- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
- মধুপুরে স্বামীকে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন
- ডিনারের বদলে সকালের ডেটে আগ্রহ অস্ট্রেলিয়ার সিঙ্গেলদের
- মধুপুরে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ
- টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসককে সেবা সংস্থার ফুলেল শুভেচ্ছা
- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
Author: admin
খাগড়াছড়ি দিঘীনালা প্রতিনিধি সম্প্রীতি শান্তি বজায় রেখে জমে উঠেছে খাগড়াছড়ি পার্বত্য দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার। শনিবার ভোর বেলা থেকেই শুরু হয়েছে বোয়ালখালী নতুন বাজার। পাহাড়ি, বাঙালি, ত্রিপুরা, মারমা, সকল সম্প্রদায়ের মানুষ বাজারে উঠেছে,। সকলেরই লক্ষ সম্প্রীতি বজায় রেখে পাহাড়ের শান্তি । সবাই বেদাভেদ বলে কর্মস্থলে যোগ দিচ্ছে, জীবিকার নির্বাহের জন্য বাজার করছে, পাহাড়ি বাঙালি ত্রিপুরা সকল সম্প্রদায়ের মানুষ তাদের চাষকৃত সবজি বাজারে তুলছে বিক্রি করছে প্রয়োজন মত ক্রয় করছে, পাহাড়ে বসবাসর তো সকল সাধারণ মানুষের একটাই লক্ষ পাহাড়ের শান্তি , সাধারণ জনগণের দাবি অতি দ্রুত যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পাহাড় উত্তাপ সেই ঘটনা যেন শীঘ্রই করা হয়, গুটি কয়েকজনের…
জীবননগর প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়েছে মো. সুমন হোসেন (২৬) নামের পুলিশের এক কনস্টেবল। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুরে এ ঘটনা ঘটে গত ৪ দিন কোন খোঁজ মেলেনি স্কুল ছাত্র এবং পুলিশ কনস্টেবলের। সুমন হোসেন জীবননগর থানার রায়পুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সে যশোর সদর উপজেলার জগতনাথপুর গ্রামের ইউনুস খানের ছেলে। স্কুল শিক্ষার্থীর বাবা জানান, কনস্টেবল সুমন হোসেন রায়পুর পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় আমার স্কুল পড়ুয়া কন্যার সঙ্গে প্রেম ভালোবাসা সম্পর্ক গড়ে তোলে। সুমন হোসেনের বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও আমার মেয়ের কাছে অবিবাহিত বলে সে সম্পর্কে করে। ঘটনাটি আমরা…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বর্ডার গার্ড বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক জেলার ফতেপুর সীমান্তে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় ১টি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ৪৩ বোতল মদ আটক করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। টহলদল অভিযান পরিচালনা করার সময় সীমান্ত পিলার ১০/২-এস নিকট দিয়ে ২ জন ব্যক্তিকে ১টি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে দেখতে পায়। চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং বস্তাটি ফেলে কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বস্তাটি…
মোঃ ইব্রাহীম, ঢাকা জেলা প্রতিনিধি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কক্সবাজারের রামুতে সংঘটিত নুরুল আলম ছিদ্দিকী হত্যাকাণ্ডের মূল হোতা মোতাহের হোসেন (৫৭) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ৩ অক্টোবর ২০২৪ তারিখে র্যাব-১০ এবং র্যাব-১৫ এর যৌথ অভিযানে হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের তথ্য অনুযায়ী, নুরুল আলমের সঙ্গে মোতাহেরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এছাড়া, ফুলনীরচর স্কীম মৌসুমে অনুষ্ঠিত নির্বাচনে নুরুল আলমের কাছে পরাজিত হওয়ায় মোতাহেরের ক্ষোভ আরও বেড়ে যায়। এই বিরোধ থেকেই গত ৩১ আগস্ট ২০২৪ তারিখে মোতাহের ও তার সহযোগীরা নুরুল আলমের ওপর সশস্ত্র হামলা চালায়। কক্সবাজারের রামু বাইপাস এলাকায় ফরিদুল আলমের বাড়ির সামনে পূর্বপরিকল্পিতভাবে…
