- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
- মধুপুরে স্বামীকে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন
- ডিনারের বদলে সকালের ডেটে আগ্রহ অস্ট্রেলিয়ার সিঙ্গেলদের
- মধুপুরে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ
- টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসককে সেবা সংস্থার ফুলেল শুভেচ্ছা
- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
Author: admin
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর সাথে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় উপাচার্যের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা, একাডেমিক স্থবিরতা, শিক্ষা ও গবেষণা, সকল পদে দক্ষ ও যোগ্য লোক নিয়োগসহ অভ্যান্তরীণ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংস্কার পরিকল্পনার বিষয়ে তুলে করেন তারা। সভায় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব রেদোয়ান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূর আলম সিদ্দিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ ইব্রাহিম এবং ক্রীড়া সম্পাদক ফরহাদ…
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীতে ২০১৪ সালের রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ অক্টোবর) বিশেষ জজ আহসান তারেক এ রায় দেন। রায়ে তারেক রহমানকে নির্দোষ প্রমাণ করে খালাস দেওয়া হয়। নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমানের বিরুদ্ধে ২০১৪ সালে নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব এ মামলা দায়ের করেছিলেন। তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, অ্যাডভোকেট রবিউল হক পলাশ, অ্যাডভোকেট নুরুল আমিন ও অ্যাডভোকেট মাহমুদুল হাসান শাকিল, অ্যাডভোকেট আমির হোসেনে বুলবুল, আব্দুল কাইয়ুম দিদারসহ অর্ধশত আইনজীবী মামলা পরিচালনা করেন। অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এ মামলা থেকে তারেক রহমানের খালাসে…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে আছাদুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আছাদুল ইসলাম জেলার সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামের মৃত আলতাফ হোসেন মণ্ডলের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন তিনজন। বাদিয়াখালীর দিকে…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহুল চন্দ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি ও রাজাপুর উপজেলা ইনকেলাব প্রতিনিধি মোঃ এনামুল হোসেন খান, সাংবাদিক ক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি আঃ রহিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও এটিএন নিউজ জেলা প্রতিনিধি মোঃ মাইনুল ইসলাম লিপু, স্টাফ রিপোর্টার মোঃ আতিকুর রহমান আতিক,সাংবাদিক এনামুল হক,আবু সায়েম আকন(বাংলা টিভি),রাজাপুর কালবেলা প্রতিনিধি গোপাল কর্মকার, রাম দুলাল তেওয়ারী,মোঃ আলমগীর শরীফ, মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখেন।বক্তারা রাজাপুরে বিভিন্ন…
নালিতাবাড়ী উপজেলাঃ ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তি করায় এবং তার সমর্থনকারী বিজিবি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ও নয়াবিল ইউনিয়নের সকল মুসল্লীরা। আজ ৩০সেপ্টেম্বর সোমবার দুপুরে ইত্তেফাকুল উলামা এবং দুই ইউনিয়নের সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে বৈশাখী বাজার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নাকুগাঁও স্থলবন্দর প্রদক্ষিণ করা হয়। পরে চার-আলি বাজার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা সংগঠনের সভাপতি মুফতি মোঃসেলিম হোসাইন, তন্তর হাউস সুন্নাহ হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা। সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রশিদ, মোহতামিম বিশগিরিপাড়া আশরাফুল উলুম মাদ্রাসা। প্রদান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ সহ…
জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩০.০৯.২০২৪)বিকেল সাড়ে ৪ টার দিকে বদলগাছী উপজেলার সামনে এ মানববন্ধন আয়োজন করেন উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এসময় বক্তারা বলেন, শিক্ষার প্রাথমিক স্তর প্রাইমারি শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষায় ভীত ভালো ভাবে তৈরি না হলে কোন শিক্ষায় ভালোভাবে গ্রহণ করতে পারবে না। তাই প্রাইমারি পর্যায়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের আর্থিক, মানসিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে। তাছাড়া শিক্ষার মান ভালো করা সম্ভব নয়। তাই অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধনে এস, এম, আবু সাইদ রিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আব্দুল রাজ্জাক, আলমগীর…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাঠানোর সময় ৭৫ বস্তা চা আটক করেছে কাস্টমস। আটক চায়ের প্রতিটি বস্তায় প্রায় ৫০ কেজি করে চা রয়েছে। বিপুল পরিমাণ এই চা রাজস্ব ফাঁকি দিয়ে রংপুর ও চট্টগ্রামে পাঠানো হচ্ছিল বলে দাবি করেছে কাস্টমস। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় জেলা শহরের রওশনাবাগ এলাকার এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস নামের প্রতিষ্ঠান থেকে চায়ের বস্তাগুলো আটক করা হয়। এর আগে সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ওই পাঁচ প্রতিষ্ঠানের কর্মীরা চায়ের বস্তাগুলো এই পার্সেল এন্ড কুরিয়ারে বুকিং করে। আটক চায়ের বস্তার মধ্যে গ্রিন স্কাই টি হাউজের ৮ বস্তা, নাফিজ জান্নাত টি হাউজ ২০ বস্তা,…
আবু সালেহ্ মুসা, ধামইরহাট প্রতিনিধিঃ সোমবার নজিপুরের নির্মইল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, বিকালে উপজেলার নির্মইল ইউনিয়নের নাথুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। নির্মইল ইউনিয়ন আমীর মাওলানা ছাইফুল ইসলামের সভাপতিত্বে ও আ: সুবহানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পশ্চিমের আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পশ্চিমের জেলা নায়েবে আমীর সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, নওগাঁ জেলা পশ্চিমের সেক্রেটারি নাজমুল ইসলাম, সহ- সেক্রেটারি মাওলানা আব্দুল মকিম, উপজেলা আমির মাওলানা মাজেদুর রহমান , নজিপুর পৌরসভার সম্মানিত সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আক্তার ফারুক. পত্নীতলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর…
নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বরিশাল সফরের অংশ হিসেবে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি আদালত চত্বরে বিচারকদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন। এর আগে বরিশাল সফরসূচির অংশ হিসেবে সকাল ৯টায় বরিশালের আদালত পরিদর্শনে আসেন প্রধান বিচারপতি। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বরিশাল জেলা ও দায়রা জজসহ অন্য বিচারকরা। পরে তিনি বরিশাল জেলা ও দায়রা জজ, বরিশাল মেট্রোপলিটন আদালতসহ বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিচার কার্যক্রম এবং উন্নয়ন কর্মকাণ্ডও ঘুরে দেখেন। জানা গেছে, সোমবার সন্ধ্যায়…
মানিক হোসেন, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমাকে ঘিরে কোন বলয় তৈরি হবে না। আমার যখন যাকে দরকার হবে ডেকে নিব।আমার অফিস সবসময় ফাকা থাকবে। আমার কাছে যেকেউ তার যৌক্তিক দাবি নিয়ে আসতে পারবে। আমাকে যুক্তি দেখিয়ে ইম্প্রেস করতে পারবে কিন্তু কিনতে পারবে না। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ইবি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় তিনি শিক্ষা, সংস্কার, উন্নয়নসহ নানা বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর আমান, ইবি প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম,…