- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
- বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- উজিরপুরে নির্বাচনী মাঠে সক্রিয় কামরুজ্জামান টুলু
- চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন
- কোটচাঁদপুরে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা
- বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার
- ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত
- ৫২ বছর এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
- যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
Author: admin
তামিম ইকবাল রাজু,বরিশাল প্রতিনিধি ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের ১ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। গত শনিবার ইন্টার্ন চিকিৎসকদের অবহেলায় একজন শিশু মৃত্যুর কারণে মৃত শিশুর মায়ের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ এনে মামলা করেছে হাসপাতালের ওয়ার্ড মাস্টার। এরই প্রেক্ষিতে চার দফা দাবি নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ আন্দোলন করেছে। সাধারণ শিক্ষার্থীরাও তাদের সমর্থন জানিয়ে যুক্ত হয়। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসক লাঞ্ছিতের জন্য অভিযোগ জানানো হলেও ,কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা কর্মকাণ্ড করে আসছিলেন। তার স্বেচ্ছাচারী আচরণ…
গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদরাসার ছাত্ররা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক কাতারে দাঁড়িয়ে সকল বিভেদের দেওয়াল ভেঙ্গে ছাত্র জনতা ঐক্যের ভীত রচনা করেছে। তিনি গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর কর্তৃক আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জয়দেবপুর ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে মাগরিবের পর থেকে এই গণসমাবেশ শুরু হয়। প্রায় রাত দশটার দিকে মাওলানা মুহাম্মদ মামুনুল হক সাহেবের প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ৭১ ও ২৪ এর শহীদদের স্মরণ করে বলেন. শেখ হাসিনা বিগত ৫০ বছর রাজনীতি করেছে, প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজনের রাজনীতি।…
লালমনিরহাট উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদী তীর এলাকার বিভিন্ন রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে। ধ্বস দেখা দিয়েছে বিভিন্ন সড়কে। প্লাবিত হয়েছে অর্ধ লক্ষাধিক মানুষ। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির সমতল ৫২.১৭ মিটার (বিপদসীমা ৫২.১৫ মিটার) যা বিপদসীমার ০২ সে.মি ওপরে প্রবাহ রেকর্ড করা হয়। কাউনিয়া পয়েন্টে পানির সমতল ২৯.৬০ মিটার (বিপদসীমা ২৯.৩১ মিটার) যা বিপদসীমার ২৯ সে.মি ওপরে প্রবাহ রেকর্ড করা হয়। এছাড়াও ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি সমতল ৩০.২০ মিটার, (বিপদসীমা ৩০.৮৭ মিটার) যা বিপদসীমার ৬৭ সে.মি নিচে প্রবাহ রেকর্ড…
আন্তর্জাতিক ডেস্ক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চেয়ে চিঠি দিয়েছে ইরান। শনিবার (২৮ সেপ্টেম্বর) ১৫ সদস্যের এই সংস্থার কাছে লেখা এক চিঠিতে এই দাবি জানিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সায়েইদ ইরাভানি। চিঠিতে ইরানের রাষ্ট্রদূত কূটনৈতিক প্রাঙ্গণ ও প্রতিনিধিদের ওপর হামলা কূটনৈতিক নীতিমালার চরম লঙ্ঘন বলে সতর্ক করেন। তিনি বলেন, ইরান এ ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ার করছে। এসব আগ্রাসনের পুনরাবৃত্তি সহ্য করা হবে না।ইরাভানি আরও বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার্থে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের সহজাত অধিকার প্রয়োগ করতে (শক্তি প্রয়োগ) ইরান সামান্যতম দ্বিধা করবে না। ইরান অনেক বছর ধরেই হিজবুল্লাহকে আর্থিক ও…
নিজস্ব প্রতিবেদক দেশে প্রতি কেজি ইলিশের সর্বোচ্চ দাম ৭০০ টাকা নির্ধারণ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ আইনি নোটিশ পাঠান। রোববার (২৯ সেপ্টেম্বর) ডাকযোগে ও ই-মেইলে সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রকের ঠিকানায় পাঠানো হয়েছে এ নোটিশ। নোটিশে আগামী সাতদিনের মধ্যে ইলিশের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং, সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। এছাড়া সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো…
নিজস্ব প্রতিবেদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডিত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও শেখ শাকিল আহম্মেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ রায় ঘোষণা করেন।…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাব-২ ও যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে ৩১ দুর্বৃত্তসহ ৩ জন নারী মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। র্যাব আরও জানায়, অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু করে র্যাব-২ ও যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাব-২ এবং যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি,…
বিকাশ বিশ্বাস শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় এর খন্ডকালীন প্রাক্তন এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুক্তভোগী উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে উল্লেখ করেন, শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মা পূর্বে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হিসেবে চাকুরী করতেন। বিগত ২০১৪ সালে উক্ত স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানী করার কারণে তাকে চাকুরীচ্যুত করা হয়। পরে সে তার স্থায়ী ঠিকানায় চলে যায়। বিগত এক বছর পূর্বে সে আবারো শ্রীমঙ্গলে এসে কলেজ রোডস্থ (ডাক বাংলো পুকুর পাড়) মুজিব মিয়ার বাসার…
লাইফ স্টাইল ডেক্স দেশে বিয়ের হারের পাশাপাশি বেড়েছে তালাকও। এর পেছনে সবচেয়ে বড় কারণ বিবাহবহির্ভূত সম্পর্ক এবং দাম্পত্যজীবনে বনিবনার অভাব। চলতি বছরের ৩১ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস–২০২২ নামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে নমুনা হিসেবে তিন লাখের বেশি পরিবারের তথ্য নেয়া হয়েছে। জরিপ অনুযায়ী, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সাধারণ বিয়ের হার বেড়েছে। ২০২১ সালে হার ছিল ১৮ দশমিক ৫ শতাংশ আর ২০২২ সালে ২৫ শতাংশের কিছু বেশি। ১৫ বছর বা তার বেশি বয়সী প্রতি এক হাজার মানুষের মধ্যে ওই বছর যত জনের বিয়ে হয়েছে, সেটা সাধারণ বিয়ের…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) হিসেবে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।