Author: admin

নিজস্ব প্রতিবেদক সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। এর আগে, দুপুর ২টার দিকে ইসলামাবাদ হয়ে ঢাকা এসে পৌঁছান আনোয়ার ইব্রাহিম। তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানেই দুজনের একান্ত বৈঠক হয়। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকের পর বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত হন আনোয়ার ইব্রাহিম। এরই অংশ হিসেবে টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সব ধরনের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী (ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক) ইসরাইলে ড্রোন হামলার মাধ্যমে তিনটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। আল-জাজিরার সূত্র ধরে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের কয়েকটি স্থানে আঘাত হেনেছে। তিনটি ভিন্ন সময়ে এই হামলা চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে। ইরাকি প্রতিরোধ বাহিনী এর আগে অধিকৃত দক্ষিণ অঞ্চলের একটি স্থানে প্রথমবারের মতো উন্নত ড্রোন ব্যবহার করে হামলা চালানোর কথা জানিয়েছিল। ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণ বন্ধ না করলে তাদের অভিযান আরও জোরদার করার হুমকি দিয়েছিল। এ…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ১১৮ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত এসব কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। এ ছাড়া পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’ এতে আরও বলা হয়, ‘পদোন্নতিপ্রাপ্ত…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি আদর্শ সমাজ বিনির্মাণে রাসূলের (সা.) সিরাত অনুসরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে রাসূলের (সা.) সিরাতকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর দেখানো মানবীয় মূল্যবোধের প্রতি আমাদের নজর রাখতে হবে। তাকে মানার মাধ্যমেই কেবল মানবতা সঠিক পথে পরিচালিত হবে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের লালদীঘির ময়দানে সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে এ শাখার সভাপতি ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি তানজির হোসেন জুয়েল। মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ফের মুরগি ও ডিমের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। অজুহাতে বাড়ানো হয়েছে দাম। পরিস্থিতি এমন যে, খুচরা বাজারে এক কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকায় গিয়ে ঠেকেছে। ডিমের ডজন কিনতে গুনতে হচ্ছে ১৭০ টাকা, যা সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেশি। এছাড়া বাজারে হু হু করে বাড়ছে ভোজ্যতেল, আলু ও চিনির দাম। সবজি কিনতেও ক্রেতার বাড়তি টাকা গুনতে হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার, মালিবাগ কাঁচাবাজারসহ একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। এদিকে সরকার ১৫ সেপ্টেম্বর ডিমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সেই অনুযায়ী, প্রতিডজনের খুচরা মূল্য ১৪২ টাকা হওয়ার কথা। কিন্তু…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বারবাজার ইউনিয়ন বিএনপির ২ কর্মীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহঃবার (৩ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিস্কার আদেশ দেওয়া হয়।বহিষ্কৃতরা হলেন-বারবাাজার মহিষাহাটি গ্রামের খোদাবখশ ছেলে আসাদুল ইসলাম ও বেলাট দৌলতপুর গ্রামের মান্দার বিশ্বাসের ছেলে সাবু বিশ্বাস।পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, গত বৃহঃবার বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের ছেলে সজিব,বৌমা বাধন ও তার মাকে বিকাল সাড়ে ৪ টার…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে মদ্যপান অবস্থায় ১২ যুবককে গ্রেফতার করা হয়েছে। ৪ অক্টোবর গভীর রাত ২. ৩০ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত এর নেতৃত্বে একটি টহল দল উজিরপুর এলাকার মেজর এম এ জলিল সেতুর(সন্ধা নদী সেতু)উপর থেকে মদ্যপান অবস্থায় ১২ জন যুবককে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃতরা হলেন লাকুটিয়া বরিশালের মোঃ মেহেদী হাসান (২০) কাউনিয়া বরিশালের মোঃ শাওন(২০) মোহাম্মদ উৎসব (২০) মোঃ সৈকত হাসান (২০) মোঃ মেহেদী হাসান(২০) বিমানবন্দর বরিশালের মোঃ সাব্বির হোসেন(২০) মোঃ আরমান (২২) সিন্দিত নাহিয়ান (২০) মোহাম্মদ ইব্রাহিম (২০) মোহাম্মদ তরিকুল ইসলাম(২০)মোঃ আব্দুল্লাহ আকাশ(২১) মোহাম্মদ ফেরদৌস (২০)।…

Read More

নিজস্ব প্রতিবেদক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক সংক্ষিপ্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ (শুক্রবার) দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, ঢাকায় তার পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুব খুশি’। বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। তারা একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক ভেন্যুতে গিয়েছিল—তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশে। তার আগে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে এবছর ১৩ লাখের ওপর বোরো ধান উৎপাদন হয়েছিল। যেখান থেকে বিগত আওয়ামী লীগ সরকার কেজিপ্রতি দুই টাকা ধানের দাম বাড়িয়ে ১২৮০ টাকা করে মণপ্রতি। এ অবস্থায় ২৯ হাজার টন ধান এই জেলার কৃষকদের কাছ থেকে কিনতে খাদ্য বিভাগকে তিন মাসের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে খাদ্য বিভাগকে ১৩ লাখ টন ধান থেকে নামমাত্র ১৮ হাজার টন ধান কিনতেও হিমশিম খেতে হয়েছে। ফলে এ নিয়ে টানা দুই বছর ধরে সুনামগঞ্জের কৃষকদের কাছ থেকে ধান কিনে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি খাদ্য বিভাগ। এর আগেও ২০২৩ সালে এ জেলার কৃষকদের কাছ থেকে ১৭ হাজার ৪৮৩ টন ধান কেনার…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ও শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আতিয়ার রহমান শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন শারিরিক অসুস্থতা ছিলেন। কিছুদিন পূর্বে ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে কালীগঞ্জ শহরের বলিদাপাড়াস্থ নিজ বাড়িতে ছিলেন। হঠাৎ শুক্রবার সকালে তিনি মারা যান। তার গ্রামের নিজ বাড়ি চৌগাছা দুলালপুর গ্রামের পারিবারিক গোরস্থানে বিকালে দাফন করা হয়। আতিয়ার রহমান মোচিকের ইক্ষু ক্রয় কেন্দ্রের ওজন করনিক পদে চাকরি করতেন। প্রায় ৫ বছর পুর্বে চাকরি মেয়াদ শেষ করে অবসরে ছিলেন।মরহুম আতিয়ার রহমান ৫ বার মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারন সম্পাদক ছিলেন ও একবার শ্রমিক কর্মচারি…

Read More