Author: admin

গফরগাঁও উপজেলা প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শেখ হাসিনা গণহত্যাকারীদের দোসরদের বিচারের দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। রোববার দুপুরে মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোক্তার হোসেন,যুগ্ম আহবায়ক নবী হোসেন,যুগ্ম আহবায়ক আজিজুল হক, ছাত্রদল নেতা রোকনউদ্দিন,ইশতিয়াক হোসেন, জাকির হোসেন, ফয়সাল আহমেদ, আসাদুল,হিমেল প্রমুখ। বক্তারা স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকারের গুম,খুন গণহত্যার বিচার এবং দুর্নীতিবাজ এমপি,মন্ত্রীদের বিচারের মুখোমুখি করে শাস্তির দাবি জানান।

Read More

জাহেদুল আলম তন্ময়,রাবি প্রতিনিধি: নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মোহা: হাছানাত আলী। রোববার (০৬ অক্টোবর) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো। রাষ্ট্রপতি চার বছরের জন্য এ নিয়োগ দেন তাকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ আইন, ২০২৩ এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহা: হাছানাত আলী, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়-কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ-এ ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে গোপালপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সেনা সদস্যের বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।দুস্কৃতিকারীরা সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা করে, সেনা সদস্যকে আহত করে এবং চাঁদা দাবি করে । এতে ঘটনায় তিনজন আহত হয়েছেন। শুক্রবার দুই দফায় জেলার গোপালপুর উপজেলার ঝাওয়াল ইউনিয়নের রাজ গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এঘনটনায় থানায় একটি অভিযোগও দেয়া হয়েছে। আহত ব্যক্তিরা হলেন সুমি খাতুন, নাজিম উদ্দিন, সেনাবাহিনীর সার্জেন্ট আতিকুর রহমান আতিক। জানা যায়, মৃত শুকুর মাহমুদের দুই ছেলে সরকারিভাবে বন্দবস্ত জমি নেন। ১৯৭৫-৭৬ সালে ৪৩ শতাংশ জমি নেন মৃত মজিবর রহমান তালুুকদার ও ১৯৭৭-৭৮ সালে ৪১ শতাংশ জমি সরকারিভাবে বন্ধবস্ত নেয়…

Read More

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুল কাদের। রবিবার (৬ অক্টোবর) হলের প্রভোস্টের কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্য শিক্ষার্থীরা। হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, আমাকে হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো। হলের খাবারের মান,শিক্ষার পরিবেশ ও পরিস্কার পরিচ্ছন্নতার…

Read More

জাহেদুল আলম তন্ময়, রাবি প্রতিনিধি: দীর্ঘ ৩৪ বছর ধরে বন্ধ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সকল কার্যক্রম। এত বছরে ১৩ জন উপাচার্যের দায়িত্ব শেষ হলেও রাকসু নির্বাচন নিয়ে কোনো প্রশাসনই সদিচ্ছা প্রকাশ করেননি। তবে আশার আলো দেখাচ্ছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। রাকসু নির্বাচন নিয়ে উদ্যোগী হয়েছেন তিনি। রোববার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চিন্তা করছে। এর অংশ হিসেবে আজ (৬ অক্টোবর) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভর্নাপাড়া গ্রামের ইজিবাইক চালক রায়হান কবির মিলনকে (২২) গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নে সড়কের পাশে নৃশংসভাবে হত্যার ঘটনায় র‍্যাবের অভিযানে প্রধান আসামি হোসেন আলীকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৬ অক্টোবর) সকালে র‍্যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল শনিবার (৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নিমতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হোসেন আলী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের ওমর আলীর ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে রায়হান কবির…

Read More

নিজস্ব প্রতিবেদক হাসিনার পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের অধিকাংশ নেতাকর্মী। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। যার কারণে তিনি ফিরতে পারেননি দেশে। তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে। তিনি যথাসময়ে দেশে ফিরবেন। কায়সার বলেন, রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে আইনঅঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত।…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তার মতে, বাংলাদেশে ইসলামি উগ্রবাদ তৈরি হলে ভারতের যারা উগ্রবাদী রয়েছে, তাদের জন্য সহায়ক হয়। সেই জায়গা থেকে এই অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সেমিনারে এ কথাগুলো বলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমকে নিয়ে ভারতের দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ছাত্র-জনতার আন্দোলন নিয়ে অপপ্রচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই আন্দোলনকে নিয়ে ভারতসহ আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। বৈষম্যবিরোধী অভ্যুত্থানের অন্যতম আন্দোলনকারী…

Read More

নিজস্ব প্রতিবেদক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা য়ায়, ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন বলেও জানা গেছে।

Read More

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিধবা নারী উদ্যোক্তার পুকুরে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই পুকুরে প্রায় ৮ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। শুক্রবার রাতের কোন এক সময় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের কসবা কুয়ানগর গ্রামের মাছ চাষি নারী উদ্যোক্তা নাজমিনা বেগমের মালিকানাধীন পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। মাছ চাষী নারী উদ্যোক্তা নাজমিনা বেগম বলেন, বাড়ির পাশে কসবা মোড় সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন দুই বিঘার পুকুর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরের রুই, কাতলা, মৃগেল, সিলভার ও তেলাপিয়াসহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে। মাছ মরে ভেসে উঠা দেখে দিশাহারা…

Read More