- বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
- কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযান, ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
- কেশবপুর ৫ পিস ইয়াবাসহ দুই মাদক সেবন কারী গ্রেফতার
- উজিরপুরে নিবন্ধিত জেলেদের মাঝে মা ইলিশ রক্ষায় বিশেষ সহায়তার চাল বিতরণ
- রাজাপুরে ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
- ঝুমুরের মৃত্যুর ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের শাস্তির দাবি
- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
Author: admin
বরিশাল প্রতিনিধি: বরিশাল এবং ঝালকাঠির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনী। মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন। সোমবার (০৭ অক্টোবর) সকাল ১০ টায় বরিশাল মহানগর সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, সাগরদী বাজার, ঝালকাঠি জেলার ঈশ্বরকাঠি সিকদার বাড়ী শ্রী শ্রী দূর্গা মন্দির নলছিটি এবং শ্রী শ্রী মদনমোহন ঠাকুর (বিগ্রহ), আখড়া মন্দির ও রামকৃষ্ণ সেবাশ্রম, ঝালকাঠি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আনসার বাহিনীর এ কর্মকর্তা। প্রতিটি মন্দির পরিদর্শনকালে তিনি মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন।…
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফ অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২০কোটি ৯৯লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ৮কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় শামসুল আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ উপজেলার সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের নির আহমদের ছেলে শামসুল আলম (৩৫)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৭০০ গজ পশ্চিম দিকে শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানী মালামাল পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ…
ইবি সংবাদদাতা: ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকীতে তার কবর জিয়ারত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। সোমবার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার কুমারখালিতে অবস্থিত আবরারের কবরস্থানে এ কর্মসূচী পালন করেন তারা। এসময় তারা এই দিনটিকে জাতীয়ভাবে ভারতীয় আগ্রাসন বিরোধী দিবস ঘোষণার দাবি জানান। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রব্বানী ও সায়েম আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আবরার ফাহাদ জাতীয় ঐক্যের প্রতীক। ভারতীয়…
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজিত এবং মেন্টর্স খুলনার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “পাবলিক স্পিকিং প্রোজ ২.০” এর গ্র্যান্ড ফিনালে আজ (৭ অক্টোবর, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শীর্ষ দশজন ফাইনালিস্টের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়।প্রতিযোগিতাটি ২ টি সেগমেন্টে বিভক্ত ছিল।বাংলা এবং ইংরেজি সেগমেন্ট থেকে ৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। বাংলা সেগমেন্টের বিজয়ীরা হলেন, চ্যাম্পিয়ন মেহনাজ আফনিন খান ঝিলিক, ১ ম রানারআপ রাধিকা চৌধুরী, ২য় রানারআপ মো.তুহিন হোসেন এবং ইংরেজি সেগমেন্টের বিজয়ীরা হলেন,চ্যম্পিয়ন যৌথ রাধিকা চৌধুরী, নিশাত জাহান নাদিরা,১ম রানারআপ ফারজানা জাহান,২য় রানারআপ মুবিন শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব…
চবি প্রতিনিধি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ছাত্রলীগের নির্যাতনে নির্মমভাবে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রামের চকবাজারে একটি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চবি ছাত্রশিবির সেক্রেটারী মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় সভাপতি নাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন। এছাড়া অতিথি হিসেবে ছিলেন চবির সাবেক ব্যবসায় শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন বলেন, আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে প্রথম সন্ত্রাসমুক্ত…
জাহেদুল আলম তন্ময়, রাবি প্রতিনিধি: আবরার ফাহাদ একটি চেতনার নাম। তিনি ভারতীয় বৈষম্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছিলেন, ৫ বছর পর চব্বিশের বিপ্লবে এসে সেটি পূর্ণতা পেয়েছে। তাঁর চেতনায় উদ্বুদ্ধ হয়েই লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে। ফলে স্বৈরাচার হাসিনা তার মসনদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই শহীদ আবরার ফাহাদকে বলা যায় জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপনকারী। সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় শহীদ শরিফুজ্জামান নোমানী স্মৃতি মিলনায়তনে শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন রাবি শাখা শিবিরের সভাপতি আব্দুল মোহাইমেন। তিনি আরো বলেন, দেশপ্রেমিক ও ধর্মপরায়ণ জাতির এই মেধাবী সন্তানকে ছাত্রলীগ সন্ত্রাসীরা মধ্যযুগীয় কায়দায়…
নিজস্ব প্রতিবেদক নতুন বাংলাদেশ গড়তে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ২৫টি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এসব নির্দেশনা সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সচিব সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি সিনিয়র সচিব ও সচিবদের উদ্দেশে এ গুরুত্বপূর্ণ বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন সেগুলো নির্দেশনার চিঠিতে জানানো হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে প্রধান উপদেষ্টার দেওয়া ?‘মার্চিং অর্ডার’ অনুসরণ করতে হবে। সৃষ্টিশীল, নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে জরুরি-ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা এবং…
ঢাকা, জেলা রিপোর্টার। আসন্ন শারদীয় দূর্গা পূজা’কে সামনে রেখে নিরাপত্তার বিষয়ে সরেজমিনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ। সোমবার (৭ অক্টোবর) বেলা বারটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে নিরাপত্তা ও পূজার সার্বিক বিষয়ে পূজা উৎযাপন কমিটির সাথে কথা বলেন তিনি। এ বছর সাভার ও আশুলিয়ায় ১৮৮ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে সাভারে ১০৬ ও আশুলিয়ায় ৮২ টি পূজামণ্ডপ রয়েছে। সাভার পূজা উৎযাপন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সম্ভু চন্দ্র সরকার বলেন, প্রতি বছরের মত এবারও…
জাহেদুল আলম তন্ময়, রাবি প্রতিনিধি: বুয়েটের মেধাবী শিক্ষার্থী আমার ভাই আবরার ফাহাদ নিজ দেশের পক্ষে কথা বলার জন্য ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা তাকে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে৷ আমরা তাকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশের জন্য শুধু আবরার কেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি৷ আগামীর ক্যাম্পাস হবে সাধারণ শিক্ষার্থীদের। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলীর সঞ্চালনায় তিনি আরো বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে স্বাধীনভাবে চলবে, মুক্তভাবে কথা বলবে, আড্ডা দেবে…
তামিম ইকবাল রাজু, বরিশাল প্রতিনিধি ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে সোমবার (৭ অক্টোবর) সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল মৌন মিছিল ও স্মরণ সভা পালনের সিদ্ধান্ত নেয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বেলা ১ ঘটিকায় বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পটুখালী রোড ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মৌন মিছিল ও স্মরণ সভা পালন করেন।স্মরণ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সহ-সভাপতি সাইদুল ইসলাম সাইদ বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে স্বৈরাচারী দোসর বাহিনী ছাত্রলীগের বর্বর হামলায় ২০১৯ সালে বুয়েটের মেধাবী ছাত্র আবরার প্রান হারায়।আওয়ামী ফ্যাসিষ্ট বিচারের কথা বললেও তা বাস্তবায়ন করেননি কখনো। আজ…