- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
- বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- উজিরপুরে নির্বাচনী মাঠে সক্রিয় কামরুজ্জামান টুলু
- চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন
- কোটচাঁদপুরে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা
- বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার
- ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত
- ৫২ বছর এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
- যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
Author: admin
প্রতিনিধি চট্টগ্রাম জেলা। প্রকাশিত ২৮শে সেপ্টেম্বর ২০২৪ইং। আজ ‘২৭ সেপ্টেম্বর ২০২৪ইং ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি রোজ শুক্রবার বাদে জুমার নামাজের পর’ চট্টগ্রাম,সীতাকুণ্ডে,শুকলালহাট,ভাইয়েরখীল আশ্রয়ন প্রকল্প সেন্টারের ❝হিল-ফুল-ফুজুল সংগঠনের❞ উদ্যোগে- “আত-তাকওয়া জামে মসজিদ” অঙ্গনে ❝পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল ও বার্ষিক সভা❞ অনুষ্ঠিত হয়। এতে’ জনাব মোহাম্মদ জাহেদ (আত-তাকওয়া জামে মসজিদের খতিব ও হিল-ফুল-ফুজুল সংগঠনের প্রধান উপদেষ্টা)’এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন! খুরশিদ মাস্টার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, প্রধান ওয়াজিন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন সুপার, মুজাদ্দেদীয়া নূরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও খতিব,উপজেলা পরিষদ জামে মসজিদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। বিশেষ ওয়াজিন হযরত মাওলানা নোমান রেজা সুপার, তয়েবীয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা, সীতাকুণ্ড,…
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা রেফারিজ এসোসিয়েশনের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নওগাঁ পুলিশ সুপারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কুতুব উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাসুদ ইসলাম , ওয়ালিউল ইসলাম, সেলিম হোসেন সাবু, সফিউল আলম, আব্দুস সাত্তার, আতিয়ার রহমান বাদল, গোলাম হোসেন, আবু বক্কর সিদ্দিক, শামীম আহমেদ, সিরাজুল ইসলাম প্রমূখ। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পূর্বের সভায় রেফারিদের আইডি কার্ড, ব্লেজার তৈরি এবং রেফারিদের আইডি কার্ড নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।…
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সুকান্ত বর্মন (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল পৌনে ৯টায় উপজেলার বাগজানা রেলওয়ে ষ্টেশনের দক্ষিণে চম্পাতলি হঠাৎপাড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর হিন্দুপাড়া গ্রামের শ্রী ছানা বর্মনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সকালের দিকে নিহত যুবক বাগজানা রেল ষ্টেশনের দক্ষিণে চস্পাতলী হঠাৎপাড়া নামক স্থানে রেল লাইনের আশে পাশে ঘুরাঘুরি করছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌছিলে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সে আত্মহত্যা করে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার…
ভোলা প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এ কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস ভোলা সদর উপজেলার সভাপতি সজল চন্দ্র শীল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান মিজানুর রহমান মিঠু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এজাজুল হক, উপজেলা একাডেমীক সুপারভাইজার সিরাজুল ইসলাম শাওন,…
বরগুনা প্রতিনিধি বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে শনিবার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস। সভার শুরুতে তথ্য অধিকার আইন সম্পর্কে আলোচনা করেন, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ। বরগুনার সরকারি অফিসের ওয়েবপোর্টাল পর্যবেক্ষন ও টিআইবির দাবী নিয়ে আলোচনা করেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি মনির হোসেন কামাল। আরও আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল,…
প্রতিনিধি নাটোর মোঃ তামিম খাঁন নাটোরে যাত্রিবাহি বাসের ধাক্কায় শরীফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত বাচ্চু (৩৮) নামে অপর একজন আহত হয়। আজ শনিবার দুপুরে শরিফুল ও বাচ্চু দুই ভাই মোটরসাইকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে নাটোরের -ঢাকা-পাবনা মহাসড়কের গাজিপুর বিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শরিফুল ও আহত ইকবাল হোসেন বাচ্চু লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জামিল হোসেন জানান, আজ ২৮ তারিখ শনিবার দুপুরে একটি যাত্রিবাহিী বাস বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল। বাসটি নাটোরের ঢাকা-পাবনা মহাসড়কের…
কুবি প্রতিনিধি: নানা সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেয়া হলেও রাজনৈতিক কোন্দল, সমন্বয়হীনতার অভাবে গড়ে উঠেনি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তবে গত ৫ আগস্ট পরবর্তী সময়ে সাবেক-বর্তমান শিক্ষার্থীরা দাবি তুলছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে ঢাকায় দুইটি মিটিংয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি এক প্রকার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হয়। ঘোষণা পরবর্তী সময়ে তোপের মুখে সেই কমিটি বিলুপ্ত করে দেয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের আগে আগে নতুন করে কিছু কার্যক্রম করার চিন্তা করা হলেও শেষ পর্যন্ত রাজনৈতিক কোন্দল, প্রভাব বিস্তারের কারণে আর হয়ে…
মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও ব্যবসায়ী আনিস মৃধা উত্তরপাড় বন্দর বাজারে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান যে, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়ে নানাভাবে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরো বলেন ওই সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিজ বাড়িতে বসবাস করাও তার জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল। এছাড়াও সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে পুলিশ সে সকল মামলার আসামীকে গ্রেপ্তার না…
চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে আবাসিক হলে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার হায়াত উল্লাহ চবির সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের কর্মী। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, আবাসিক হলের আসন বরাদ্দের লক্ষ্যে রোববারের (২৯ সেপ্টেম্বর) মধ্যে হল থেকে নিজেদের মালামাল সরাতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৮ সেপ্টেম্বর) শহীদ আবদুর রব হল থেকে নিজের মালামাল নিতে ক্যাম্পাসে এসেছিলেন হায়াত উল্লাহ। ভুক্তভোগীর পক্ষে তার সহপাঠী সাইদুর রহমান জুবায়ের শনিবার সন্ধ্যায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাক) প্রতিনিধি বাংলার মাটিতে সকল গনহত্যার বিচার হবে,সাগর রুনি হত্যার বিচার হবে,বিডিআর হত্যার বিচার হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও এমপি আলহাজ্ব আমানউল্লাহ আমান। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বামনশুর এলাকায় শাক্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এক কর্মী সভায় আমানউল্লাহ আমান এ কথা বলেন। তিনি বলেন, ❝বিএনপি সাধারণ মানুষের দল, শান্তিপ্রিয় দল।বিএনপিতে কোন সন্ত্রাসী, নৈরাজ্যকারী,চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীর স্থান নেই। যারা বিএনপির নামে চাঁদাবাজি,নৈরাজ্য করবে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিবেন। আমাদের বিএনপিতে তাদের কোন স্থান নেই।❞ তিনি আরও বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে…