- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
- বদলগাছীতে নিজ শয়নকক্ষ থেকে সিফাত ১৫ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাসাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কোটচাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সদস্য সহ দুইজন গ্রেফতার
- চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ ও হয়রানির অভিযোগ এসি ওমর ও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে
- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
Author: admin
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশেরখুব গুরুত্বপূর্ণ একটি ফসল বেগুন । এদেশের আবওহাওয়ার অনুকূল হওয়ায় বেগুন চাষে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ প্রায়ই দেখা যায়। ফলাফল প্রতিবছর এই পোকার আক্রমনে প্রচুর পরিমাণে বেগুন নষ্ট হয়ে থাকে। বাংলাদেশ বেগুন চাষের জন্য অন্যতম ঝুঁকি এই পোকা। এর প্রতিরোধে সাধারনত কৃষকেরা কীটনাশক ব্যবহার করে থাকে। কিন্ত এসব কীটনাশক পানি, খাবার বা পরিবেশ এর সাথে মিশে মানুষ, গবাদিপশুর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এই পরিপেক্ষিতেই বিটি-বেগুন এর ধারণা আসে। ডগা ও ফল ছিদ্রকারী পোকা মূলত লার্ভা অবস্থায় বেগুনের ক্ষতি করে থাকে। তাছাড়া বিটি বেগুন ফলনে কীটনাশকের অযাচিত ব্যবহার কমবে। বিটি বেগুন, জেনেটিক্যালি মডিফায়েড ফসল ও এর পরিচর্যা নিয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আল-রাফি। অধ্যাপক শরীফ-আল-রাফি বলেন, বিটি শব্দটি এসেছে Bacillus thuringiensis (Bt) নামক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সাধারণত কীটপতঙ্গদের (যেমন বেল বোরার) বিরুদ্ধে প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। এই ব্যাকটেরিয়াটি ডগা ও ফল ছিদ্রকারী পোকা কিংবা লার্ভা গ্রহণে গিজার্ড নষ্ট হয়ে যায়। ফলাফল স্বরূপ পোকা বা লার্ভার অন্ত্র নষ্ট হয়ে মারা যায়। বিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়ার ওই বিশেষ জিন বেগুনের মধ্যে সংযুক্ত করে যার ফলে বেগুনটি কীটদের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। যদিও শুরুতে বিটি বেগুন নিয়ে অনেক বিতর্ক ছিল তবে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই সম্ভবনাময় ফসল। কীটনাশক ব্যবহার কমার পাশাপাশি এই বেগুন কৃষকের অতিরিক্তি খরচও কমাবে। তিনি আরও বলেন, বিটি বেগুন মূলত একটি জেনেটিক্যালি মডিফায়েড বেগুন যেটি Bacillus thuringiensis (Bt) ব্যাকটেরিয়ার জিন ধারণ করে যা কীটপতঙ্গের আক্রমণ থেকে বেগুনকে রক্ষা করে এবং এর নামকরণ হয়েছে সেই জিন (Bt) এর জন্য। বিটি বেগুন নিয়ে সাধারণের ধারণা নিয়ে তিনি বলেন, বিটি বেগুন নিয়ে আমাদের একটি ভুল ধারণা আছে। অনেকে মনে করেন যে বেগুন খেলে পোকার ক্ষতি করে সেটা মানুষের ক্ষতি করবে কিনা। কীটনাশক যেমন কিট পতঙ্গের ক্ষতি করে তেমনি মানুষেরও ক্ষতি করে। কিন্তু বিটি বেগুনের ক্ষেত্রে যে ব্যাকটেরিয়ার জিন ব্যবহার করা হয় সেটি শুধু মাত্র ওই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার ক্ষতি সাধন করে। এই জিন মানুষের অন্ত্রের কোন ক্ষতি করে না বরং নিরাপদ। চাষের ক্ষেত্রে বিটি বেগুনের জন্য আলাদা কোন পরিচর্যার প্রয়োজন হয় না। সাধারণ বেগুনের মতই চাষকরা হয় এই বেগুন।
আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকা বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা। বুধবার বেলা ১১ টায় সাকিব প্লাজার সামনে থেকে বর্নাঢ্য র্যালী শুরু হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে শেষ হয়। পরে পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদল আহবায়ক সোয়েব ইসলাম হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন (ভিপি)। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাড. গাজী…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের সরকার প্রদত্ত প্রাথমিকের বিনামূল্যের বই সংগ্রহে শিক্ষা অফিস কর্তৃক চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ১৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রায় ৩০টি কিন্ডারগার্টেন স্কুল থেকে এই চাঁদার টাকা নেওয়া হয়েছে।