- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
- মধুপুরে স্বামীকে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন
- ডিনারের বদলে সকালের ডেটে আগ্রহ অস্ট্রেলিয়ার সিঙ্গেলদের
- মধুপুরে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ
- টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসককে সেবা সংস্থার ফুলেল শুভেচ্ছা
- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
Author: admin
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২ অক্টোবর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মন্ডল,উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, থানার অফিসার ইনচার্জ (ভার:) লাইছুর রহমান,পৌর বিএনপির সেক্রেটারি ও উপজেলা যুব দলের সভাপতি মোশফেকুর রহমান রিপন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা,সাংগঠনিক সম্পাদক সুবীর কুমারসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পেশাজীবি ও সাংবাদিক…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সাদুল্লাপুরে শুকনো গাঁজা ও ০১টি মটর সাইকেল জব্দসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩। মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি। র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ১ অক্টোবর মঙ্গলবার বিকেল চারটার দিকে সিপিসি-০৩, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর (কৈপাড়া) গ্রামে হইতে মটরসাইকেল তল্লাশি করে আনোয়ার হোসেন দুলাল এর পিঠে বহনরত একটি…
স্পোর্টস ডেস্ক পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেটার সাকিব আল হাসান ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। সাকিব ছাড়াও তার স্ত্রী উম্মে রোমান আহমেদ, আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাদবর, হিরুর ভাই মোহাম্মদ বাশার, বোন কনিকা আফরোজ ও ব্যবসায়ী মো. নাজমুল বাশার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয় বিএফআইইউ। শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত…
উপজেলা সংবাদদাতা,নাজিরপুর (পিরোজপুর) পিরোজপুরের নাজিরপুর উপজেলার মিষ্টি নারিকেলের চাহিদা এখন দেশজুড়ে। খাল নদী বেষ্টিত এ উপজেলার মাটি নারিকেলগাছ রোপণের জন্য উপযুক্ত হওয়ায় এখানকার নারিকেল খুবই সুমিষ্ট।স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে বিক্রি হচ্ছে এখানকার নারিকেল। নারিকেলের ব্যবসার সাথে জড়িয়ে উপজেলার আনুমানিক পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। স্থানীয়দের তথ্যমতে, উপজেলার স্থল ও নদীপথে এখান থেকে প্রতি মাসে দুই থেকে তিন কোটি টাকার নারিকেল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। তাঁরা জানান, এখানে নারকেলের ব্যবসা সারা বছর চলে। প্রতি বছর ২৫ থেকে ৩০ কোটি টাকার নারকেল বিভিন্ন জেলায় বিক্রি হয়। এ ছাড়া স্থানীয় ভোক্তাদের চাহিদানুযায়ী খুচরা বিক্রি হয় প্রায় কোটি টাকার। জানা গেছে,…
এবিএম রাকিবুল ইসলাম কাউখালী উপজেলা প্রতিনিধি এই মাদ্রাসার ছাত্রটি কে ফিরে পেতে বাবা-মার করুন আবেদন দেশবাসীর কাছে। মোহাম্মদ মারুফ (১৪) পিতা মোঃ ইউসুফ আলী, বাড়ি কাউখালী বেতছড়ি পাইনবাগান এলাকায়। তার চাচা মোঃ হারুনুর রশিদ জানান তার ভাতিজা মোহাম্মদ মারুফ (১৪) রাঙ্গুনিয়া ফুলবাগিচা মাদ্রাসায় পড়াশোনা করেন, আনুমানিক সকাল ৯ টায়, ৩০/৯/২৪ রাঙ্গুনিয়া রানিরহাট থেকে ফুলবাগিচা মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে তুলে দেওয়া হয়। তারপর থেকেই নিখোঁজ, তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার পরিবারের আকুল আবেদন, যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন, তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। ০১৮৩৭৮৪৯২৫৯ ০১৮৭০০৭৫৮২০
ভোরের বাংলা নিউজ ডেস্ক ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। তার পর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। বিভিন্ন মহল থেকে হাসিনাকে ফেরানোর জন্য বলা হলেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি। এবার বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূস। শুক্রবার, (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে সাধারণ পরিষদে দেয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকার দেন তিনি। মঙ্গলবার এ সাক্ষাৎকার প্রকাশ করে ভয়েস অফ আমেরিকা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর ৮ আগস্ট ড মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান…
কটিয়াদী প্রতিনিধি গতকাল ৩০/০৯/২০২৪ ইং তারিখে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ধর্মপ্রাণ যুব সমাজ ও মুজাহিদ কমিটির উদ্যোগে বিশাল বড় এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কুরআন হাদিসের আলোকে ইসলামী আলোচনা হয়। কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ শিশু যুবক বৃদ্ধ মুসল্লিরা অংশগ্রহণ করে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়েখ চরমোনাই)। প্রধান অতিথি মাহফিলে উপস্থিত হলে এক পর্যায়ে অত্র জেলার পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার প্রায় অর্ধশতাধিক যুবক ফুলের তোড়া উপহার দিয়ে উক্ত দলে যোগদান করেন।
গাজীপুর প্রতিনিধি গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় হাত ধরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির গাড়ির ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহত এক অপরের ভাই বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। স্থানীয়রা জানায়, দুইজন হাত ধরে রাস্তা পার হচ্ছিলে। এ সময় ময়মনসিংহমুখী একটি দ্রুতগামী গাড়ি তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় এক কিশোর। আহত হন সঙ্গে থাকা অপরজন। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার সময় আহত যুবক মারা যাওয়া ছেলেটিকে নিজের ছোট…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকী আছে। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে দুর্গোৎসব। সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদ সূত্র জানিয়েছে, সীতাকুণ্ডে প্রতিবছরের মতো এবারও স্বাড়ম্বরে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবার সীতাকুণ্ডে উপজেলায় মোট ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই সীতাকুণ্ড। সীতাকুণ্ড উপজেলার মধ্যে এই বার পূজার সংখ্যা ৬৩টি। তবে এর মধ্যে ২টি ঘট পূজা। অন্য পূজাগুলো যথারীতি প্রতিমা দিয়েই শুরু হবে। এদিকে, উৎসাহ উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সনাতন…
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াফারিগন মঙ্গলবার থেকে সাড়া দেশে ২ দিন ব্যাপী কর্ম বিরতি পালনে মিডওয়াইফারি অধিদপ্তরে নিয়োগ বিধি ২০১৬ এর আলোকে উচ্চশিক্ষিত ও যোগ্য নার্সদের পদায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় নার্সিং ও মিডওয়াইফারি সংস্থার পরিষদের ডাকে ৩০/৯/২০২৪ ইং তারিখে প্রতীকী কর্ম বিরতি লাল ব্যাজ ধারণ করেছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত নার্স ও মিডওয়াইফারিদের এক দফা এক দাবি নিয়ে কর্ম বিরতি পালন করেন।এসময় নার্সও মিডওয়াইফারিগন বলেন আমাদের সরকারের নিকট এক দফা এক দাবি নিয়ে সাড়া দেশ ব্যাপী আন্দোলনের ডাকে কর্ম বিরতি সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত পালন…