- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
- বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- উজিরপুরে নির্বাচনী মাঠে সক্রিয় কামরুজ্জামান টুলু
- চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন
- কোটচাঁদপুরে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা
- বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার
- ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত
- ৫২ বছর এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
- যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
Author: admin
মুহাম্মদ মামুনুর রশিদ (গোয়াইনঘাট): সম্প্রতি ভারতের শ্রীনগরে হিন্দু পুরোহিত কর্তৃক আমাদের প্রিয়তম হাবিব মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সালুটিকর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৩০সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণ শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। “প্রিয়নবীর অপমান, সইবে না মুসলমান প্রিয় আমার প্রাণ, তাই তো মোরা মুসলমান প্রিয়নবীর দুষমনেরা, হুশিয়ার সাবধান “এরকম আরও বিভিন্ন স্লোগানে স্লোগানে মাতিয়ে উঠে কলেজ প্রাঙ্গণ। বিভিন্ন স্লোগানে এবং কালিমাখচিত ফেস্টোন ও পতাকা বিক্ষোভ মিছিলকে শোভাবর্ধন করে। মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, প্রিয়নবী রাসূলে পাক (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তিনি আমাদের নিকট প্রাণের চেয়ে অধিক প্রিয়। ইসলাম…
পিরোজপুর প্রতিনিধি :”মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ”এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস – ২০২৪ পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকবাল কবির সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো:ইব্রাহিম খলীল এর সঞ্চালনায়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। আরও বক্তব্য রাখেন – অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাকির হোসেন হাওলাদার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিরোজপুর প্রিয়ংবদা ভট্টাচার্য, …
চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনুমতি ছাড়া সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ কোনো কর্মসূচি করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশাসনে এমন সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যামে এই বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যেকোনো ধরনের কর্মসূচি করা যাবেনা বলে একটি নির্দেশ জারি করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ এই ধরনের সিদ্ধান্তকে একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং ফ্যাসিস্ট আচরণ বলে মনে করে। প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা…
(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় জামায়াতে ইসলামির আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা চালকল মালিক সমিতির কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর মুনছুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আব্দুল হক সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাসুদ মিয়া, নায়েবে আমীর ওমর আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল গণি মন্ডল, গুনাহার ইউনিয়ন চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল…
মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উন্মুক্ত মতবিনিময় করেছে। সময় স্বল্পতার কারণে উপাচার্যের কাছে নিজেদের মত প্রকাশ করতে পারেনি অধিকাংশ শিক্ষার্থী। ফলে তাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নবনিযুক্ত উপাচার্য সাথে শিক্ষার্থীদের উন্মুক্ত মতবিনিময় সভায় মত প্রকাশ করতে না পারায় এ অসন্তোষের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা দেখা গেছে। এসময় শিক্ষকদের সময়ের মূল্য থাকলেও শিক্ষার্থীদের সময়ের মূল্য দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছে তাঁরা। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক, কর্মকর্তারা এবং সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জানা যায়, মতবিনিময় সভায় সাধারণ…
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। টেকনাফে সরকার পতনের একদফা দাবিতে গত ৫আগস্ট আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা সংক্রান্তে দায়েরকৃত ৩টি মামলার এজাহার নামীয় একজন পলাতক আসামীকে কক্সবাজার সদর থানাধীন গুনগাছতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত যুবক হলেন,টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড লেঙ্গুরবিল এলাকার জাফর আহমদের ছেলে সালাহ উদ্দিন (২৫)। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টেকনাফ থানার মামলা নং ১৮/৪৩০, ১৯/৪৩১, ২০/৪৩২ তাং ১৮/০৮/২০২৪, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮০/৪২৭/৪৩৬, পেনাল কোড মোতাবেক দায়েরকৃত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী সালাহ উদ্দিন’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার…
নাটোর প্রতিনিধি ঃ ৩০ সেপ্টেম্বর বিকালে নাটোরের নলডাঙ্গা থানায় সাবেক এমপি শিমুলসহ ৭৩ জনকে আসামী করে মামলা করেছে বিএনপি নেতা আব্দুর রহিম শেখ। ২০১৮ সালে নির্বাচনী প্রচারনার সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির গাড়ি বহরে হামলা ও রড,হাতুড়ি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন দুলু পত্নী।
তামিম ইকবাল রাজু, বরিশাল প্রতিনিধি কৌটা আন্দোলনের বিভিন্ন দিক,২৪ এর গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার সরকার নিয়ে কথা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শহিদুল ইসলাম শাহেদের সাথে। তিনি ছাত্র আন্দোলন শুরু এবং স্বৈরাচার দমন আন্দোলনের একদফা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “কোটা সংস্কারের দাবিতে অরাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে সূচনা হয়েছিল ২৪’র গণঅভ্যুত্থানের।কেবল একটি দাবি আদায়ের আন্দোলন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মোড় নিয়ে শেষ পর্যন্ত স্বৈরাচার পতনের একদফা আন্দোলনে রূপ নেয়। আওয়ামীলীগের রাতের ভোটের সরকারের মসনদ টিকিয়ে রাখতে যেকোনো আন্দোলন শক্তি প্রয়োগ করে দমন করায় শেখ হাসিনা ছিল সিদ্ধহস্ত।” কোনো আন্দোলনকে যখন কোনো রাজনৈতিক ট্যাগ লাগানো যেত তখন সেটাকে সহজেই দমন করে ফেলতে…
এস এম মিজানুর রহমান সুনামগন্জ ধর্মপাশায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনেই শিশু। সোমবার রাত সাড়ে ১২টার উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল এলাকার সরকারি আশ্রয়কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় ওই পরিবারের বসতঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত রাতে আশপাশের বাড়িঘরসহ ওই পরিবারের লোকজন ঘুমোতে যান। রাত সাড়ে ১২টায় ধোয়া ও আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে ভেতর থেকে দরজা জানালা বন্ধ দেখতে পান। দেখতে দেখতে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয় ঘরটি। এসময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের চার শিশুসহ ছয় জন। এরা হলেন- এমারুল (৫০), তার স্ত্রী পলি…
মানিক হোসেন, ইবি: ফ্যাসিস্ট সরকারের ভারত প্রীতির কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে করা বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয় ভারত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গজলডোবা বাঁধ খুলে দিয়ে রংপুরের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ করেন। ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানায়। সমাবেশে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি…