Author: admin

শৈলকুপা ( ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কালেক্টরেট এর ম্যাজিস্ট্রট শৈলকুপায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ২ জন গ্রেফতার। ২৯/০৯/২০২৪ ইং তারিখ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কালেক্টরেট এর ম্যাজিস্ট্রটবৃন্দ,সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌরসভার কাজীপাড়া ও ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া মোল্লাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাজা সহ ২ জনকে আটক করে। অজ্ঞাত নামা একজনের অভিযোগের প্রেক্ষিতে শৈলকূপা পৌরসভার কাজীপাড়া গ্রামের মেহেদী হাসান রাকিব এর বাড়িতে ক্যাপ্টেন ইমরান হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান হোসেনের নেতৃত্বে যৌথবাহিনির অভিযানে মেহেদী হাসান রাকিবকে আটক করে। এসময় তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের…

Read More

(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে নাইটগার্ডকে বেঁধে রেখে ট্রান্সফর্মার ও ইট ভাটার অফিস থেকে নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। ৬৫ বছর বয়সী নাইট গার্ডের নাম বাবলু মিয়া। সে পৌর শহরের শ্রীরামপুর পাড়ার মৃত দিলবার হোসেনের ছেলে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ইটভাটার মালিক কায়কোবাদ ওই নাইট গার্ডকে উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসীর উত্তেজনা যায়, শুবলী এলাকায় মেসার্স কোয়ালিটি ব্রিকস নামের ইটভাটায় গত রোববার দিবাগত রাত দুইটার দিকে সঙ্ঘবদ্ধ দল ৮ থেকে ১০ জন ইটভাটার ভিতরে প্রবেশ করে। তাদের দেখে নাইটগার্ড এগিয়ে যেতেই গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে হাত-পা বেঁধে ফেলে । এরপর তিনটি ট্রান্সফরমার ও ইট ভাটার অফিসের তালা ভেঙ্গে অফিসের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে ‘কণ্যাশিশুর স্বপ্ন গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন করেছে আর্ন্তজাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, ঘাটাইল সিডিপি। সোমবার (সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সিডিপির অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক কন্যা শিশু অংশগ্রহণ করেন এবং তাদের মাঝে কন্যা দিবসের গুরুত্ব, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষা, সম্পর্কে আলোচনা করা হয়। ঘাটাইল সিডিপি ম্যানেজার শারমিন নাসরিন সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, সিডিসির চেয়ার পার্সন ও দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান…

Read More

প্রতিনিধি নাটোর নাটোরের গায়েবি মসজিদ বা শাহী মসজিদ। নাটোর শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গুরুদাসপুর উপজেলার ৬ নং চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে অবস্থিত। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা শাহী মসজিদ ‘গায়েবি মসজিদ’ নামেও পরিচিত। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মসজিদটি কয়েক শত বছরের পুরোনো। মুঘল কর্মকর্তা-কর্মচারীদের জন্য মসজিদটি স্থাপন করেন মুনশি এনায়েতউল্লাহ। চাপিলা একসময় ছিল মুঘলদের প্রশাসনিক কেন্দ্র। মুঘল শাসনামলে বাদশাহ শাহজাহানের ছেলে সুজা বাংলার গভর্নর নিযুক্ত হন। সে সময় চাপিলা গ্রামে মুঘল সেনাদের ফাঁড়ি ছিল। মানুষেরও বসবাস ছিল চাপিলায়। সে সময় নামাজের জন্য এখানে একটি মসজিদ তৈরি করা হয় । এক সময় মুঘল সেনাসহ এলাকার বাসিন্দারা অন্যত্র চলে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে পল্লী বিদ্যুত সমিতির মধ্যকার বৈষম্য দূরকরনের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদ টেকসই ও নিরবিচ্ছন্ন বিদ্যুত সেবা নিশ্চিতকরনের দুই দফা দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুত সমিতি। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করেন টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এতে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জোয়াদ্দার, মোঃ আল মামুন, সহকারী জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।এ সময় বক্তরা বলেন, সারাদেশে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী সমিতির ৪৫ হাজার কর্মকতা-কর্মচারী দীর্ঘদিন যাবত নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। তাই আমাদের দুই দফা দাবি বাস্তবায়ন করে…

Read More

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : চট্টগ্রামের পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ডেক ক্যাডেট সৌরভ সাহা শৈলকূপার কবিরপুর গ্রামের শচিন সাহার নাতি। তার পিতার নাম মানিক সাহা। সৌরভ সাহা ১৫ জানুয়ারি ২০২৪ সালে যোগদান করে। জানা গেছে, জাহাজের মধ্যে পুড়ে ঝুলে ছিল তার মরদেহ। পরে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতি…

Read More

মোঃ সোহাগ আলী ,কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়।অনেক খোঁজাখুঁজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন। বলিদাপাড়া গ্রামের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জানান,বাবার চাকরির সুবাদে আব্দুল হামিদও সুগার মিলের শ্রমিক ছিলেন।…

Read More

(বগুড়া) প্রতিনিধি : স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গেলেও বগুড়া জেলার  সোনাতলা উপজেলায়  সাতবেকী-মোনারপটল গ্রামীণ সড়কটি কার্পেটিং এখন পর্যন্ত আধুনিকতার ছোয়া লাগেনি। এই সড়কের  কার্পেটিং করার জন্য অনেকে প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন হয়নি। গ্রামীণ এই সড়কে শুষ্ক মৌসুমে কোন রকমে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে ওই এলাকার ১৪-১৫টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরম দুর্ভাগ পোহাতে হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব বগুড়ার সোনাতলা উপজেলার বাঙ্গালি ও যমুনা নদীর মধ্যবর্তী সাতবেকী-মোনারপটল এলাকা। ওই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি কার্পেটিং এর দাবি দীর্ঘদিনের। হরিখালী থেকে সাতবেকী ভায়া মোনারপটল সড়কে প্রতিনিয়ত মধুপুর, পাকুল্লা ও তেকানী চুকাইনগর ইউনিয়নের ১৪-১৫টি গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক…

Read More

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম । সভায় আরও বক্তব্য রাখেন কাঠালিয়া অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির উপজেলা সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা জামায়াতের আমীর মো. মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির উপজেলা সাধারন সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো.মাহমুদুল হক নাহিদ সিকদার, পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র…

Read More

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ফাইমুন নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মোকসেতুর রহমান সম্পদ মনোনীত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনটির উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামাণিক এবং সভাপতি শাহরিয়ার বিন সিফাত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। ৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান প্রামানিক সাগর, সাংগঠনিক সম্পাদক ফাইজুলবারী…

Read More