Author: admin

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ ফরিদা আখতার বলেছেন, পাহারা দিয়ে উৎসব উদযাপন আনন্দময় হয়না। পুলিশ দিয়ে, আনসার দিয়ে আমরা পুজাটাকে আনন্দময় করবো- এটা হয়না। এটা আসলেই একটা আনন্দের, হিন্দু-মুসলিম সবাই মিলে আমরা আনন্দ করবো। সেজন্য সামাজিক একটা পরিবেশ তৈরি করতে হবে- যেন সবাই আনন্দটা করতে পারি। এখানে রাজনৈতিক দলের যাঁরা রয়েছেন, তাঁরাও যেন সহযোগীতা করি। তাহলে আমরা শান্তিপূর্ণভাবে পুজার আনন্দটা উপভোগ করতে পারবো। সোমবার(৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের দায়িত্বে যাঁরা আছেন, তাদেরকে অনুরোধ করবো পুজা চলাকালে বিদ্যুৎ…

Read More

প্রতিনিধি নাজিরপুর (পিরোজপুর)ঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য মজুদ রাখার অপরাধে শেফালী নামের এক নারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ অক্টোবর ) সন্ধ্যা ৬ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ। অভিযুক্ত শেফালী উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারি গ্রামের হাসিবুল সেখের স্ত্রী এবং চিত্তরঞ্জন মিস্ত্রির মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শেফালী টিসিবি পন্যের কার্ড ধারী না।কিন্তু তার ঘরে টিসিবির অনেক তেল রাখা আছে এমন একটি খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন তার ঘরে গিয়ে টিসিবির ৪০ লিটার সয়াবিন তেল মজুদ করা দেখতে…

Read More

উপজেলা সংবাদদাতা (পিরোজপুর)নাজিরপুর; ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মৌন মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রী কলেজ এর শহীদ মিনার প্রাঙ্গণে মৌন মিছিল ও স্মরণসভার আয়োজন করা হয়। এ সময় কলেজ ছাত্রদলের আহবায়ক ফাইজুল ইসলাম ফয়েজ ও সদস্য সচিব মাইনুল ইসলাম মঈন সহ সংগঠনটির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল ইসলাম মঈন বলেন, আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। সে আমাদের চেতনার বাতিঘর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে…

Read More

খঃ ফাহিম (ইবি প্রতিনিধি): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমকামী শিক্ষকের পদত্যাগ ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষাথীরা। বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। আজ ৭ই অক্টোবর (সোমবার) দুপুর ২টায় প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নেয় বিভাগীয় শিক্ষার্থীরা। এসময় সমকামী শিক্ষকের বিরুদ্ধে স্লোগানের মাধ্যমে অভিযুক্তের পদত্যাগ ও বহিষ্কার দাবি করে তারা। পৌনে ৩টার দিকে প্রশাসন ভবনে আসেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি-শিক্ষকগণ। উপাচার্য তাৎক্ষণিকভাবে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা জানান, তাদের দাবি উপাচার্য কর্তৃক গৃহীত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বহুল আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (০৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রাম প্রসাদ মণ্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম আদালতে শুনানি করেন। দুদকের আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অবৈধভাবে অর্জিত অর্থে দেশের অভ্যন্তরে সম্পদ অর্জন ও বিদেশে পাচার করে নিজ নাম এবং পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে ৩৫০টি,…

Read More

নিজস্ব প্রতিবেদক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই। ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের বেতন নিশ্চিত করতে হবে। সোমবার (০৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান ঠিকমতো বেতন দেয় না, আর ঠিকমতো বেতন না দিলে পেশাদারিত্ব ঠিক থাকে না। ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে। সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত…

Read More

নিজস্ব প্রতিবেদক বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। নিষেধাজ্ঞা জারি হওয়া অন্যরা হলেন- সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, ছেলে আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, ভাই সহিদুল আলম, ভাই রাশেদুল আলম, ভাই আবদুস সামাদ, ভাই আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাতপরিচয়ের মিশকাত আহমেদ। দুদকের মো. নূর ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর…

Read More

স্পোর্টস ডেস্ক ১৯ অক্টোবর কম্বোডিয়ায় এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্ট সামনে রেখে বিকেএসপিতে ইতোমধ্যে অনুশীলন করছে বাংলাদেশ। এই অনুশীলনে ১০ অক্টোবর যোগ দেবেন অস্ট্রেলিয়ান প্রবাসী আরহান ইসলাম। অস্ট্রেলিয়ার ফুটবলে শীর্ষ স্তরের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড। এই ক্লাবের একাডেমিতে অনূর্ধ্ব ১৮ পর্যায়ে খেলেন বাংলাদেশি প্রবাসী ফুটবলার আরহাম। রাইট উইঙ্গার হলেও রাইট ব্যাক হিসেবেও খেলতে পারেন এই তরুণ। আরহামের বাবা আরিফুল ইসলামের আগ্রহ ছেলে বাংলাদেশের হয়ে খেলুক। সেই আগ্রহের ভিত্তিতে তিনি বাফুফের সঙ্গে যোগাযোগ করেন। বাফুফের টেকনিক্যাল বিভাগ আরহামের ভিডিও এবং প্রয়োজনীয় তথ্যাদি গ্রহণ করে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু অ-১৭ দলের কোচ। তিনি আরহামের ট্রায়াল নেবেন। এতে আরহাম সন্তোষজনক পারফরম্যান্স…

Read More

আন্তর্জাতিক ডেস্ক কানাডা ভারতের ভৌগলিক অখণ্ডতায় বিশ্বাস করে এবং এর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন রোববার রাজধানী অটোয়াতে এক অনুষ্ঠানে খালিস্তান ইস্যুতে কানাডার অবস্থান স্পষ্ট করেছেন। মরিসন বলেন, “ভারতের ভৌগলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন আমাদের রয়েছে। এটি পুরোপুরি পরিষ্কার এবং কোনো সংশয় এখানে নেই। ভারতের অখণ্ডতাকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে। ভারত এক এবং এটিই সত্য।” ভারতের বিচ্ছন্নতাবাদী খালিস্তানি আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা এবং কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডকে ঘিরে গত বছর ভারতের সঙ্গে টানাপোড়েনে জড়িয়ে পড়ার পর এই প্রথম ভারতের অখণ্ডতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কানাডা। কানাডার খালিস্তানপন্থি শিখদের সংগঠক ও আধ্যাত্মিক নেতা হরদীপ…

Read More

বিনোদন ডেস্ক বলিউডে অনন্যা পাণ্ডে’র এখন বেশ নাম ডাক। তার নামের সঙ্গে এখন কমবেশি সকলেই পরিচিত। বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে ও ভাবনা পাণ্ডের মেয়ে তিনি। এই মুহূর্তে অনন্যা তার মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিটিআরএল’ এর প্রচারে ব্যস্ত রয়েছেন। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, সম্প্রতি ওই ছবির প্রচারেই অনন্যা পাণ্ডে কমেডিয়ান, অভিনেতা রৌনক রাজানির সঙ্গে কথোপকথনে অংশ নিয়েছিলেন। নেটফ্লিক্সের শেয়ার করা ইউটিউব ভিডিওতে অনন্যাকে বলতে শোনা যায় – খারাপ নজর যাতে না লাগে আমি সেজন্য প্রতি সপ্তাহে বিশেষ কিছু কার্যকলাপ করি। আমি বাড়িতে থাকা মিরচি (মরিচ) পোড়াই, এটা কী জানেন তো ? এটা পোড়ালে যতো বেশি গন্ধ বের হয়, বুঝতে হবে ততো…

Read More