- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
- মধুপুরে স্বামীকে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন
- ডিনারের বদলে সকালের ডেটে আগ্রহ অস্ট্রেলিয়ার সিঙ্গেলদের
- মধুপুরে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ
- টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসককে সেবা সংস্থার ফুলেল শুভেচ্ছা
- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
Author: admin
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা সম্প্রতি পটুয়াখালী সদর ক্যাম্পে মোঃ সোহাগ মাঝি নামে একজন চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে একাধিক ব্যক্তি গুরুতর অভিযোগ করেন। অভিযুক্ত সোহাগ মাঝি লোহালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কুড়িপাইকা পাজাখালী গ্রামের বাসিন্দা রফিজ ওরফে (রফিক) মাঝির ছেলে। জানা যায়, পটুয়াখালী সদর থানায় ধর্ষন,অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি এবং ঢাকা সিএমএম আদালতে একটি ব্যাংক ডাকাতির মামলার সাথে জড়িত। এছাড়াও সে সম্প্রতি এলাকায় একটি চাঁদাবাজি এবং অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনার মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে এবং পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলো। এরই ধারাবাহিকতায় গত (০৩- অক্টোবর) আনুমানিক রাত ৩ টার সময় পটুয়াখালী সদর…
নিজস্ব প্রতিবেদক জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার যে অভিযোগ উঠেছে। এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এই যে একটা স্লোগান, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। তো, রক্ত আমরা কাদের জন্য দেব? এখন আমরা রক্ত কাদের জন্য দেব? আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালয়ে বসে ভাগ করছে।’ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা রক্ত দিয়ে যাচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগা করছে। দ্য…
ক্রাইম রিপোর্টার,টাঙ্গাইল টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ থেকে ৮ জন। শুক্রবার (৪ অক্টোবর) সকালে এলাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী লিংক রোডে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে, আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় পুলিশ। জানা যায়, কালিহাতী লিংক রোডে গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে একটি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৪ জন মারা যায়। আহত হন অন্তত ৭/৮ জন। পরে আহতদের…
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ইমনের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর ১০ নং বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে…
আন্তর্জাতিক ডেস্ক অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ইন্টার্নাল সিকিউরিটি সার্ভিসের সমন্বয়ে যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে পরবর্তীতে ইসরায়েল দাবি করেছে, তুলকারেমে হামাসের প্রধান অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। তবে ইসরায়েলের এমন দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হামাস। ক্যাম্পের একজন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয়েছে। হামালার পর এলাকাটি ধ্বংসাবশেষের বিশাল স্তূপে পূর্ণ হয়েছে এবং আগুন ছড়িয়ে পড়ে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের…
তুষার দেব মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইছামতি চা বাগানের মঙ্গলচন্ডী মন্দিরে দেশের আগাম শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। প্রতিবছর দুর্গা পূজার ছয়দিন আগ থেকেই এই মন্দিরে দুর্গার নয়টি রুপে আগাম দুর্গাপূজা শুরু হয়। প্রতিদিন একটি করে দেবী দুর্গার নয়টি রুপের পূজা করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মঙ্গলচন্ডী মন্দিরে দেবী দুর্গার ৯টি রুপের মধ্যে (প্রথম রুপ) শৈলপুত্রী রুপের পূজা করা হয়। এভাবে পৌরাণিক নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে দেবী দুর্গার বাকি রুপের পূজা করা হবে। পূজার দ্বিতীয় দিন দেবী ব্রহ্মচারিণী, তৃতীয় দিন দেবী চন্দ্রঘন্টা, চতুর্থ দিন দেবী কুম্মান্ডা, পঞ্চম দিন দেবী স্কন্দমাতা, ষষ্ঠ দিন দেবী কাত্যায়নী, সপ্তম দিন দেবী কালরাত্রি, অষ্টম দিন দেবী…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ৯ জন। ভর্তি হওয়া সকলেই নেপালের নাগরিক। এছাড়া এ বছর স্নাতকোত্তরে ৬ জন ও পিএইচডি করতে ৩ জন বিদেশি শিক্ষার্থীকে ভর্তির সুযোগ পেয়েছেন। এ নিয়ে এই শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন মোট ১৮ জন বিদেশী শিক্ষার্থী। বর্তমানে রাবিতে অধ্যয়নরত মোট বিদেশী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। মঙ্গলবার (১ অক্টোবর) এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অফিস শাখার সেকশন অফিসার শামসুল আলম। একাডেমিক শাখা সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষ ২০২৩-২৪ এ স্নাতক প্রথম বর্ষে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১জন ও ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স বিভাগে ৮ জন নেপালি শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়া স্নাতকোত্তরে ৫…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মাইক্রোবাসসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এরআগে ১ অক্টোবর রাতে ডিবি পুলিশ পরিচয়ে উপজেলা বাওয়ার কুমারজানি গ্রামের মিজানুর রহমানকে ইয়াবা ব্যবসায়ি বানিয়ে ও উঠিয়ে নিয়ে নগদ ১ লাখ ৭৬ হাজার টাকাসহ ৫টি মোবাইল ফোন ডাকাতির মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম গজারিয়া গ্রামের মো. ইনছাব আলীর ছেলে সুমন (৩২) ও একই এলাকার মৃত. সোলায়মান শেখের ছেলে মো. শরীফুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত ২৫ হাজার ৭২০টাকা ও সিলভার রংয়ের একটি হাইয়েচ মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের তথ্য…
খঃ ফাহিম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের উদ্যোগে “শহীদ মীর মুগ্ধ স্মৃতি আন্তব্লক ফুটবল টুর্নামেন্ট”- এর উদ্বোধন হয়েছে। আজ ৩রা অক্টোবর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, “জুলাই বিপ্লবে শিক্ষাথীদের আন্দোলন স্বচক্ষে দেখেছি। তাদের রক্তক্ষরণ দেখে অনিশ্চয়তা আর আশঙ্কার মধ্যে দিন কাটিয়েছি। আমাদের শিক্ষকরা আন্দোলনে সংহতি জানানোর পর আমিও শামিল হয়েছি। এই টুর্নামেন্টকে শহীদ মীর মুগ্ধ সহ আন্দোলনের সকল শহীদদেরকেই উৎসর্গ করছি। আজকের দিনটি শহীদ জিয়াউর রহমান হলের জন্য ঐতিহাসিক একটি দিন। গত প্রায় ১৫ বছর লুটপাট…
আজাদ রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে আজ বিকাল ৪ ঘটিকার সময় ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে রাণীশংকৈল উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন লিফলেট ব্যানারে নিয়ে উপস্থিত ছিলেন। মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মকবুল হোসেন সহকারী শিক্ষক সহদোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজার বলিদ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলাম উদ্দিন সহকারী শিক্ষক, বীরেন্দ্রনাথ রায় সহকারী শিক্ষক, কামরুজ্জামান সহকারী শিক্ষক ও দিলারা বেগম সহকারী শিক্ষক ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকল বক্তারা বৈষম্য বিরোধী অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট মানববন্ধনের বিভিন্ন বক্তারা একটাই দাবি করেছেন অনাদি বিলম্বের…