Author: admin

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ফের অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্য আটক হয়েছে। এসময় এক ভিকটিমকে ও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা পশ্চিম পাড়ার আব্দুল খায়েরের ছেলো মোঃ তারেক হোসেন (২৮) ও কালা মিয়ার ছেলে সাহাব উদ্দিন (২৬)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গতকাল সোমবার (৭ অক্টোবর) সাড়ে ৯ টার দিকে ভিকটিম পিএমখালী ৪নং ওয়ার্ড পরানিয়া পাড়ার মোঃ হোছনের ছেলে আবু সিদ্দিক (২১) পেশায় একজন সিএনজি ড্রাইভার। ভিকটিম সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করত। কক্সবাজার সদর থানাধীন পিএমখালী…

Read More

ইবি সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশিক ইকবাল সাদ ও অনিকা আশরাফী নামের দুই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে অন্য কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের বাসে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিজেই হামলার শিকার হয়েছেন বলে পাল্টা অভিযোগ করেছেন মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোরসালিন মুন। এই ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) হামলার বিচার ও নিরাপত্তা ও মিথ্যা অপবাদের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছেন উভয়পক্ষ। এছাড়া এদিন দুপুর দুইটায় এবং চারটায় হামলার প্রতিবাদে ও বিচার চেয়ে প্রধান ফটক অবোরোধ করে মানববন্ধন করে উভয় পক্ষের সহপাঠীরা। জানা যায়,…

Read More

মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রিগেডিয়ার জেনারেল মোঃমিজানুর রহমান,এএফডব্লিউসি,পিএসসি কমান্ডার ৮৮ পদাতিক ব্রিগেড। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লেফটেন্যাট কর্নেল মোঃ মনিরুল ইসলাম, পিপিএম (বার),পিএসসি অধিনায়ক-১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ক্যাপ্টেন আরিফ মোঃ ইফতেখার ক্যাম্প কমান্ডার,মহম্মদপুর সেনা ক্যাম্প-মাগুরা।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো,মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুন্সি রাসেল হোসেন,উপজেলা আনসার ও জিডিপি’র অফিসার নেস্তয়ারা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ,সাধারণ সম্পাদক…

Read More

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব পদে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকদের অপসারণ করে সেখানে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি চলছে। মঙ্গলবার (৮অক্টোবর) সকাল নয়টায় ওই কর্মবিরতি শুরু হয়, যা শেষ হয় বেলা একটায়। কর্মবিরতি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স ফারজানা আক্তার বলেন, এক দফা দাবিতে ৯ সেপ্টেম্বর থেকে সারাদেশে এক যোগে কর্মসূচি চলমান আছে। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ও অধিদপ্তরে বর্তমানে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকজন কর্মরত। এসব লোককে অপসারণ করে সেখানে যোগ্য…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি নেতা নিতেস কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে কটুক্তি করার প্রতিবাদে এবং তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার তৌহিদী জনতা। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) আছরবাদ উপজেলার হাজীর হাট থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে লেবুবুনিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজার চত্ত্বরে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ করে। হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের ছবিতে জুতা পিটা করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এসময় দোয়া মোনাজাত করেন বারবাকপুরের বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল আলম।

Read More

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে রাণীশংকৈল উপজেলার মন্ডপে মন্ডপে। প্রতিমা তৈরির শেষ মূহুর্তে ব্যস্ত কারিগরা। প্রতিমা গুলোতে মাটির মূর্তি বানানোর কাজ শেষে এখন প্রতিমা গুলোতে রং ও তুলির কাজের শেষ মূহুর্ত। সেই সঙ্গে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈল পৌর শহরের কেন্দ্রীয় গোবিন্দ মন্দির প্রতিমা তৈরির কারিগররা। তাদের নিপুণ হাতে ফুটে উঠছে দেবী দুর্গার রূপ। পূজার সময় ঘনিয়ে আসায় প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিনরাত এক করছেন তারা। তাদের সুনিপুণ কারুকাজে যেন প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিমাগুলো। উপজেলায় ৮ টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৫৪ টি পুজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। চলছে শেষ মুহূর্তের ঘষামাজা কাজ। রং-তুলির আঁচড়ে…

Read More

শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি ‘রাজনীতির মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের মাধ্যমে নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। আজ সোমবার (৮ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে ‘সংবিধানঃ ক্ষমতার না জনতার’ বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ সংবিধানে পরস্পর বিরোধী এমন অনেক বিষয় আছে। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার কথা থাকলেও সংবিধানের ২(ক) অনুচ্ছেদে রাষ্ট্র ধর্ম ইসলামের কথা বলা আছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতির।মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের মাধ্যমে নয়। রাজনৈতিক দল নিষিদ্ধ…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সময়ন্বয়কদের একের পর এক অবৈধ আবদার যেন থামছেই না দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। কিছু দিন আগে সুজন ইসলাম নামের এক সমন্বয়ক প্রভাব খাটিয়ে আবাসিক হলের রুম দখল করেছিলেন। এবার সুজন রানা নামের আরেক সমন্বয়ক অসুস্থতার অজুহাতে বাড়িতে পৌঁছে দিতে করেছেন অ্যাম্বুলেন্সের আবদার। মঙ্গলবার (৮ অক্টোবর) অ্যাম্বুলেন্স না পেয়ে দুপুর দুইটার পর ত্রিশ মিনিটের অধিক সময় মেইন গেটের সামনে আটকে রাখেন বিশ্ববিদ্যালয়ের চলমান বাস। এতে ভোগান্তিতে পড়েন বাসে থাকা শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা। খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সামনে জুলাই মাসে হওয়া আন্দোলনে প্রথমদিকে অংশ নিয়েছিলেন সুজন রানা। মঙ্গলবার তিনি তার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক উত্তর ইসরাইলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার এক প্রতিবেদনে ইসরাইলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল-১২ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরাইলের নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট। অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। তবে রকেট হামলায় কোনো ইসরাইলে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। গত কাল ৭ অক্টোবর গাজায় ইসরাইলি বাহিনীর চলমান অভিযানের এক বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে, সোমবার তেল আবিবকে…

Read More

ইবি সংবাদদাতা: এটেনডেন্সের বিনিময়ে শিক্ষার্থীদের ছাত্রলীগের মিছিলে পাঠানো, ক্লাসের শিডিউল দিয়ে ডেকে এনে জোরপূর্বক জন্মদিন পালন করা, ব্যক্তিগত রুমে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতন ও ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সহ নানা গুরুতর অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে। সোমবার (০৭ অক্টোবর) দুপুরে তাকে চাকরিচ্যুত ও বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে তালা দিয়ে ঝুলিয়ে প্রায় এক ঘন্টা ফটক অবরোধ করে রাখে। এসময় কুষ্টিয়া ও ঝিনাইদহগামী শিক্ষক ও শিক্ষার্থীদের বাসগুলো আটকা পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে উপাচার্যের সাথে সাক্ষাতের শর্তে…

Read More