Author: admin

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ৩ নেতা কর্মীকে আটক করা হয়েছে। আটকরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোশারেফ হোসেন ও সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু। মঙ্গলবার(১ অক্টোবর) মধ্যরাতে এসব নেতাকর্মীদের নিজ নিজ বাসভবন থেকে গ্রেফতার করে বাউফল ও দুমকী থানা পুলিশ। হুমায়ুন কবিরের বাড়ি উপজেলার দক্ষিণ রাজাখালী গ্রামে। মোশারেফ হোসেন পেশায় একজন ব্যবসায়ী এবং তার বাড়ি উপজেলার দক্ষিণ চরবয়েড়া গ্রামে। অপরদিকে নুরুল ইসলাম নুরু’র বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আতিকুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে…

Read More

জাহেদুল আলম তন্ময়, রাবি প্রতিনিধি: বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ২৯৪ জন গবেষকের নাম এসেছে। এ বছর দেশের ২১৮টি সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬ হাজার ৭৫৬ জন গবেষক স্থান পেয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ২০২৫ সালের বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত একটি তালিকা থেকে এ তথ্য জানা যায়। র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ২২০টি দেশের ২৪,৩৬১টি প্রতিষ্ঠান থেকে ১৯৭টি সাবজেক্টের ওপর ২৪ লাখ ১৫৫ জন গবেষক ও বিজ্ঞানী স্থান পেয়েছে। র‍্যাঙ্কিং তালিকার ‘এইচ’ ইনডেক্স সূত্রে, দেশীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে গত বছর থেকে এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নতি হয়েছে। এ বছর বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর…

Read More

টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফের হ্নীলা স্টেশনে স্থানীয় জনতাকে অপহরণ বন্ধ, ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের চলাচলের উপরে নিষেধাজ্ঞার অরোপের প্রতিবাদে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ি, শ্রমিক, সাধারণ জনতার পক্ষ হতে মানব বন্ধন ও গণ সমাবেশের আয়োজন করা হয়। বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টা থেকে হ্নীলা স্টেশনে উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি কে সমর্থন জানিয়ে, রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ, শাহ মজিদিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, হ্নীলা উচ্চ বিদ্যালয়, আলফালাহ একাডেমি, বালিকা উচ্চ বিদ্যালয়, লেদা উচ্চ বিদ্যালয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, হ্নীলা বাজার ব্যবসায়ি সমিতি, সহ সর্ব স্থরের ব্যবসায়ি বৃন্দ ছাত্র / জনাতা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, ইরানের শীর্ষ জেনারেল এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ কবে নিবে ইরান, এ নিয়ে জোর জল্পনা চলছিল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। অবশেষে আড়মোড় ভেঙে মঙ্গলবার ইসরাইলে অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। বদলা হিসেবে ইরানে যে কোনো সময়ের বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। বুধবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। ভিডিও বার্তায় ড্যানিয়েল হাগারি বলেন, ‘ইরান ইসরাইলে সরাসরি ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। ইসরাইলের কেন্দ্রস্থলে অল্প সংখ্যক এবং বাকিগুলো দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে।’ ‘ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রতিরক্ষামূলক জোট প্রতিহত করেছে।’ ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র…

Read More

মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। যে মামলায় তিনি প্রধান আসামি। উল্লেখ্য, সাবেক এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার প্রধান আসামি সাবেক এমপি দবিরুল ইসলাম।

Read More

মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর, মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাবে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ২ অক্টোবর ২০২৪ মুন্নু ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এক বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। আর টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে আহ্বায়ক ও নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি শাহানুর ইসলামকে সদস্য-সচিব করে মানিকগঞ্জ প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে উপদেষ্টা করা হয়েছে জনকন্ঠ, চ্যানেল আই’র সাংবাদিক ও সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানুকে। কমিটির সদস্যরা হলেন- কাবুল উদ্দিন খান, শাহজাহান বিশ্বাস, বিপ্লব চক্রবর্তী, মঞ্জুর রহমান, রিপন আনছারী, শাহীনুল ইসলাম তারেক, জাহিদুল হক চন্দন, আকমল হোসেন, আজিজুল হাকিম, মতিউর…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন শাখা ছাত্রলীগের দুই নেতা। বুধবার (২ অক্টোবর) দুপুর দেড়টায় দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে সামনে এ ঘটনা ঘটে। পরে শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হস্তক্ষেপে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ছাত্রলীগ নেতারা হলেন- শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় সম্পাদকল শাহিন পাশা এবং নাট্য ও বিতর্ক সম্পাদক আল আমিন সুইট। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্যাম্পাস সূত্রে জানা যায়, আজ সাড়ে নয়টা থেকে দুপুর দেরটা পর্যন্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় চলছিল।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সভাপতি ও সেক্রেটারির পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। যেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মহিউদ্দিন খান। যার একাডেমিক রেজাল্ট ঘিরে চলছে নানা আলোচনা। শিবিরের এই নেতাকে নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন মোনামিও। তিনি বলেন, ‘আমাদের ছাত্র মুহি (মহিউদ্দিন খান)। যদি মুহি শিবির হয়ে থাকে, তাহলে শিবির ভালো।’ বুধবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তার এই কমেন্টের পর থেকেই নতুন করে আলোচনা শুরু…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সহি-সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন। এর আগে গত ৬ আগস্ট শিগগিরই দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলেছি, দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও।…

Read More

কয়রা খুলনা প্রতিনিধি : (ফরহাদ)  শতভাগ বিভাগীয় পদোন্নিসহ সহকারি শিক্ষকদের ১০ ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের  ৯ ম গ্রেড বেতন নির্ধারণ করে তা বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর)  বিকাল ৪ টায় কয়রা বাজারের তিনরাস্তা মোড়ে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ কয়রা উপজেলা শাখার  উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, মাওলানা কামরুজ্জামান, এস্কেন্দার আলী, সহকারি শিক্ষক মোস্তফা জামাল উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, এস এম নুরুল আমিন নাহিন, মোঃ আয়ুব আলী  মোঃ বেলাল হোসেন,মেনন আনিছুর রহমান, মোঃ কামরুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, আবুল…

Read More