- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
- মধুপুরে স্বামীকে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন
- ডিনারের বদলে সকালের ডেটে আগ্রহ অস্ট্রেলিয়ার সিঙ্গেলদের
- মধুপুরে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ
- টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসককে সেবা সংস্থার ফুলেল শুভেচ্ছা
- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
Author: admin
মোঃ ইব্রাহীম, ঢাকা জেলা প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটে একটি হোটেলে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম রাজু জানান, মার্কেটের একটি বিরিয়ানি দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। স্থানীয় বাসিন্দা রিফাতের মতে, “মায়ের বিরিয়ানির” পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায় এবং দোকানের কর্মচারীরা মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়, লোকজন ছুটোছুটি করতে থাকে। কেরানীগঞ্জ উপজেলা…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে আদর্শ ডিগ্রি কলেজ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা। এসময় অত্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা শিক্ষক দিবসের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক পূজায় নিরাপত্তা নিশ্চিতকল্পে সারা দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। শনিবার (০৫ অক্টোবর ২০২৪) দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা অবলোকনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় তিনি উপস্থিত মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ…
আন্তর্জাতিক ডেস্ক আজকের দিন পর্যন্ত ইসরাইলি বাহিনীর সামরিক স্থাপনাগুলোর ওপর সাতটি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শনিবার টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, তারা উত্তর ইসরাইলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড বিমানঘাঁটিতে ফাদি-১ রকেট নিক্ষেপ করেছে। ইসরাইলের এই স্থাপনাটি লেবানন সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ হামলার ফলে ইসরাইলের বিভিন্ন শহরে বিশেষ করে নাজারেথসহ বেশ কিছু শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহ আরও জানায়, তাদের যোদ্ধারা একটি ইসরাইলি মেরকাভা ট্যাংককে গাইডেড অ্যান্টি-আর্মার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে। যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। সূত্র: মিডলইস্ট আই
মাদক ব্যবসায়ী শাহীন। মোহাম্মদ শামীম শেখ পিতা দেলোয়ার হোসেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বড়ই বুনিয়ার বাসিন্দা, বড়ই বুনিয়া সহ আশেপাশের আরো কয়েকটি গ্রামে গড়ে তুলেছেন মাদকের এক বিশাল সাম্রাজ্য, রয়েছে ২০ থেকে ৩০ জনের একটি বিশাল বাহিনী, বড়ইবুনিয়া হোগলা বুনিয়া গ্রামসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে প্রকাশ্য মাদক বিক্রয় করেন তিনি মাদকের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে তার ওপরে নেমে আসে বিভিন্ন ধরনের পাশবিক নির্যাতন ও সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করেন তার বিরুদ্ধে ভয় কেউ কথা বলার সাহস রাখেনা। কেউ থানায় অথবা প্রশাসনের তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে ভয় পায়, যদি কেউ প্রতিবাদ করে তাহলে তাকে হুমকি দেয়…
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ থানা দিন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সেনবাগ উপজেলার কেশারপাড়া ইউনিয়নের বীরকোট গ্রাম থেকে গাজা ও ইয়াবা সহ স্বামী স্ত্রী কে আটক করা হয়…. আটককৃতরা হলেন বীরকোট গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে বেলাল হোসেন (৪৫)ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল(৩৩)… পুলিশ জানায়- বেলল একজন পেশাদার মাদক কারবারি,বেলাল হোসেনের বিরুদ্ধে আরো বারোটি১২ মামলা রয়েছে… শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাজা,৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬৩ হাজার টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের নয়টি মোবাইল সেট সহ তাদের আটক করা হয়।
একি আজাদ রাণীশংকৈল প্রতিনিধি “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব শিক্ষক দিবস পালিত করা হয় । এ উপলক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) রাণীশংকৈল ডিগ্রি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাধ্যমিক শিক্ষা অফিসার ও আয়োজক কমিটির সদস্য সচিব তোবারক হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, রাণীশংকৈল আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শিক্ষক সোহেল রানা,সাবেক ভাইস…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি ‘রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশমন’ শ্লোগানে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফতেপুরে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসুল হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের করা কটুক্তি ও তাকে বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে ফতেপুর ছাত্রসেনা ও সুন্নী জনতার ব্যানারে এই কর্মসূচী পালন করে। জুমাবার (৪ অক্টোবর)বিকাল ৫ টায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট সমাবেশ করে প্রতিবাদ করেন সুন্নীজনতা। সমাবেশে বক্তারা বলেন, চলতি বছরের আগস্ট মাসে প্রিয় নবী রাসূল (সা:) এর নামে রামগিরি মহারাজ জঘন্য কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের…
বরগুনা প্রতিনিধি বরগুনা জেলার আমতলী উপজেলর সদর ইউনিয়নের নাচনাপাড়া ও উত্তর নাচনাপাড়া গ্রামের কাঁচা সড়ক দুটি ধীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধান ক্ষেতের মাটির সাথে মিশে যাওয়ায় বর্ষা মৌসুমে হাটু পরিমান কাদা হয়েছে। এ অবস্থায় স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছে। এতে ভোগান্তিতে পরেছে ওই দুই গ্রামের কয়েক হাজার বাসিন্দারা। জানা গেছে, ২০১২ সালে আমতলী উপজেলার সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের চানমিয়া প্যাদার বাড়ি থেকে জোলেখার বাড়ি পর্যন্ত ২ কিলোমিটার কাঁচা সড়ক নির্মান করা হয়। সড়কটি নির্মানের পর কোন সংস্কার না করায় ধীরে ধীরে সড়কের মাটি ধুয়ে পাশের ধানক্ষেতের সাথে মিশে যাওয়ায় বর্ষা মৌসুমে সড়কের উপর পানি জমে এক হাটু কাঁদা…
বরিশাল প্রতিনিধি: ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সা.)- এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে হেফাজতে ইসলাম বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং বরিশাল মহানগর হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ বরিশাল টাউন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা শাখার সম্মানিত উপদেষ্টা শাইখুল হাদিস মাওলানা মুজ্জাম্মেল হোসাইন খান বলেন বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের…