Author: admin

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০১ জানুয়ারি) বিকেলে বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজ মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঙ্গাবাড়ি ইউনিয়নে কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), রহনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জোহরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাদিকুল ইসলাম,পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ,…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় ১লা জানুয়ারি বুধবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।বছরের শুরুর দিনেই বই বিতরণ উপলক্ষে নলছিটি পৌরসভার নান্দিকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো নজরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম,একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন,প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আকতার,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান রেজা,নান্দিকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইকরামুল করিম মিঠু মিয়া সহ অন্যন্যরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা আক্তার। এদিন বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।বই সংকট থাকলেও ১৫ জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে সকল…

Read More

কুবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বিশ্ববিদ্যালয়ের নৈশ্য প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ডর্মেটরিতে কর্মরত নৈশ্য প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘এখন প্রচন্ড শীত! যেহেতু আমাদের ক্যাম্পাসটি পাহাড়ে অবস্থিত, এখানে অন্য জায়গার তুলনায় প্রচন্ড শীত পড়ে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় যারা এখানে চাকরি করেন সকলে শীতে কষ্ট পান। তাই আমাদের…

Read More

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১লা জানুয়ারী) বিকেলে বনপাড়া বাস স্ট্যান্ডে আায়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন সোহাগ ও সঞ্চালনা করেন ছাত্র দল নেতা মো. শাহিন হোসেন মোল্লা । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. আব্দুল কাদের মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মোল্লা , উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আরাফাত উজ জামান…

Read More

মো: আমিনুল ইসলাম দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ ১লা জানুয়ারি -২০২৫ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৌলতপুর দলীয় কার্যালয়ে ছাত্রদলের পতাকা উত্তোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দৌলতপুর জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে পতাকা উত্তোলনের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মো: হুমায়ূন কবির এলিট, সাবেক আহ্বায়ক, দৌলতপুর উপজেলা ছাএদল। মো: রাজু আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক দৌলতপুর। উপজেলা ছাএদল মো: সবুজ ইসলাম দৌলতপুর উপজেলা ছাএদল মো রতন দৌলতপুর উপজেলাছাএদল মো আকাশ শেখ কায়ছার নাঈম দৌলতপুর উপজেলা ছাএদল আবু সুফিয়ান সাওরি দৌলতপুর উপজেলা ছাএদল মো মেহেদী হাসান দৌলতপুর উপজেলা ছাএদল

Read More

নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিকলী উপজেলা শাখা আয়োজিত ২দিনের কর্মসূচি ঘোষণা করে। দুই দিনের মধ্যে আজ প্রথম দিনের কর্মসূচি পালিত হয়েছে। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হৃদয় হাসান ও সদস্য সচিব রনি আহম্মদের নেতৃত্বে একটি র‍্যালি ও আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি নিকলী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হৃদয় হাসান ও সদস্য সচিব রনি আহমেদ, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন, যুগ্ন আহ্বায়ক সিয়াম হাসান অক্ষয়, যু্গ্ন আহ্বায়ক আশিক মাহমুদ আষাঢ়, সদস্য গরীবে নেওয়াজ ও ওমর ফারুক প্রমুখ। ভারপ্রাপ্ত সভাপতি…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে অভিনব কায়দায় স্বর্ণ চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের দুই মহিলাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান। আটকরা আসামিরা হলেন- দিনাজপুর জেলার কতোয়ালী থানার রাজবাড়ী তামলিপাড়া গ্রামের রমজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০) এবং কালিতলা গ্রামের মৃত মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫)। সংবাদ সম্মেলন গাজিউর রহমান বলেন, গত ২৬ ডিসেম্বর…

Read More

পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত র‍্যালিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (০১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভান্ডারিয়া শহীদ মিনার চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন , ছাত্রদল নেতা মাহাতাব হোসেন সজিব বেপারী, বাকী বেপারী, নবীন ফরাজী, লোকমান সরদার ও সুজন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দুই পক্ষকে সরিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। যানা যায়, বুধবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিক রেজার নেতৃত্বে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলেজ রোড অতিক্রম করে ভান্ডারিয়া শহীদ মিনার চত্বরে গেলে মিছিলের সামনে থেকে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সংস্কার ও নির্বাচন দুটোই অনিবার্য জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে রাজনীতির প্রয়োজনে আরও রাজনৈতিক দলের উত্থান ঘটবে। এটি গণতান্ত্রিক রীতি। বিচলতি হওয়ার কিছুই নেই। বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। বিএনপি জন্মলগ্ন থেকেই বহু দল ও মতচর্চার পক্ষে। তিনি বলেন, জনগণ কোন দলকে গ্রহণ করবে, নাকি বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। যারা জনগণের আদালতের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি তৈরি করে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব…

Read More

বিশেষ প্রতিনিধি: বুধবার ০১ জানুয়ারি ২০২৫ জাতীয় পার্টির গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে পিরোজপুর জেলা জাতীয় পার্টির জেলা শাখার আয়োজনে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভা জেলা শহরের সিআই পাড়া সড়কে সদর সার্কেল অফিস সংলগ্ন জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়েছে। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান…

Read More