- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
- বদলগাছীতে নিজ শয়নকক্ষ থেকে সিফাত ১৫ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাসাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কোটচাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সদস্য সহ দুইজন গ্রেফতার
- চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ ও হয়রানির অভিযোগ এসি ওমর ও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে
- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
Author: admin
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালীর দুমকিতে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ” নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার” এ প্রতিপাদ্যের রোগী কল্যাণ সমিতি দুমকির উদ্যোগে অসহায় দুস্থ রোগীদের মাঝে কম্বল ও হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২জানুয়ারী) দুপুর ২টায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন। সমাজসেবা কর্মকর্তা মু: অলিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. জিএম এনামুল হক, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ জহিরুল ইসলাম, মোঃ রিয়াজ…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক ও অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করছেন সাধারণ শিক্ষার্থীরা৷ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনটি করা হয়। সংবাদ সম্মেলনে গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুনেছি আগে ২৫-৩০ লাখ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হতো, রাজনৈতিক ইন্ধনে নিয়োগ দেওয়া হতো। এখন সেভাবে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে আপনারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন না। পূর্বে নিয়োগে হস্তক্ষেপ করা ইলিয়াস গং, তাহের গং, রানা গং, কাজী আনিছ গং-রা আর কোন শিক্ষক নিয়োগে হস্তক্ষেপ আর করতে পারবে না। নিয়োগ পরীক্ষাটা হচ্ছে অত্যন্ত হাস্যকর পদ্ধতিতে, এই পদ্ধতি আর না থাকুক।’ …
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের নিকট ৫০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে ফুলছড়ি থানা যুবদলের যুগ্নআহ্বায়ক আকতারুজ্জামান আক্তার হোসেনকে গ্রেফতার করেছ পুলিশ। গত বুধবার (১ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করে ফুলছড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃত আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। সে ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: হাফিজুর রহমান। দুপুরে বিচারপতি জনাব খুরশীদ আলম তার বাসভবনের সামনে পায়চারি করছিলেন। এ সময় আকতারুজ্জামান বিচারপতির কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওসি আরও…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা নেসকো’র ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা- বন্ধ কর করতে হবে” শ্লোগান-কে সমানে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক গ্রাহকদের নিকট প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে গত পহেলা জানুয়ারী বিকালে পলাশবাড়ীস্থ নেসকো কার্যালয় অফিস ঘেড়াও কর্মসূচী পালন করা হয়েছে। পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবানে ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সহযোগীতায় নেসকো অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচী সফল করতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহক ও সর্বসাধারণ ছাত্র-জনতা অংশ গ্রহন করে প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবী জানান। এসময় বক্তব্য রাখেন পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের…
ঝালকাঠি প্রতিনিধিঃ “নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের নিয়ে ওয়াকাথন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অন্যেদের মধ্যে সহকারী কমিশনার ভুমি সঞ্জয় দাস, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা, কাঠালিয়া উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, সরকারী তোফাজ্জেল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ বজলুল করিম, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া প্রেসক্লাবের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে সমাজ সেবা দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা সমাজসেবার আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে টাঙ্গাইল শহীদ মিনার থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে টাঙ্গাইল সরকারি শিশু (বালিকা)তে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি:) আসাদুল ইসলাম এর সঞ্চালনায় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, জেলা সমাজসেবা উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক…
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি আজ বৃহস্সপতিবার সকাল ১১ টায় দিঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা। খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলায় এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন। রেলিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রেলি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল রানা। তিনি তার বক্তব্যে বলেন, তারুণ্যের শক্তি দেশের উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখতে পারে। আমাদের তরুণদের সামাজিক দায়িত্ব পালনে আরও সচেতন হতে হবে। এছাড়া, উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার…
কয়রা খুলনা প্রতিনিধি : ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেল ছাত্রদলের( ৪৬) তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপি’র যুগ্মআহবায়ক এম এ হাসান,যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন , কহিনুর ইসলাম, আবুল বাশার ডাবলু, প্রভাষক মঞ্জুর মোর্শেদ, এই সময় আরো উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহবায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, আসাদুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু, ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, যুগ্মআহবায়ক রবিউল ইসলাম, কৃষক দলের…
পাঁচবিবি প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষা,ঐক্য,প্রগতি এই শ্লোগান সামনে রেখে ৪৬ তম ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪ ঘটিকার সময় পাঁচবিবি উপজেলার গরুহাটিতে পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ ফয়সাল হোসেন আপেলের সভাপতিত্বে পায়রা ও বেলুন উড়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা ছাত্র দলের সভাপতি জনাব মোঃ মামুনূর রশিদ মামুন প্রধান। মোঃ রাব্বিউল ইসলাম রকি সাবেক আহ্বায়ক পৌর ছাত্রদল, মোঃ আরিফুল ইসলাম নয়ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর ছাত্রদল, মোঃ ইমানুর রহমান আহ্বায়ক মহিপুর হাজী মহাসিন সরকারি কলেজ শাখার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জনাব মোঃ গোলজার হোসেন আহ্বায়ক, জেলা বিএনপি জয়পুরহাট। আরো বক্তব্য রাখেন,জনাব মোঃ…
আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই উল্লেখ করে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, বাংলাদেশ আমাদের হারানো ভাই এবং পাকিস্তান তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক মিনিট মিরর। সংবাদ সম্মেলনে পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ হয়েছে বলেও মন্তব্য করেছেন ইসহাক দার। তিনি বলেন, আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে, আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন। সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান…