- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
- বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- উজিরপুরে নির্বাচনী মাঠে সক্রিয় কামরুজ্জামান টুলু
- চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন
- কোটচাঁদপুরে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা
- বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার
- ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত
- ৫২ বছর এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
- যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মধুপুরে মধুপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির আয়োজনে শনিবার( ২৮ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর অডিটোরিয়ামে উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লে.কর্ণেল মো. আসাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইসলামিক কমিউনিটি এসোসিয়েশনের সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুনা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের শালিয়া জানী সিডিসি কনফারেন্স কক্ষে গুড নেইবারস্ বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে । গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরীনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনা মনি খানম,প্রোগ্রাম অফিসার মো: জাকারিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠানে শিশুশ্রম ও বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধের উপায় এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পদক্ষেপ সমূহের উপর, শিশু আইন ও শিশু…
ঝালকাঠি প্রতিনিধিঃ-ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন নাসির। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন এরপর কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। এসময় তার সঙ্গে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, রাজাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাখাওয়াত হোসেন রাব্বি, সদস্য সচিব মো. রফিক মৃধা, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহনেওয়াজ তুহিনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি শিশুদের নিয়ে পেপার প্লেন প্রতিযোগিতা, বন্যা ও ডেঙ্গু বিষয়ে সতেচনতামূলক লিফলেট বিতরন ও কুইজ প্রতিযোগিতা, বিন্যামূল্যে রক্তের গ্রুপ নির্নয় এবং ছাত্রছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরনে কার্যক্রমের মধ্যদিয়ে আত্মপ্রকাশ করলো এইচ.ডি.টি যুব সামাজিক সংগঠন। পেপার প্লেন প্রতিযোগিতা মধ্যদিয়ে ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ৯:৩০ এর দিকে ৯৬ নং ঝাটকাঠী আদর্শ সঃ প্রাঃ বিদ্যালয়ে এসকল কার্যক্রম গুলো শুরু হয়।এতে আনন্দের সাথে অংশ নেয় বিদ্যালয়ের সকল ক্ষুদে শিক্ষার্থীরা। প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন মশিউর রহমান এবং বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভা রানী সিকদার সহ বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র দেবনাথ,শাহানা মুশফেকা এবং ইন্দ্রানী রায় চৌধুরী। এরপর বন্যা এবং ডেঙ্গু…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ মাদকবিরোধী আন্দোলনের ব্যানারে মানববন্ধনে উপজেলার সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন – গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম তারেক, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির সভাপতি মতিন এম এ মোল্লা, ডাঃ জাফরিন জাহেদ জিতি, সেনাবাহিনীর (অবঃ) সার্জন ও ফাঁসিতলা বক্সিং ক্লাবের সভাপতি রাশেদ রায়হান, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাশেদ মিয়া, শিক্ষক আকমল আকন্দ, মাকসুদ রহমান প্রমুখ। মানববন্ধন অনুষ্ঠানের সঞ্চালনা করেন তারেক রহমান। মাদক নির্মুলের শপথ বাক্য পাঠ করান সাব্বির সুম্মান।…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা শান্তিপুর্ন পরিবেশে উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন, পিপিএম,। সভায় পুলিশ সুপার দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট হতে তাদের বিভিন্ন প্রস্তাবনা শুনেন এবং সে মোতাবেক সিদ্ধান্ত প্রদান করেন। এছাড়াও শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। দুর্গোৎসব চলাকালীন সময়ে কোন তৃতীয় পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে এবং পূজামন্ডপ গুলোকে…
কেরানীগঞ্জ প্রতিনিধি বাংলার মাটিতে সকল গনহত্যার বিচার হবে,সাগর রুনি হত্যার বিচার হবে,বিডিআর হত্যার বিচার হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও এমপি আলহাজ্ব আমানউল্লাহ আমান। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বামনশুর এলাকায় শাক্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এক কর্মী সভায় আমানউল্লাহ আমান এ কথা বলেন। তিনি বলেন, ❝বিএনপি সাধারণ মানুষের দল, শান্তিপ্রিয় দল।বিএনপিতে কোন সন্ত্রাসী, নৈরাজ্যকারী,চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীর স্থান নেই। যারা বিএনপির নামে চাঁদাবাজি,নৈরাজ্য করবে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিবেন। আমাদের বিএনপিতে তাদের কোন স্থান নেই।❞ তিনি আরও বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে,গণতন্ত্রকে ধরে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা-বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে আদালতের দেওয়া দণ্ডাদেশ স্থগিত করছে সরকার। ২০০৭ সালের কাফরুল থানার একটি মামলায় তার দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত হচ্ছে। আজকালের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব (কারা-২শাখা) উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা জানিয়েছেন, একটি মামলায় এক বছরের জন্য ডা. জোবাইদা রহমানের দণ্ড স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন হওয়ার কথা থাকলেও একটু সংশোধনীর জন্য তা হয়নি। আজকালের মধ্যে তা হতে পারে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক…
স্পোর্টস ডেস্ক চমক রেখেই ভারতের বিপক্ষে সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গত বছর জুলাইয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ডানহাতি এ অলরাউন্ডার। রোববার (২৯ সেপ্টেম্বর) ঘোষিত ১৫ জনের স্কোয়াডে আরও ডাক পেয়েছেন- ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। দুজনই ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরলেন ইমন। আর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিলেন রাকিবুল। তবে সুযোগ পাননি একাদশে। হুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার স্বাদ পান তিনি। তবে জাতীয় দলের…