- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
- মধুপুরে স্বামীকে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন
- ডিনারের বদলে সকালের ডেটে আগ্রহ অস্ট্রেলিয়ার সিঙ্গেলদের
- মধুপুরে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ
- টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসককে সেবা সংস্থার ফুলেল শুভেচ্ছা
- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
Author: admin
চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গা সদর থানাধীন কুতুবপুর ইউনিয়নের মতুর্জাপুর গ্রামে জনৈক আলতাফ হোসেনের ইটভাটায় গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত অনুমানিক ০১:৩০ ঘটিকায় সংঘবদ্ধ ডাকাতদল ইটভাটার নৈশ প্রহরী মখছেদ মন্ডল (৬০) কে জাপটে ধরে চোখ, মুখ ও হাত গামছা দিয়ে বেঁধে মারপিট করতঃ পাশ্ববর্তী মেহগনি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখে। নৈশ প্রহরীর গোংড়ানোর শব্দ পেয়ে ইট ভাটার ঘরে থাকা অনান্য শ্রমিকরা ঘর হতে বের হওয়ার চেষ্টা করলে অজ্ঞাতনামা ডাকাতরা ধারালো দেশীয় অস্ত্র দেখিয়ে তাদেরকে হত্যার হুমকি দেয়। ডাকাতদল নৈশ প্রহরীকে মারধর করে নগদ টাকার সন্ধান করে। নৈশ প্রহরী মকছেদ মন্ডল জানায় টাকা পয়সার লেনদেন ভাটার মালিক করে সে টাকা পয়সার…
দুমকী(পটুয়াখালী) প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় করণীয় সহ চলমান পরিস্থিতি নিয়ে পটুয়াখালীর দুমকীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বুধবার( ২ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওলিউর রহমান এর সঞ্চালনায় দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, পটুয়াখালী সদর ও দুমকী উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহম্মদ সাকিব সাইফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। এসময় বক্তব্য রাখেন দুমকি…
খুবি প্রতিনিধি বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উত্তরবঙ্গের অবহেলিত মানুষের অধিকার নিশ্চিতকরণ ও বন্যা কবলিত এলাকায় দ্রুত রাষ্ট্রীয় সহায়তা পাঠানোর দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুর ১.১৫ মিনিটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ে বর্ষা মৌসুম এলেই উত্তরবঙ্গের মানুষ থাকে আতঙ্কিত ।না জানি ভারত কখন তিস্তার পানি ছেড়ে দেয়। মানববন্ধনে অংশগ্রহণ করে উত্তরবঙ্গের অনেক শিক্ষার্থী এবং ছাত্র বিষয়ক পরিচালক ড.নাজমুস সাদাত । ড. নাজমুস সাদাত বলেন, “ভারতের শোষণমূলক পররাষ্ট্র নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আর শুষ্ক মৌসুমে মরুভূমি ও বর্ষায় পানিতে ভাসতে রাজি নই।” ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাঈদ নেওয়াজ বলেন, “তিস্তা হলো আন্তর্জাতিক নদী ভারত ইচ্ছা…
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন। বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশ সূত্রে, প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এর পদত্যাগ পত্র গ্রহণ করে তদস্থলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নিয়োগ দেওয়া হলো। আগামী এক তিনি এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন। নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান…
সখিপুর প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুর উপজেলার আর্ত-সন্ধান ব্লাড ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আর্ত-সন্ধান ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সখীপুর মা ও শিশু হাসপাতালের মা ও শিশু, মেডিসিন, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মোঃ ফাহাদ এ কমিটি ঘোষণা করেন। সদ্য ঘোষিত কমিটিতে মোঃ মেহেদী হাসান (মুমিন) কে সভাপতি ও খাইরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও সোহেল সিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫৭৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সাংবাদিক মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বশির