- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
- মধুপুরে স্বামীকে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন
- ডিনারের বদলে সকালের ডেটে আগ্রহ অস্ট্রেলিয়ার সিঙ্গেলদের
- মধুপুরে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ
- টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসককে সেবা সংস্থার ফুলেল শুভেচ্ছা
- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
Author: admin
কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে বানভাসি মানুষের মাঝে যশোর জেলা বিএনপি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল ও আলতাপোল নামক স্থানে টোঙ ঘরে, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, চিড়া, মুড়ি ও লবণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম -আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব…
উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলায় থামানো কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাস উল্টে ৭ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী মহাসড়ক থানার টিএসআই রুহুল আমিন জানান, ভুরঘাটা থেকে যাত্রীবাহী বাস বরিশালের নথুল্লাহবাদ বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো। বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের সোনাবাংলা এলাকায় পৌছে খড়ি ভর্তি করা থামানো কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তায় উল্টে গিয়ে ৭ যাত্রী আহত হয়েছে। মহাসড়কের উপর বাসটি উল্টে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়। এক ঘন্টায় চেষ্টায় বাসটি মহাসড়ক থেকে সরানোর পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে। টিএসআই রুহুল আরো জানান, আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা…
মানিক হোসেন, ইবি: শিক্ষকদের উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পোস্ট-পজিশন অটোমেটিক্যালি আসে। আপনারা এজন্য লালায়িত হবেন না, আপনাদের লক্ষ্য থাকবে একজন ভালো শিক্ষক, ভালো প্রফেসর হওয়া। তিনি বলেন, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না হয়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না। শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টার ইবি’র উদ্বোধন এবং মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের ক্রেস্ট উপহার দেয়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ক্লাস টাইমে শিক্ষার্থীরা দলবেঁধে আড্ডা দিচ্ছে…
নিজস্ব প্রতিবেদক দেশের বাজারে ডিম এবং মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত ২০ দিনে ২৮০ কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। শনিবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন অভিযোগ করেন সংগঠনটির সভাপতি মো. সুমন হাওলাদার। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, বাজারে প্রতিটি ডিমে ২ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। ফলে প্রতিদিন ৪ কোটি ডিমে ৮ কোটি টাকা বেশি লাভ করা হচ্ছে। এভাবে গত ২০ দিনে ১৬০ কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। আবার প্রতিটি মুরগির বাচ্চা গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দাম ছিল ৩০-৩৫ টাকা। কিন্ত ১৬ সেপ্টেম্বর থেকে…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ২ স্কুলছাত্র নিহত ও অপর ৭ জন আহত হয়েছে। গতকাল ৫ অক্টোবর শনিবার বেলা ২ টায় উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়লা আলাদী গ্রামের মোলা বক্স্রের পুত্র ও কল্যাণী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম(১৪) ও চক খানপুর গ্রামের আবু তালেবের পুত্র খানুপর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মোরছালিন (১৩)। আহতরা হলেন- জয়লা আলাদী গ্রামের আশরাফের পুত্র রাসেল(১০), আকতারের পুত্র মেরাজুল(১১), নুরুল ইসলামের পুত্র রানা(১৮), জহুরুলের পুত্র রুস্তম (১২), সাত্তারের পুত্র সিহাব(১৪), রাকিব(১০)ও কামরুল (১০)। এলাকাবাসী জানায়, জয়লা আলদী গ্রামে বাঙ্গালী নদী থেকে ড্রেজার দিয়ে…
কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজা। সারা দেশের ন্যায় বান্দরবানেও এনিয়ে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা ও মন্ডপ তৈরির মৃৎশিল্পীরা। শনিবার (৫ অক্টোবর) বান্দরবান জেলা সদরের পুজা মন্ডপ গুলো ঘুরে এমন চিত্র দেখা যায়। বান্দরবান সদরের রাজার মাঠ,কালাঘটা ও বালাঘাটার দূর্গা মন্ডপ গুলোতে গিয়ে দেখাযায়, দুর্গা-মহিষাসুর, লক্ষী, সরস্বতী, গণেশ, কার্তিক ও মন্ডপসহ এই পুজায় পূজ্য প্রায় সকল প্রতিমা তৈরির ৯০ শতাশ কাজ সম্পন্ন করেছেন। অবশিষ্ট কাজ সমাপ্ত করতে ব্যাস্ত সময় পার করছেন এই শিল্পীরা। পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, সারা দেশের ন্যায় শারদীয় দূর্গা পুজা উপলক্ষে এই জেলায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজন করা হচ্ছে দূর্গা…
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ মধুপুর শাখা। শনিবার (৫ অক্টোবর) রাতে মধুপুর পৌরশহরের মদন গোপাল বিগ্রহ মন্দিরস্থ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মধুপুরের পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ সুশীল কুমার দাস। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মো. বোরহানুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মধুপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মো. আব্দুল কাদের, পৌর আমীর মাওলানা মো. রেদুয়ান উল্লাহ খান, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, গোপালপুর কলেজের সাবেক উপাধ্যক্ষ…
জাহেদুল আলম তন্ময়, রাবি: ২৪-এর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘৩৬ জুলাই স্মৃতি উদ্যান’ নামে একটি উদ্যান উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ‘সেইভ আওয়ার সোসাইটি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পেছনে ২০টি ফলজ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে উদ্যানটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, এই কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই। আসলে পৃথিবীটা যখন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে তখন স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আমাদের এই প্রশাসনের একটা কর্মসূচি থাকবে সেটা হলো যতজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারা যেন একটা করে গাছ লাগায়…
মো:আশরাফ বরিশাল প্রতিনিধি :- মহানগরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভায় এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।ট্রাফিক ডিভিশন, ডিবি ও থানা পুলিশের সঙ্গে মত বিনিময়ের সময় কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত অফিসার ফোর্সদের শতভাগ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে বরিশাল মহানগরকে যানজট মুক্ত করতে হবে।তিনি বলেন, সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনাকে আর…
মাহমুদুল হাসান আপেল গত দুই দিনের বৃষ্টিতে ময়মনসিংহ ও শেরপুর জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে নিমরাঞ্চলে পানি বেরেই চলেছে। নদী, খাল আর বন জঙ্গলে ঘেরা শেরপুর জেলার প্রায় প্রতিটি উপজেলা প্লাবিত হয়েছে। এতে বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। আশ্রয় কেন্দ্রে বাড়ছে অসহায় মানুষের ভীড়। ডুবে গেছে সীমান্তবর্তী প্রায় ৩০০ শতাধিক গ্রাম। দুর্গম পাহাড়ি এলাকায় নৌকা ছাড়া কোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। গত দুইদিনে বন্যার পানিতে ডুবে পাঁচ (৫)জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নালিতাবাড়ি উপজেলার ভাগবের বালুরচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী ওমিজা বেগম ও খলিশকুরা গ্রামের বৃদ্ধ ইদ্রিস আলীর…