Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলাতক-গ্রেফতার আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন ওয়াজেদ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি করেছেন তিনি। বৃহস্পতিবার এক বেসরকারি টিভি চ্যানেলের খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে নানান প্রশ্ন উঠছে। মধ্যরাতে কীভাবে ঘরটিতে আগুন লাগল, সেই প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সোনামড়ল হাওরের পশ্চিম পাড়ের শীমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরটিতে থাকতেন তারা। স্থানীয়দের অনেকেই জানান, সোমবার এমারুল জয়শ্রী বাজার থেকে আপেল, আঙুরসহ বিভিন্ন…

Read More

কুষ্টিয়া প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪।। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গোবিন্দপুর হাইওয়ে রোডে থাকা একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ এমএল এর ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমানের কাছে থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে এ অভিযান চালানো হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এলএসডির আনুমানিক মূল্য দশ কোটি চল্লিশ লক্ষ টাকা। উদ্ধারকৃত এলএসডির ব্যাপারে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য নিরসনে শিক্ষক সমন্বয় পরিষদ। গত (২ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত সহকারী শিক্ষক-শিক্ষিকা মানববন্ধনে অংশ নেন। তারা এক দফা দাবি তুলে সহকারী শিক্ষকদের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের পক্ষে নানা শ্লোগান দিতে থাকে। এসময় বক্তারা বৈষম্যের শিকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি ১০ম গ্রেড প্রাপ্তির ঘোষণা চান। মানববন্ধন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি অহিংস নীতি গ্রহণ করি, শান্তি-সম্প্রীতির বিশ্ব গড়ি।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক-সুজন ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে গত বুধবার (২অক্টোবর) দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিএফজি‘র সদস্য রেজাউন্নবী রাজু, মিতা হাসান, মাজেদা খাতুন কল্পনা, নাজমা বেগম, ফরহাদ হোসেন, খিলন রবিদাস, রাইসা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এ জাতি মুক্তিযুদ্ধ করলেও স্বাধীনতা প্রাপ্তি অর্ধ শতাব্দীর পরেও আমরা দেখছি যে আমাদের সেই স্বপ্ন…

Read More

(বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি গতকাল বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বগুড়া সেনানিবাসে কর্মরত সকল পদবির সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর তিনি আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার নির্মাণাধীন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সকল পদবির সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন। এসময় তিনি তার বক্তব্যের শুরুতেই শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেনা প্রধান আরো জানান , দেশমাতৃকার সেবায় তরুণ, সাহসী এই সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ…

Read More

বিনোদন ডেস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদের সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি। এবারও নিজেকে উপদেষ্টা বানাতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন এ নির্মাতা। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ফারুকী। ফারুকী লেখেন, আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ‘ফ্যাসিবাদের পুচ্ছে আগুন’ কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি। আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের…

Read More

স্পোর্টস ডেস্ক একদিন আগে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। এবার দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। উজবেকিস্তানের তাসখন্দের হুমো অ্যারেনায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে গত আসরের রানার্সআপ আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন কেভিন আরিয়েটা। একটি গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো। ফ্রান্সের হয়ে একটি করে গোল করেন মামাদু তোরে ও নিকোলাস মেনেন্দেজ। ফাইনাল নিশ্চিতের ম্যাচে আক্রমণে ফ্রান্স দাপট দেখালেও প্রথমার্ধে ২টি গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয় ছিনিয়ে নিতে পারেনি ফরাসিরা। ৩-২…

Read More

সুলতান আহমেদ প্রতিনিধি(নওগাঁ) ভরতেঁতুলিয়া,খোলাপাড়া,সদুপুর যুব সংঘের- উদ্যোগে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় মোল্লা আজাদ ডিগ্রি কলেজ মাঠে পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন মোল্লা সোহরাবুল আহসান। সাবেক প্রিন্সিপাল শাহ মখদুম কলেজ রাজশাহী ও মোল্লা আজাদের সুযোগ্য পুত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রেজাউল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুবুল হক দুলু ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা আজাদ ডিগ্রী কলেজ,আব্দুল জলিল চকলেট, মোফাজ্জল হোসেন সহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন জয়পুরহাট ফুটবল একাডেমি ও বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড়। খেলার 30 মিনিটের মাথায় রাঙ্গার করা গোলে খেলায় এগিয়ে যায় জয়পুরহাট…

Read More

ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশের সুযোগ পেতে যাচ্ছে। ২০২৩ শিক্ষাবর্ষে সাত কলেজের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয় গত ২৫ এপ্রিল। তবে দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে ফলাফল প্রকাশে বিলম্ব ঘটে। জুলাই মাসের রাজনৈতিক উত্তাপ ও সামাজিক বিপ্লবের প্রেক্ষাপটে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল হাতে পেতে দেরি করে। এই পরিস্থিতি শিক্ষার্থীদের মাঝে হতাশা ও উদ্বেগ তৈরি করেছিল। তবে অবশেষে গত মাসে সব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর সাত কলেজের ওয়েবসাইটে পর্যায়ক্রমে ভর্তি কার্যক্রম শুরু…

Read More