প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অফিস কর্তৃক ক্লাস্টার ভিত্তিক নির্ধারিত একজন শিক্ষকের মাধ্যমে ১০০ টাকা হারে চাঁদা তোলা হয়েছে। অপরদিকে কিন্ডারগার্টেন ইস্কুলের সমিতির মাধ্যমে নেওয়া হয় এই চাঁদার টাকা। সরকারি বিধিতে বিনামূল্যের বই সংগ্রহে জন্য টাকা নেওয়ার কোন নিয়ম না থাকলেও অনৈতিক উপায়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ টাকা জোরপূর্বক আদায় করেছে বলে অভিযোগ করছেন খোদ শিক্ষাকরাই ।প্রতিটি…
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, দপ্তর সম্পাদক মশিউর রহমান সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, আমরা মানুষের ভোটের…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: নতুন ও পুরাতনদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহ কালীগঞ্জের জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় শহরের সরকারি নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতাকর্মিরা মিছিল সহকারে এসে জড়ো হয়। এ সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। আরও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম তোতা, লুৎফর রহমান , রাশেদুল আলম রুলু, ভিপি গোলাম মোস্তফা, আহসান কবির , ফারুক হোসেন, মোস্তফা কামাল টিটো, আছাদুজ্জামান প্রমুখ।…
মমিনুল ইসলাম, তজুমদ্দিন। ১ লা জানুয়ারি ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তজুমদ্দিন উপজেলায় এক বিশাল মিছিল ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। গতকাল সকাল ১০ ঘটিকায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে তারা তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে একত্রিত হয়ে বেলা ১১ ঘটিকায় একটি বিশাল র্যালি নিয়ে তজুমদ্দিনে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান সাফা পিন্টু ও তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন জুলফিকার। র্যালিতে আরো…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ২০১৫ সালের টাঙ্গাইলের ট্রাক পোড়ানো মামলায় খালাস পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ আসামিরা। বুধবার বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক গোলাম মাহাবুব খান এ রায় দেন। দুপুরে তথ্য নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাসেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ নাম উল্লেখ ও অজ্ঞাত আসামিরা খালাস পান। পিপি বলেন, মামলার বাদি ট্রাক চালক সিরাজগঞ্জের আরিফ মোল্লা ও সাক্ষীদের সাক্ষ্য আর আসামিদের নানচেনার…
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যে দিয়ে দুমকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১ জানুয়ারী) সকাল ৭.৩০ মিনিটে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১ টায় উপজেলা ছাত্রদল ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে লেবুখালি – বাউফল সড়ক দিয়ে নতুন বাজার, থানাব্রীজ ও পীরতলা বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে উপজেলার সাবেক ছাত্র নেতাদের মিলনমেলায় পরিণত হয়। র্যালী শেষে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সুমন শরীফ এর সঞ্চালনায়…
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, আইডি কার্ড ও একাডেমিক প্রোফাইল প্রদান করে বরণ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স জানান, ১ জানুয়ারী ২০২৫ (বুধবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে পবিত্র আল কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি অনুষদের প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান। সঞ্চালক নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর ও হলের প্রোভোস্টদের সাথে পরিচয় করিয়ে দেন। প্রক্টর প্রফেসর আবুল বাশার খান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিধিবিধান ও নিয়মকানুন তুলে ধরেন…