Author: admin

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ থানা দিন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সেনবাগ উপজেলার কেশারপাড়া ইউনিয়নের বীরকোট গ্রাম থেকে গাজা ও ইয়াবা সহ স্বামী স্ত্রী কে আটক করা হয়…. আটককৃতরা হলেন বীরকোট গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে বেলাল হোসেন (৪৫)ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল(৩৩)… পুলিশ জানায়- বেলল একজন পেশাদার মাদক কারবারি,বেলাল হোসেনের বিরুদ্ধে আরো বারোটি১২ মামলা রয়েছে… শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাজা,৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬৩ হাজার টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের নয়টি মোবাইল সেট সহ তাদের আটক করা হয়।

Read More

একি আজাদ রাণীশংকৈল প্রতিনিধি “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিশ্ব শিক্ষক দিবস পালিত করা হয় । এ উপলক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) রাণীশংকৈল ডিগ্রি কলেজ থেকে একটি বর্ণাঢ্য ‌র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাধ্যমিক শিক্ষা অফিসার ও আয়োজক কমিটির সদস্য সচিব তোবারক হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, রাণীশংকৈল আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শিক্ষক সোহেল রানা,সাবেক ভাইস…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি ‘রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশমন’ শ্লোগানে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফতেপুরে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসুল হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের করা কটুক্তি ও তাকে বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে ফতেপুর ছাত্রসেনা ও সুন্নী জনতার ব্যানারে এই কর্মসূচী পালন করে। জুমাবার (৪ অক্টোবর)বিকাল ৫ টায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট সমাবেশ করে প্রতিবাদ করেন সুন্নীজনতা। সমাবেশে বক্তারা বলেন, চলতি বছরের আগস্ট মাসে প্রিয় নবী রাসূল (সা:) এর নামে রামগিরি মহারাজ জঘন্য কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের…

Read More

বরগুনা প্রতিনিধি বরগুনা জেলার আমতলী উপজেলর সদর ইউনিয়নের নাচনাপাড়া ও উত্তর নাচনাপাড়া গ্রামের কাঁচা সড়ক দুটি ধীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধান ক্ষেতের মাটির সাথে মিশে যাওয়ায় বর্ষা মৌসুমে হাটু পরিমান কাদা হয়েছে। এ অবস্থায় স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছে। এতে ভোগান্তিতে পরেছে ওই দুই গ্রামের কয়েক হাজার বাসিন্দারা। জানা গেছে, ২০১২ সালে আমতলী উপজেলার সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের চানমিয়া প্যাদার বাড়ি থেকে জোলেখার বাড়ি পর্যন্ত ২ কিলোমিটার কাঁচা সড়ক নির্মান করা হয়। সড়কটি নির্মানের পর কোন সংস্কার না করায় ধীরে ধীরে সড়কের মাটি ধুয়ে পাশের ধানক্ষেতের সাথে মিশে যাওয়ায় বর্ষা মৌসুমে সড়কের উপর পানি জমে এক হাটু কাঁদা…

Read More

বরিশাল প্রতিনিধি: ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সা.)- এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে হেফাজতে ইসলাম বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং বরিশাল মহানগর হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ বরিশাল টাউন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা শাখার সম্মানিত উপদেষ্টা শাইখুল হাদিস মাওলানা মুজ্জাম্মেল হোসাইন খান বলেন বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের…

Read More

জাহেদুল আলম তন্ময়, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাবি প্রশাসন ও ১৭ টি হলের সমন্বয়ে সিনেট ভবনের সামনে থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শুরু হয় র‍্যালি। এরপর র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশ দিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ হয়ে সিরাজী ভবন ও প্যারিস রোড হয়ে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু…

Read More

গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের স্বল্পছাপিলা গ্রামের উরপাথর বিলের ভূমিদস্যু, জালিমবাজ, সন্ত্রাসী, মাদকসেবী, দুর্ধর্ষ তছলিম বাহিনীর প্রধান তছলিম কর্তৃক জোরপূর্বক উরপাথর বিল দখল তৎপরতার বিরুদ্ধে আইনগত হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে পাগলা থানার টাংগাব ইউনিয়নের উরপাথর বিলের ভূমি মালিকগণ। ৫ (অক্টোবর) শনিবার সকালে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মলন করেন। স্বল্পছাপিলা গ্রামের ৩৬০ কাঠা জমির উপর উরপাথর বিলে গত এক বছর যাবত মাছ চাষ করে আসছিলো প্রজেক্ট মালিক অনীক খান। তসলিম কতৃক জোরপূর্বক বিল দখলের প্রয়াস চালাচ্ছে বলে দাবী করেন প্রজেক্ট মালিক ও ভূমি মালিকেরা। বিল মালিকেরা বলেন, গত ২৭এপ্রিল) ২০২৩ সালে অনিক খানকে ভাড়া দেই।…

Read More

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষক কর্তৃক ছাত্রকে এসএস পাইপ দিয়ে ব্যাপক মারপিটের কারণে রক্তাক্ত জখম হলে সহপাঠি বন্ধুরা আহত অবস্থায় ৪ ছাত্রকে চিরিরবন্দর ¯^াস্থ্য কমপ্লে·ে ভর্তি করেছে। এ ঘটনাটি গত ৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১ টায় উপজেলার ঘুঘুরাতলীস্থ সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ঘটেছে। হাসপাতাল সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১ টা ৩৮ মিনিটে কয়েকজন ছাত্র রক্তাক্ত জখম, কালসিরা অবস্থায় ৪ জন আহত ছাত্রকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। আহতরা হল- শুভ (১৭)একাদশ শ্রেণি, নিলয় (১৭) একাদশ শ্রেণি, সাকিব (১৭) দশম শ্রেণি ও শাহারিয়ার নাফিস (১৭) একাদশ শ্রেণি। ঘটনা অনুসন্ধানে জানা…

Read More

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদী থেকে সফিকুল ইসলাম ওরফে ঠাণ্ডু (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, মরদেহ উদ্ধারের পর হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। নিহতের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতরি সামেরডাংগা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এসাহাক আলীর ছেলে। পুলিশ জানায়, নিহত সফিকুল ইসলাম জমি বেচাকেনায় মাধ্যম হিসেবে কাজ করছিলেন। তার বাড়ির পাশে গত কয়েকদিন থেকে একটি পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার…

Read More

দিনাজপুর প্রতিনিধি ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানের মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ অক্টোবর( শুক্রবার) বাদ জুম’আ উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইহারীবাজারে এক প্রতিবাদ সমাবেশ করে। রানীরবন্দরে উলামা মাশায়েকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আলেম-উলামা ও স্থানীয় মুসল্লিরা অংশ গ্রহণ করেন। সমাবেশে ক্বারী আনোয়ার হোসেনের পরিচালনায় জেলা পরিষদের সদস্য মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, মাও. আবুল কালাম আজাদ, মাও.…

Read More