- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
- মধুপুরে স্বামীকে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন
- ডিনারের বদলে সকালের ডেটে আগ্রহ অস্ট্রেলিয়ার সিঙ্গেলদের
- মধুপুরে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ
- টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসককে সেবা সংস্থার ফুলেল শুভেচ্ছা
- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
- বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, দখলদার ইসরায়েলে ছোড়া মিসাইলের ৯০ শতাংশ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলকে লক্ষ্য করে অভূতপূর্ব মিসাইল হামলা চালায় ইরান। এতে ব্যবহার করা হয় অন্তত ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিপ্লবী গার্ডের বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, মিসাইল দিয়ে লক্ষ্য করা হয়েছিল দখলদার ইসরায়েলের বিমান ও রাডার ঘাঁটি। এছাড়া হামাস ও হিজবুল্লাহর কমান্ডারদের হত্যা পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। ইরান জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিজস্ব প্রতিরক্ষা নিশ্চিতেই ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে।…
স্কুলের ভবন ও শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী! ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ১২১ নং নিজ গালুয়া মরহুম ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী। সরজমিনে দেখা যায় বিদ্যালয়ে উপস্থিত নেই একজনও শিক্ষার্থী। অফিস কক্ষে গল্পে মশগুল ৫ জন শিক্ষক শিক্ষিকা। স্থানীয়রা জানায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু কাগজপত্রেই আছে বাস্তবে এটাকে শিক্ষা প্রতিষ্ঠান বলে মনে হয় না কারন এখানে শিক্ষক আছে তবে তেমন কোন শিক্ষার্থী নেই। প্রতিদিন শিক্ষকরা সকালে স্কুলে এসে হাজির দেয় এরপর ছুটির সময় শেষ হওয়ার আগেই বাড়িতে চলে যায়। স্কুলে অডিটের সময় পার্শ্ববর্তী সিরাতুন নবী (সঃ) মডেল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের এনে…
পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ১ দফা দাবিতে কর্মবিরতি মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পালিত হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অনতিবিলম্বে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নার্সদের মধ্য থেকে মহাপরিচালক, পরিচালক ও কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে পদায়ন করার দাবি জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ পিরোজপুর। এসময় কর্ম বিরতির কারণে ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। হাসপাতালের জরুরী বিভাগ, আইসিইউ, সিইসিইউ, ডায়ালাইসিস ইউনিট গুলোতে দায়িত্ব কয়েকজন নার্স সেবা প্রদান করেন। এবং অন্যরা তাদের কর্মসূচি পালন করেন। এসময়ে নার্স ও…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : স্কুল খোলা রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ সহকারী শিক্ষকরা দুপুরের পর পাঠদান না করিয়ে দূর-দূরান্ত থেকে এ মানববন্ধনে অংশ নিতে অনেক আগে ভাগেই স্কুল থেকে পাঠদান বন্ধ রেখে আসেন।স্কুলের পাঠদানের সময়ে উপজেলা পরিষদের প্রধান ফটোকে মানববন্ধন করায় অভিভাবকসহ সকল মহলে চলছে আলোচনা সমালোচনা। গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান মানিক জানান, সময়ের ব্যাপারে সকলকে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সমাজটাকে বদলাতে হবে। অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয়েছে, এটাকে মহাবিপ্লব বলা চলে। গত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলবো না। আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না। শেখ হাসিনা সরকার ছিল এবং যতকিছু অন্যায় করেছে তার ৯০ ভাগ শেখ হাসিনা, বাকি বাধ্য হয়ে হয়তো ২-৪ জন করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যত বাংলাদেশের জন্য অন্ধকার। সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে…
আব্দুল কাইয়ুম কামরুল ,কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পল্লী বিদ্যুতের ভূয়া বিদ্যুৎ বিল আদায়, বিদ্যুৎ এর ইউনিটের মূল্য দূরীকরণ, মানহীন মিটার তুলে নেওয়া সহ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভূতুড়ে বিল তৈরিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ এলাকার প্রায় ৫শতাধিক বিদ্যুৎ গ্রাহক। মানববন্ধনে আন্দোলনকারীরা দূর্ণীতিবাজ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম গোলাম ফারুক মীর এর প্রত্যাহারের দাবী জানান। এদিকে পল্লীবিদ্যুৎ এলাকায় মানুষ জনের জড়ো হওয়ার সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। প্রায় আড়াই ঘন্টা ব্যাপি যান চলাচল বন্ধ থাকায় শ্রীমঙ্গল-শমশেরনগর ও মৌলভীবাজার- আদমপুর রোডে ৫শতাধিক গাড়ি মানববন্ধনে আটকা পড়ে। এসময় ভুগান্তিতে পড়েন…
সুলতান আহমেদ নওগাঁ প্রতিনিধি ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। শারীরিক প্রতিবন্ধী হয়েও নিজের অদম্য ইচ্ছা থাকলে কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় তা দেখিয়েছেন মারুফ। আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের আমপুর গ্রামের বাবলু সরদারের ছেলে মারুফ। ১৬ বছর বয়সের এই তরুণ যুবক মারুফ জানায় তার অনেক ইচ্ছা থাকা সত্বেও সে তার সহপাঠীদের সাথে মাঠে খেলতে পারেনা।দুই বছর আগেও সে বিষন্নতায় ভুগতো আর নিজেকে বোঝা মনে করতো। কিন্তু এখন সে আনন্দে দিন পার করে,তার কাজই এখন তার খেলা। সে প্রতিটা কাজ অতি যত্নের সহিত সম্পুর্ণ করে থাকে। কাজের ট্রেনিং কোথায় করেছে জানতে চাইলে মারুফ জানায় সে অনলাইনে ইউটিউব দেখে অনেক কিছু শিখেছে এর…
তানজিদ শাহ জালাল ইমন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইতিবাচক রাজনীতি বাস্তবায়নের সাধারণ শিক্ষার্থীদের অংশীদারত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির৷ আজ মঙ্গলবার (১ অক্টোবর) বরিশালে সাংগঠনিক সফরকালে বরিশালে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে তিনি এ মন্তব্য করেন৷ তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে সাধারণ শিক্ষার্থী যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না তাদের সঙ্গে ছাত্র রাজনীতি নিয়ে কথা বলেন৷ এসময় ছাত্ররাজনীতি না চাওয়ার বিষয়ে মতামত নিয়ে তিনি ছাত্ররাজনীতির গুরুত্ব ও প্রয়োজনীয় উল্লেখ করে বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন,ছাত্ররাজনীতি বন্ধ করলে পরাজিত ফ্যাসিস্টরা সুযোগ পাবে এবং তারা পুনরায় ক্ষমতায় চলে আসার…
নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদের ঘোষিত ১ দফা দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করছেন বরিশাল মহানগরের নার্সরা। তাদের দাবি- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত নার্সরা এ কর্মবিরতি পালন করেন। এ সময় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মো. আলী আজগর বলেন, আমাদের ১ দফা দাবি হলো ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়ন’। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ ১ দফা দাবি আদায়ের জন্য তিন দিনের কর্মবিরতি ঘোষণা…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি আজ ১ লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরির্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ।জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। দিবস উদযাপন উপলক্ষে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও এসএসসি ৯২এর ব্যাচ আয়োজিত ১ লা অক্টোবর সকাল সাড়ে ৯ টায় গাইবান্ধা পৌর…