Author: admin

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সাব- রেজিষ্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত, দলিল সম্পাদনে অতিরিক্ত টাকা আদায় ও জাল দলিল সম্পাদন,টাকার বিনিময়ে ভলিউম বইয়ের পাতা ছিঁড়ে ফেলা, একই পে-অর্ডার দেখিয়ে একাধিক দলিল সম্পাদন করে শতশত কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধার বাম প্রগতিশীল রাজনৈতিক দল সমুহের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড মনজুর আলম মিঠু।বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সম্পাদক রেবতী…

Read More

বরিশাল প্রতিনিধি মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন হাইরের চর এলাকা থেকে আলমাছ খান মাঝি নামে এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে তিনি কুয়াকাটা বাজারে মনি ফিস মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন। প্রথমেই ৪ হাজার টাকা দাম ওঠে। পরে সর্বোচ্চ ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি বিক্রি হয়। মাছটির ওজন ছিল ২ কেজি ২৮০ গ্রাম । জেলে আলমাছ মাঝি বলেন, সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ বেশি পাওয়া যায়। এ বছর এত বড় মাছ এই এলাকায় আর কেউ পায়নি। গতকাল রাতে সাগরে জাল ফেললে এই মাছটি পাওয়া যায়, এ সময়…

Read More

নিজস্ব প্রতিবেদক স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা গন্ধযুক্ত টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর করা হয়। ঘটনাটি ঘিরে মামলাও হয়েছে বনানী থানায়। মামলা করলেও সেদিকে না এগিয়ে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভুক্তভোগী সাংবাদিক সালেহ মোহাম্মদ রশীদ অলক। তবে সেখানে জুড়ে দিয়েছেন একটি শর্ত। অলক জানান, যদি স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট এক হাজার এতিমকে খাওয়ায় তাহলে তিনি ক্ষমা করে দেবেন। শর্তটি মেনেও নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। মঙ্গলবার রেস্টুরেন্টের বনানী শাখার সিইও এসএম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। বনানী থানায় করা মামলার প্রেক্ষিতে একটি প্রতিশ্রুতিনামা দিয়েছেন মনিরুজ্জামান। সেখানে তিনি এসব বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিশ্রুতি প্রদান করিতেছি যে, ‘রোববার (৬ অক্টোবর)…

Read More

নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ আহ্বান জানান ড. ইউনূস। প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান। ড. ইউনূস বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান…

Read More

নিজস্ব প্রতিবেদক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, পাঁচ আগস্টের পরে দেশের কয়েকটি জায়গায় সংখ্যালঘু অত্যাচারের ঘটনা ঘটলেও তাকে বেশ বড় করে বহির্বিশ্বের মিডিয়ায় প্রচার করা হচ্ছে। যে ঘটনাগুলো ঘটেছে সেখানে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে। মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। আইসিটি উপদেষ্টা বলেন, বাংলাদেশের আন্দোলন এবং বর্তমান সরকার নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। সম্পূর্ণ আন্দোলনকে বিতর্কিত করার জন্যই পরিকল্পিতভাবে এ অপপ্রচার। তিনি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক অবশেষে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন ড. শেখ আব্দুর রশীদ। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সিনিয়র সচিব হিসেবে কাজ করছেন। মঙ্গলবার (০৮ অক্টোবর) তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তি এ মাসেই শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ড. আব্দুর রশিদ। তার আগে, ড. শেখ আব্দুর রশীদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তারও আগে গত ১৩ আগস্ট পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদ থেকে ড. এম খায়রুল হোসেন…

Read More

সাইফুল, ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ৫১ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (৮অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তির পাশাপাশি দ্রুতই নতুন কমিটি করার কথা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত দুটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গত ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনে কর্মরত সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন, গণপূর্ত বিভাগে কর্মরত সার্ভেয়ার নাজমুল হোসেন, সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার গোলাম সাকলাইন ও মতিউর রহমান, নাচোল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহমুদুল হাসানসহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জে সার্ভেয়ারদের চলছে পূর্ণ কর্মবিরতি আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফায় প্রথম দিনের মতো ডিপ্লোমা সার্ভেয়াররা পূর্ন…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে বিভাগটির শিক্ষার্থীদের করা অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল দুপুরে ফটক অবরোধ করে ওই শিক্ষকের অপসারনের দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় তার বিরুদ্ধে এটেনডেন্সের বিনিময়ে শিক্ষার্থীদের ছাত্রলীগের মিছিলে পাঠানো, ক্লাসের শিডিউল দিয়ে ডেকে এনে জোরপূর্বক জন্মদিন পালন করা, ব্যক্তিগত রুমে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতন ও ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করাসহ ২৭ দফা অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেন তারা। এসময়…

Read More

আবু সালেহ্ মুসা, ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে গত মঙ্গলবার ধামইরহাট উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নংঃ রাজ-৩২২০) প্রধান কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাভুক্ত এই ট্রেড ইউনিয়নটির প্রধান কার্যালয় উপজেলা সদরের নিমতলী বাজারে অবস্থিত। মঙ্গলবার বেলা ১১ টায় কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা পশ্চিম শাখার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। উদ্বোধন উপলক্ষে উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক; তিনি তার বক্তব্যে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সকল স্তরের শ্রমিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান…

Read More