- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
- বদলগাছীতে নিজ শয়নকক্ষ থেকে সিফাত ১৫ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাসাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কোটচাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সদস্য সহ দুইজন গ্রেফতার
- চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ ও হয়রানির অভিযোগ এসি ওমর ও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে
- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর, ২০২৪) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, কবি কাজী নজরুল ইসলামকে ২৪ মে ১৯৭২ সালে কলকাতা হইতে সপরিবারে ঢাকায় আনয়ন করা হয় এবং তার বসবাসের জন্য ধানমন্ডিস্থ ২৮ নম্বর (পুরাতন) সড়কের ৩৩০-বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয়। কবিকে ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্ৰদান করা হয় এবং একই বছরে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। জীবনাবসানের পর কবিকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। পরবর্তীতে তাকে জাতীয় কবি…
আসাদুজ্জামান ফাহিম বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে এবং মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ইনকিলাব সাংস্কৃতিক সংগঠন (ইসাস) এ আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের জুলাই-আগস্টে প্রাণ হারানো শহীদদের পরিবারের প্রতি সম্মাননা তুলে দেন এবং তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, জামিন আবেদনের ওপর আধা ঘণ্টা ধরে শুনানি হয়েছে। আদালত দুই পক্ষেরই যুক্তিতর্ক শুনেছেন। পরে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন। এই শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়। বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে ঢোকার আগে কাগজপত্র যাচাই করা হয়। আদালতের দুটি ঢোকা ও বেরোনোর পথে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়।…
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা। বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ১ জানুয়ারী বিকাল ৪ টায় ডিসি স্কয়ারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকারিয়া আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক মোফাজ্জেল আলী খান দুলাল, জেলা বিএনপির সদস্য এ্যাড. মুজিবুর রহমান টোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শুধু ব্যক্তি নয়; জনস্বার্থে ব্যবসা করা উচিত। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ‘জাতীয় সমাজসেবা দিবস’ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ব্যক্তির ক্ষমতা সরকারের চেয়েও বেশি। আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব ধরনের সমস্যার সমাধান সম্ভব। ড. ইউনূস বলেন, কারও যেন মনে না হয় সমাজসেবা শুধু এ মন্ত্রণালয়ের কাজ। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া। এ সময় সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, দেশের সবাইকে…
স্পোর্টস ডেস্ক শেষ অনেক দিন ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটে নাজমুল হোসেন শান্তর ব্যাটে রান নেই। সবশেষ ফিফটিটা তিনি করেছেন বছর হতে চলল। এবার এই ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েই দিলেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। গেল বছর ৬ মার্চ শ্রীলংকার বিপক্ষে সবশেষ ফিফটিটা করেছিলেন শান্ত। এরপর ১৯ ইনিংস ব্যাট করলেও শান্ত ফিফটির দেখা পাননি আর। চল্লিশোর্ধ্ব ইনিংসও আছে হাতে গোণা। সব মিলিয়ে এমন বাজে ফর্মই তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে এমন ফর্ম অন্য দুই ফরম্যাটেও আছে তার। সে কারণে মাসকয়েক আগে অধিনায়কত্বই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। শেষমেশ অবশ্য সে সিদ্ধান্ত থেকে সরে আসেন শান্ত। তার…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ চট্টগ্রাম আদালতে তোলা হবে। নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকেই আদালতের প্রবেশমুখে পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এর আগে ৩ ডিসেম্বর মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামিপক্ষের কেউ ছিলেন না। তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছিলেন। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তিনি ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা নিয়ে রয়েছে ধুম্রজাল। এক…
আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘শিক্ষা ঐক্য প্রগতি’র পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা ছাত্রদল ও রামপাল সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসাইন বাদলের সঞ্চালনায় নেতারা বক্তব্য রাখেন। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত…
মোঃ সোহাগ আলী,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদল আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় স্বেছায় রক্তদান কর্মসূচি এবং বিকাল ৩টায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শাভাযাত্রা বের করে কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের। সে সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন…
বদলগাছী প্রতিনিধি নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যের পাঠ্যবইয়ের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে সাত-আটজন অভিভাবক বলেন, বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যের পাঠ্যবই পেতে শিক্ষার্থীদের টাকা গুনতে হয়েছে। প্রতি সেট বইয়ের জন্য শিক্ষকেরা ২০০ টাকা পর্যন্ত নিয়েছেন। উপজেলার আধাইপুর ইউপি বিষ্ণপুর বিদ্যালয় পার্শ্ববর্তী রসূলপুর গ্রামের আবু তালেব এর স্ত্রী বলেন, আমার মেয়ে রুবাইয়া ইয়াসমিন চতুর্থ শ্রেনীতে রয়েছে, তার জন্য পাঠ্যবই নিতে গেলে প্রধান শিক্ষাক লিলি পারভীন ২০০ টাকা দাবি করেন। এছাড়াও ঐ এলাকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নন্দ, অরন্য সহ আরো অনেকের কাছে থেকে পাঠ্যবই দিয়ে ২০০ টাকা…