উদ্দিন আশিক, সালমা ডেন্টালের ব্যবস্থাপনা পরিচালক উপদেষ্টা শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম, মোঃ মিলন, মোঃ মেহেদী হাসান, আইন…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় বহুল আলোচিত ” সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপন হোসেন” কে হত্যাকাণ্ডের জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছেন বগুড়া জেলার গোয়েন্দা বিভাগের পুলিশ সদস্যরা। বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে,, সোমবার রাতে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন বাজার বস্তি এলাকায় এবং কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন শাজাহানপুর উপজেলার সাবরুল বাগিনাপাড়া এলাকার আব্দুল হামিদ কারিমুল্লাহর ছেলে মোঃ জলিল এবং একই এলাকার ঠাণ্ডুর ছেলে মোঃ সাগর। এদের মধ্যে সাগর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সারে সাতটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত…
লাইফ স্টাইল ডেক্স কিশোরী বয়স থেকে নারীরা সংসার ও মা হওয়ার স্বপ্ন দেখেন। তবে মনের মতো স্বামী কিন্তু সবারই চাওয়া থাকে। নারীর কাছে স্বামী শব্দটি সোনায় সোহাগা। স্বামীর কাছে নারীর আছে ভিন্ন ভিন্ন চাওয়া। আসুন জেনে নেই স্বামী হিসেবে নারীদের কেমন পুরুষ পছন্দ? রোমান্টিক স্বামী দাম্পত্যে নারীর প্রথম পছন্দ রোমান্টিকতা। নারী চায় আবেগঘন পরিবেশে স্বামীর সঙ্গ। আর চায় কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে। নারী চায় না-বলা কথাগুলো কেউ বুঝুক। তার কথাগুলো মনোযোগসহকারে শুনুক। আত্মবিশ্বাসী স্বামী নারী চায় তার স্বামী হোক আত্মবিশ্বাসী মানুষ। পারিবারিক-সামাজিক-অর্থনৈতিক অথবা রাজনৈতিক চিন্তাচেতনায় যে স্বামীর স্পষ্ট অবস্থান আছে, এমন স্বামীকে পছন্দের তালিকায় রাখে নারী। স্বামী যদি মানসিকভাবে…
খঃ ফাহিম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এক মতবিনিময় সভায় যোগদান করেন। আজ ২রা অক্টোবর (বুধবার) সকাল ১১টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নং কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত অনুষদের ৮টি বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের মূলপর্বে প্রতিটি বিভাগ থেকে একজন শিক্ষার্থীকে বিভাগীয় সমস্যা উপস্থাপনের জন্য আহ্বান করা হয়। পর্যায়ক্রমে ৮টি বিভাগ থেকে সমস্যা ও সংস্কার প্রস্তাবনা পেশ করা…
নাটোর প্রতিনিধি ঃ নাটোরের সিংড়া উপজেলার আওয়ামীলীগের ৫ নেতা কর্মীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, ১। সিংড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যড. জিল্লুর রহমান, ২। ইটালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শীতল কুমার সরকার ৩। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ৪। আওয়ামিলীগ সদস্য আদেশ আলী সরদার ও ৫। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সন্জয় কুমার সাহা। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে সিংড়া থানা হাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় তাদের আটক করা হয়েছে তা এখনো জানায় নি পুলিশ।
ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ ঢাকা, ২ অক্টোবর ২০২৪: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ ঢাকা কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল তিস্তা নদীর পুনরুদ্ধার এবং এর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের জনগণের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। একই সাথে উত্তরঅঞ্চলের মানুষজন যে বৈষম্য শিকারের কথাও তারা ফুটিয়ে তুলেছেন। উপস্থিত শিক্ষার্থীর বর্তমান সময়ে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, “তিস্তা নদীর পানি প্রবাহ কমে আসা এবং সঠিক ব্যবস্থাপনার অভাবের কারণে প্রতি বছর বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গকে বিপর্যস্ত করে দিচ্ছে। এটি শুধু কৃষি নয়, বরং হাজার হাজার মানুষের জীবন, ঘরবাড়ি…