- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
- বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- উজিরপুরে নির্বাচনী মাঠে সক্রিয় কামরুজ্জামান টুলু
- চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন
- কোটচাঁদপুরে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা
- বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার
- ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত
- ৫২ বছর এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
- যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
Author: admin
জয়পুরহাট সংবাদদাতা হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজ নিয়ে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এ বছরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১ টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৭৬ মন্দির-মণ্ডপে পূজা হবে বলে জানা গেছে । ইতোমধ্যে বিভিন্ন মন্দির-মণ্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা । মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এগুলো। কয়দিন পরেই রং-তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করা হবে এসব প্রতিমার আবয়ব । পুরোহিত শ্রী পংকজ চক্রবর্তী বলেন, এ বছরের পঞ্জিকা মতে আগামী ৯ অক্টোবর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এবার দেবী…
রাবি প্রতিনধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম র্যাবিসমুক্ত ক্যাম্পাস ঘোষণা করার কর্মসূচি শুরু করেছে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার অফ রাজশাহী ইউনিভার্সিটি এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগ। গত (২৮ সেপ্টেম্বর) শুক্রবার এই কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রশাসনিক ভবন থেকে একটি র্যাবিস সচেতনতা র্যালি ও লিফলেট বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়, যার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। র্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে প্যারিস রোড ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে ড. এম এ ওয়াজেদ মিয়া ভবনের সামনে শেষ হয়। র্যালি শেষে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার অফ রাজশাহী ইউনিভার্সিটি-এর সম্মানিত উপদেষ্টা…
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফের হ্নীলার অপহরণের শিকার হওয়া আতিক (২০) ৫ দিন পর ১০ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে বলে জানাগেছে। অপহরণ কৃত আতিক হ্নীলা নাটমোরাপাড়া এলাকার আব্দুসালামের ছেলে দ্বিতীয় ছেলে তথ্যানুসন্ধান ও সংশ্লিষ্ট আত্নীয় স্বজনের সাথে কথা বলে জানাগেছে গত ২৫ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে মটর সাইকেল যোগে মুছনীএলাকার তার একবন্ধু কে বাড়ি পৌঁছে দিতে গিয়ে মুছনী রেজিস্ট্রার্ট ক্যাম্প এলাকা থেকে অপহরণ কারীচক্রের হাতে অপহরণের শিকার হয়। অপহরণের পর থেকে বিভিন্ন সন্দেহ ভাজন এলাকায় ব্যাপক পুলিশী তল্লাশি চালিয়ে ও উদ্ধার করা সম্ভব হয়নি।৩০ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে পুলিশের তৎপরতা ও বার বার অভিযানের ভয়ে অপহরণ কারীরা…
খঃ ফাহিম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের সাথে এক উন্মুক্ত মতবিনিময় সভায় অংশ নেন। আজ ৩০শে সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের মূলপর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক মোখলেসুর রহমান সুইট শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের দাবিসমূহ সকলের সামনে উপস্থাপন করেন। এসব দাবির মধ্যে ছিল দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ, সেশনজট নিরসন, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম ডিজিটাল মাধ্যমে সম্পাদন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, শিক্ষকদের গোপন মূল্যায়ন ব্যবস্থা, শতভাগ আবাসিকতা,…
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত তিন যুবককে মাদক সরবরাহকালে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করেছে পবিপ্রবি’র প্রশাসন। সােমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মােঃ জিল্লুর রহমানের নের্তৃত্ত্বে একটি টিম হল পরিদর্শনকালে শের-ই-বাংলা হল-১ এ গােপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বহিরাগত তিন যুবককে মাদক সরবরাহকালে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ নাজমুল (২৬) পিতা – রফিকুল ইসলাম , মোঃ হাসান (২৪) পিতা- সামসুল হক সরদার এবং মোঃ আবু বক্কর(২৫)পিতা- ছালাম সিকদার, সবাই দুমকী উপজেলার জলিসা গ্রামের বাসিন্দা,রাতেই তাদেরকে দুমকি থানা পুলিশের নিকট সােপর্দ…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য প্রকল্পে(হাসপাতালে) কর্মরত সকল নার্স মঙ্গলবার (১অক্টোবর )৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। নার্সিং ও মিডলাইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন। নলছিটি উপজেলা স্বাস্থ্য প্রকল্পের সিনিয়র স্টাফ নার্স মো.লোকমান হোসেন খান বলেন, নার্সিং ও মিড ওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন) আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য প্রকল্পে কর্মরত সকল নার্স…
নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) ১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার এ শ্লোগান নিয়ে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখান করে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন কর্মসুচি ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেন। এ সময় সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার সভাপতি আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষক সমাজ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির…
মোঃ মহাসিন,সাতক্ষীরা , প্রতিনিধি দুষ্কৃতিকারী অজ্ঞান পার্টির ছোড়া স্প্রেরের বিষাক্ত চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে একটি পরিবারের নারী-পুরুষ শিশুসহ ৪ জন সদস্য হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে। বিষাক্ত চেতনা নাশক খাবার খেয়ে মেডিকেল কলেজে ভর্তিকৃতরা গোয়ালপোতা গ্রামের মৃত হেমনাথ ঘোষের পুত্র গৃহকর্তা হিমাংশু কুমার ঘোষ (৭২) তার স্ত্রী দুর্গা রানী ঘোষ(৫৭) ভাই সুমন ঘোষ (৪২)এবং অষ্টম শ্রেণীর ছাত্রী নাতনি স্নিগ্ধারানী ওরফে স্নেহা ঘোষ। গৃহকর্তার পুত্র কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মী সুদীপ্ত ঘোষ সাংবাদিকদের জানায় চাকুরীর সুবাদে সেই কালিগঞ্জে ভাড়া বাসায় থাকে। রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গ্রামের বাড়ি গোয়ালপোতায়…
নিজস্ব প্রতিবেদক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা অতি দ্রুত সেবাগ্রহীতার কাছে পৌঁছাতে রেসপন্স টাইম আরও কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আইজিপি মো. ময়নুল ইসলাম। সোমবার সকালে রাজধানীর আব্দুল গনি রোডে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। পুলিশ প্রধান বলেন, জনগণ যাতে দ্রুততম সময়ে জরুরি সেবা পায় তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের সেবাসমূহের মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের কাছে অত্যন্ত গ্রহণীয়। দেশের জনগণ সাদরে সেবাটি গ্রহণ করেছেন। তিনি এ সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নির্দেশ দেন। আইজিপি…