Author: admin

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গত ২৯ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪টায় পলাশবাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের ন্যায্য অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আসাদুজ্জামান সিসাম, মাসুদ রানা, আবু নোমান মোঃ রুসাফী, শামসুল ইসলাম, আতিকুর রহমান আতিক, আলমগীর হোসেন, জান্নাতুল ফেরদৌসী, সরোয়ার রহমান, শ্রাবণী সরকার, মাসুদুজ্জামান, খ.ম. তাজ উদ্দিন,…

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের পৃূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরি সভা শেষে দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সকলের সম্মতিক্রমে দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন স্বাক্ষরিত এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ডেইলি অবজারভার দীঘিনালা প্রতিনিধি মো. সোহেল রানাকে সভাপতি, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি কাজী হাবিব উল্লাহ রানাকে সহ-সভাপতি, দৈনিক পাহাড়ের খবর’র প্রতিনিধি মো. আকতার হোসেনকে সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এম মহাসিন মিয়াকে সাংগঠনিক সম্পাদক, মো. আলমগীর হোসেনকে কোষাধ্যক্ষ করে মোট ৭…

Read More

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া  যমুনা ও বাঙালি নদী। গত কয়েকদিনের সাগরের লঘু চাপ আর ভারী বর্ষণের  হওয়ায়  গত কয়েকদিন ধরেই পানি বাড়তে শুরু করেছে। গত ৩৩ ঘণ্টায় বাঙালিতে ১ দশমিক ১১ মিটার ও যমুনায় ৬১ সেন্টিমিটার পানি বেড়েছে। যমুনায় জেগে ওঠা চরগুলো আবারও ডুবতে শুরু করেছে। নিমজ্জিত হচ্ছে সদ্য রোপণ করা স্থানীয় জাতের গাইঞ্জা ধান। হুমকিতে রয়েছে আগাম রোপণ করা মরিচ ও মাসকলাই ও মিষ্টি কুমড়াসহ শীতকালীন শাকসবজি। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও  উজানের পাহাড়ি ঢলের কারণে উপজেলার যমুনা ও বাঙালি নদীতে পানি বাড়ছে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত…

Read More

বানারীপাড়া : ২৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবে পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির বহিস্কৃত সভাপতি আনিস মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আঃ সালাম এবং সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান জুয়েল আনিস মৃধার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি আমাদের বিএনপির কেউ না বরং সে বিএনপির নাম ভাঙ্গিয়ে সুবিধা নিচ্ছে।তারা বলেন আনিস মৃধা ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস শরফুদ্দিন আহমেদ সান্টুর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ না করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব শাহে আলমের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করার দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। ২০২৩ সালে আনিস মৃধা বিএনপি’র…

Read More

(জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে ভারতের মুম্বাইয়ে ইসলাম ধর্ম ও নবীজি হযরত মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো. সারোয়ার হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় কটুক্তি কারীদের শাস্তির ও প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, খতিব মাওলানা মো. নুর আলম সিদ্দিক, তহিদুল ইসলাম, আব্দুল মামুন, রুহুল আমিন, গোলাম মহিউদ্দিনসহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ। ইসলাম ধর্মের…

Read More

(রামগঞ্জ প্রতিনিধি) ভারতীয় পুরোহিত কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুরে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসার গেট থেকে শিক্ষক শিক্ষার্থী ও তৌহিদী জনতর অংশগ্রহণ বিক্ষোভ মিছিলটি বের হয়।রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার ব্যানারে তৌহিদীর জনতার মিছিলটি মাদ্রাসা গেট থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা গেটে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ভারতের পুরোহিত কর্তৃক বিশ্বনবী (সাঃ)কে নিয়ে কটুক্তি ও বিজেপি নেতার সমর্থনে ধর্মীয় অনুভুতিতে আঘাত ও অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই…

Read More

সাভার প্রতিনিধি শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের সময় শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মাঝে সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং ৪ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া আরও অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত পাঁচটি গাড়িতে ভাঙচুর চালায়। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মন্ডল গ্রুপের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসেন খান, তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। তিনি ম্যাঙ্গোটেক্স কারখানার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আজ সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ ও…

Read More

মো: আকরাম হোসেন ঢাকা কলেজ,ক্যাম্পাস প্রতিনিধি রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আরও সক্রিয় হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থাকা এসব কলেজের শিক্ষার্থীরা নানা সংকট ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে শিক্ষাজীবনে ব্যাপক হতাশা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। এর প্রতিবাদে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। সাতটি ঐতিহ্যবাহী কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং মিরপুরের বাঙলা কলেজ—প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরবর্তীতে…

Read More

নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের অর্ধেকই কন্যাশিশু। তাই আমাদের ভবিষ্যতের নাগরিক এই কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বাণীতে তিনি বলেন, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশের সব কন্যাশিশু ও তাদের অভিভাবকদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাই। প্রধান উপদেষ্টা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা মিলে দেশে এক অভূতপূর্ব অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে…

Read More

নিজস্ব প্রতিবেদক অবশেষে আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন সাংবাদিক শফিক রেহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডাদেশ মাথায় নিয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক শফিক রেহমানের আইনজীবী সৈয়দ মো. জয়নাল আবেদীন মেজবাহ। তবে এরই মধ্যে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ায় জেলে যেতে হচ্ছে না সাপ্তাহিক যায়যায় দিনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শফিক রেহমানকে। তার আইনজীবী সৈয়দ মো. জয়নাল আবেদীন মেজবাহ বলেন, নিম্ন আদালতে আত্মসমর্পণ পূর্বক উচ্চ আদালতে আপিল করার শর্তে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখা প্রজ্ঞাপন…

Read More