নিজস্ব প্রতিবেদক রাজশাহী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (০৪ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী র্যাবের কর্মকর্তা মেজর শেখ সাদিক। র্যাব জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে শিক্ষার্থী হত্যা সহ একাধিক মামলা আছে। শুক্রবার গোপনে খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে নওগাঁ থেকে গ্রেফতার করেছে। তাকে জয়পুরহাট ক্যাম্পে নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক পরপর তিনবার ভোটারবিহীন নির্বাচন। রাষ্ট্রের ছোট ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নির্লজ্জ দলীয়করণ। বিরোধী মতের সাংবাদিক, আইনজীবীসহ পেশাজীবীদের প্রতি নিষ্ঠুর জাঁতাকল। মুখ বন্ধ রাখতে তৈরি করা হয় অন্ধকার প্রকোষ্ঠ আয়নাঘর। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ভেঙে দেওয়া হয় দেশের অর্থনীতির মেরুদণ্ড। গণমানুষের যে কোনো যৌক্তিক দাবিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে চালানো হয় দমনপীড়ন। এগুলো শেখ হাসিনা সরকারের গত সাড়ে ১৫ বছরের শাসন-শোষণের চিত্র। অবশেষে ফ্যাসিবাদী এই শাসনের অবসান হয় গত ৫ আগস্ট। ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ৫ অক্টোবর ঐতিহাসিক এ ঘটনার…
নিজস্ব প্রতিবেদক সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বরুদ্দোজ্জা চৌধুরী আর নেই। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় শনিবার (৫ অক্টোবর ) মধ্যরাতে তিনি মৃত্যুবরণ করেন। বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ২ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর সকালে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন তার মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান, তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজেস ভুগছিলেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ২০০১ সালের ১৪ নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন।…
মো.ফরহাদ হোসাইন,জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গত ১ অক্টোবর, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট ড. সাবিনা শারমিন সাধারণ শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন হলের বিভিন্ন ফ্লোরের হাউজ টিউটরগণসহ ড. নিপা দেবনাথ, সাজিয়া আফরিন, ড. তাসলিমা ইসলাম, দিপীকা মজুমদার, সামিনা বেগম ও ড. রাজিয়া সুলতানা। সভায় শিক্ষার্থীরা হলের স্বায়ত্তশাসন, নিজস্ব ফান্ড ও বাজেটের জবাবদিহিতা, মেডিক্যাল সেন্টারে সার্বক্ষণিক নার্সের ব্যবস্থা এবং ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধির দাবি তুলে ধরেন। এ ছাড়াও শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনের প্রস্তাব দেন, যেখানে কাকন বিবি, সেতারা বেগম, তারামন বিবি অথবা জাহানারা ইমামের নামে…
চবি প্রতিনিধি শিক্ষকের উদাসীনতায় দীর্ঘ ৯ বছরে আইন বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মোহাম্মদ সোলাইমান বাদশার অনার্সের ফলাফল না দেওয়ার অভিযোগ তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নির্মল কুমার সাহার বিরুদ্ধে। অনার্সের ফাইনাল পরীক্ষার ফলাফলের সাথে টিউটোরিয়াল পরীক্ষা ফল যোগ না করায় এই দীর্ঘসূত্রিতা হয়েছে বলে দাবি করেন সুলাইমান। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন। লিখিত বক্তব্যে ২০০৯-১০ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী সুলাইমান বলেন, ১৮তম ব্যাচের নিয়মিত শিক্ষার্থী হিসেবে ২০১৪ সালে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করি কিন্তু একটা বিষয়ে অকৃতকার্য হই। ফলে ২০১৫…
(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার শেরপুর উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর জামায়াতের সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এই উপলক্ষে আগামীকাল শনিবার বেলা দুইটায় শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ওই গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন। শনিবারের উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে আজ শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেল শোভাযাত্রা করে দলটির নেতাকর্মীরা। শহরের হামছায়াপুর এলাকা থেকে বের হওয়া ওই শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।