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অতীতের মতো বর্তমান ও ভবিষ্যতেও টিম ডিএমপি একত্রে থেকে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এ উপলক্ষে উপস্থিত সকল কর্মকর্তা/কর্মচারীদেরকে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে…
নিজস্ব প্রতিনিধি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় আজ (২ জুলাই ২০২৩) সকালে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন আইজিপি
মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আনহার আলী মৌলভীবাজারে যন্ত্র শিল্পীদের মান উন্নয়ন, সম্মানী বৃদ্ধি, আইডি কার্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে এক সমন্বয় সভা আয়োজন করা হয়েছে। সভায় যন্ত্র শিল্পীদের দাবি দাওয়া আদায়ে সর্ব সম্মতিক্রমে ‘ডিস্ট্রিক্ট মিউজিশিয়ান এসোসিয়েশন’ হিসেবে এই সংগঠনের নামকরণ করা হয়। উক্ত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যন্ত্র শিল্পীরা অংশ নেন। মৌলভীবাজার শহরের গীর্জাপাড়াস্থ গান পাঠশালার হলরুমে সভায় সভাপতিত্ব করেন, তমাল ফেরদৌস দুলাল। সভায় সর্ব-সম্মতিক্রমে তমাল ফেরদৌস দুলালকে আহবায়ক ও প্রীতম দত্ত সজীবকে সদস্য সচিব এবং সকল যন্ত্র শিল্পীদের সদস্য করে আগামী তিন মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় খুব দ্রুত সময়ে জেলার সকল উপজেলার যন্ত্র শিল্পীদের…
মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার রাতে পুলিশ সুপার সরকারি বাসভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব নেছার আহমদ। উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্টজনদের নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী
রাজশাহী প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আজ পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন রাজনৈতিক, চিকিৎসক , সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এবং তিনি পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ও শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার আশ্বাস দেন। মেয়র বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়
ময়মনসিংহ প্রতিনিধি ঈদ-ঊল-আযহা মানে হল ত্যাগের আমোঘ দীক্ষায় দীক্ষিত হয়ে আনন্দকে সকলের মাঝে ভাগ করে নেয়া। আর এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে গত ৩০ জুন ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের সরকারী বাসভবনে ময়মনসিংহের সর্বোচ্চ পর্যায়ের রাজিনৈতিক নেতৃবৃন্দের স্বত:স্ফূর্ত ও প্রাঞ্জল উপস্থিতে অনুষ্ঠিত হয় এক বর্ণিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনন্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দকে বর্ধিত করেছেন জনাব শরীফ আহমেদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও তার সম্মানিত সহধর্মিনী মহোদয়। মনোজ্ঞ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন,…
নিজস্ব প্রতিনিধি নিউ জেএমবি বা শারক্বীয়া যে নামেই জঙ্গিরা আসুক না কেন, বাংলাদেশে তাদের স্থান হবে না। দেশবাসীকে সাথে নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করবে। শনিবার সকালে গুলশান হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার সাত বছর পূর্তিতে গুলশান নতুন থানা ভবনের সামনে ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার), পিপিএম। এরপর ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন ও বিদেশি কূটনীতিগণ। শ্রদ্ধা নিবেদন শেষে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে দেশি-বিদেশি চক্রান্তের ফলে ২০১৫-১৬ সালে বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনাগুলো ঘটানো হয়। ২০১৬…
(খ:সোহাগ)নারায়ণগঞ্জ থেকে- সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সিয়াম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে ওই কিশোর নিখোঁজ হয় । বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার। নিখোঁজ সিয়াম সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা ব্রিজের নিচে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নদেতে নামে সিয়াম। এ সময় পানির স্রোতে সে ডুবে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনকে জানায়।পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড…