Author: admin

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে ‘বায়েলজি অব প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ইনক্লুডিং ল্যাকটিক এসিড ব্যকাটেরিয়া’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণারে এ সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের বিভাগসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের বেশিরভাগ গবেষণা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ জার্নালে প্রকাশ করছেন। এ ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। এছাড়া তিনি আর ও বলেন, এ ধরনের সায়েন্টিফিক সেমিনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য উপভোগ্য হবে এবং এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা দেশের…

Read More

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে নলছিটি সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবিরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে  তার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা।আজ সোমবার সকাল ১১ টায় নলছিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন কলেজের কয়েক শত শিক্ষার্থী। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এসময় বক্তব্য রাখেন, কলেজ শাখার জাতীয়তাবাদী  ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদলের  সভাপতি রাকিব গাজী, সদস্যসচিব হিমেল ও শিক্ষার্থী রাকিব আহমেদ।বক্তারা অভিযোগ করেন, রফিকুল ইসলাম কবির নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘণিষ্ঠ হওয়ায় তাকে অবৈধভাবে নলছিটি ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ…

Read More

প্রতিনিধি নওগাঁঃ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় শহরের মুক্তির মোড় ছাত্র সমাজ ও স্থনীয় এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নবীর দুশমনের গালে গালে, ‘জুতা মারো তালে তালে’, ‘সাবিলুনা কাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, বিশ্বনবীর অপমান, ‘সইবে না রে মুসলমানসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এছাড়াও মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘বিশ্বনবী আমার প্রাণ, তাইতো আমি মুসলমান‘, আল্লাহর এই দুনিয়ায়, ‘শাতিমে রাসুলের (সা) ঠাঁই নাই,’ ‘নবীর আদেশে চলবো, সব জুলুমাত রুখবো,’ বিশ্বনবীর…

Read More

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন। পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বগুড়া জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে সজীবকে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে সজীব সাহা বগুড়া থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।।

Read More

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষ থেকে এক কর্মকতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভূমি অফিসের তিনতলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। জানা যায়, পুলিশ প্রথমে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্থানীয়রা আমাদের খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রুমের দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর ও অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে মামলা হয়েছে। রোববার (৬ অক্টোবর) নেসার উদ্দিন বাহাদুর নামে এক ব্যক্তি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, রাসেল মিয়া হেলেনা জাহাঙ্গীরকে তার কথিত বোন বলে পরিচয় দেয়। নিজেকে অত্যন্ত প্রতাপশালী বিখ্যাত চিত্রনায়ক বলে দাবি করে। ২০২২ সালের ১ সেপ্টেম্বর সন্ধ্যার সাড়ে ৭ টার দিকে হেলেনা জাহাঙ্গীরের পাপমুক্ত ছবির একটি বক্তব্য নেসার উদ্দিনের দৃষ্টিগোচর হয়। সেখানে হেলেনা জাহাঙ্গীর…

Read More

নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বেতন পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বেতনের অর্থ তিনি প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন। রোববার রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান। ফেসবুক পোস্টে ব্যাংক একাউন্টের এসএমএস নোটিফিকেশনের একটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন তিনি। যাতে দেখা যায়, ১ লাখ ৫ হাজার টাকা প্রধান উপদেষ্টার তহবিলে ট্রান্সফার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি।…

Read More

আরিফ হাসান গজনবী রামপাল উপজেলা প্রতিনিধি ৬ অক্টোবর সকাল ১১ টার সময় বাগেরহাটের রামপাল উপজেলার কনফারেন্স রুমে রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বুশরার সভাপতিত্বে জন্ম-মৃত্যু নিবন্ধন , আনবে দেশে সুশাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন । উপজেলা সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ , অন্যানের মাঝে উপস্থিত থাকেন । রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প: প: সুকান্ত কুমার পাল , রামপাল উপজেলা শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান সহ-রামপাল উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ ,গ্রাম পুলিশ বৃন্দ ,সাংবাদিকবৃন্দ সহ…

Read More

নওগাঁ প্রতিনিধি । নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন ঘাতক স্বামী। শনিবার গভীর রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)। মেয়েদের বিয়ে দেওয়ার পর একা বাড়িতে বসবাস করতেন এই দম্পতি। নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে নিহতদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিলো। শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি বিবি…

Read More

সুলতান আহমেদ প্রতিনিধি(নওগাঁ) নওগাঁ জেলার,নওগাঁ – রাজশাহী মহাসড়কের নওহাটা নামক স্থানে, বাইক অটো মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেয় নিহত হয়েছেন দুইজন। ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা ৬টার দিকে।ঘটনায় নিহত দুইজনের মধ্যে মনিরুল ইসলাম-(২০),পিতার নাম মোবারক। গ্রামঃগোফানগর,মহিষবাতান,মহাদেবপুর ও আর একজন ছাবিরুল (২১)বাসা মহাদেবপুর। নিহত দুজনই বাইকে ছিলেন। তারা ছিলেন সহপাঠি। এদিকে অটোতে থাকা যাত্রীরা আহত হলে প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Read More