Author: admin

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. আশরাফুল আলম বাদশা এবং সাধারণ সম্পাদক পদে এ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিশু নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্যসহ অন্যান্য সকল পদের ফলাফলও ঘোষণা করা হয়েছে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার জেলা শহরের পুরাতন জেলখানা এলাকায় গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এরপর বিভিন্ন পদের ব্যালট আলাদা করার পর শুরু হয় ভোট গণনা। শনিবার সকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি। আসিফ লেখেন, বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম (ছাত্র অধিকার পরিষদ) পরে দলীয় লেজুড়বৃত্তিসহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি। একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পরেছে। বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম (ছাত্র অধিকার পরিষদ) পরে দলীয় লেজুড়বৃত্তিসহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। এজন্য তারেক রহমান নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নিজের এ প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। তবে দেশের নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সমালোচনার সুযোগ দিতে হবে বলে মনে করেন তিনি। ‘বলা না বলা’ শিরোনামে প্রকাশিত ওই বিশেষ অনুষ্ঠানে মরহাদ মজহার বলেন, ‘তারেক রহমান একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি চেষ্টা করছেন, প্রতিহিংসার রাজনীতি করবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা নানাভাবে তরুণদের আকর্ষণ করছে। তারেক রহমানকে আপনি পছন্দ করেন আর না করেন, তরুণদের মাঝে তার একটা…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে বিদেশী জি-৩ রাইফেল, ম্যাগাজিন ও গোলাবারুদসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং এলাকা থেকে অস্ত্র উদ্ধার ও যুবককে আটক করা হয়। বেলা ১১ টারদিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন মিলনায়তনে অভিযানের বিষয়ে ব্রিফিংকালে জানান, স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ, (এক্স) বিএন,টেকনাফের সাবরাং এলাকার মোঃ শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো। এ খবরে ভোর রাত দেড়টা পর্যন্ত টেকনাফ বিসিজি স্টেশনের কোস্ট গার্ডের সদস্যরা মোঃ শহিদ এর বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে একটি…

Read More

নিজস্ব প্রতিবেদক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গত সাড়ে ১৫ বছরের মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করেছেন ২০১৭ সালে। অন্যদিকে ২০০৯ সালে বাংলাদেশ থেকে সবচেয়ে কম হজযাত্রী সৌদি আরব গেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের হজযাত্রীর কোটা ও হজে গমনকারী হজযাত্রীর সংখ্যা প্রকাশ করেছে। তবে এরমধ্যে ২০২০ ও ২০২১ সালে করোনাভাইরাস মহামারির কারণে হজ বন্ধ ছিল। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বোচ্চ এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করেন। ঐ বছর হজযাত্রীর কোটাও ছিল এটি। ২০০৯ সালে বাংলাদেশ থেকে হজ পালন করেন ৫৮ হাজার…

Read More

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি। ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাস স্ট্যান্ড সীতাকুণ্ড ওলামা পরির্ষদ এবং কুমিরা ছাত্র সমাজের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড ওলামা পরির্ষদ,কুমিরা ছাত্র সমাজ এবং শত শত সাধারণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সীতাকুণ্ড ওলাম পরির্ষদ,কুমিরা ছাত্র সমাজ, সাধারণ মুসলিম জনতা ভারতে হিন্দু পন্ডিত ও বিজেপি নেতা হযরত মোহাম্মদ (সঃ)-কে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এই প্রতিবাদি বিক্ষোভ মিছিল ছোট বাস স্ট্যান্ড থেকে শুরু করে গুল…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা শিবির কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলার সাবেক আমির মাওলানা মোস্তফা কামাল বলেছেন,যেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের শুরুতে জামায়াত আমীরের নাম প্রথম উচ্চারণ করেছেন, সেদিন থেকেই জামায়াতে ইসলামী নামক এই দলটির তার অতীতের সকল গ্লানী মুছে অন্যন্য এক উচ্চতায় মহাণ রব নিয়ে গেছে। তিনি বলেন, দেশের ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের কারনে স্বৈরাচারি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা সকলে পালিয়ে যায়নি,ফ্যাসিবাদের পেতাত্মারা এখনো দেশের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে। বিগত…

Read More

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ‘শহিদ আবু সাইদ’ আন্ত:ব্লক ফুটবল টুর্নামেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে এ টুর্নামেন্ট আয়োজন করে সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ধানসিঁড়ি বনাম স্বাধীনতা টিমের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সুচনা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক দিদারুল ইসলাম রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমসহ শতাধিক খেলোয়াড় ও শিক্ষার্থী। এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করেন। দলগুলো হলো- অরুণোদয়, ক্ষণিকালয়, ইনকিলাব, স্বপ্নিল, স্বাধীনতা, ধানসিঁড়ি,…

Read More

(খাগড়াছড়ি দীঘিনালা) খাগড়াছড়ি পার্বত্য জেলা দীঘিনালা উপজেলা শনিবারের বাজারের চিত্র গত কয়েকদিন যাবৎ পাহাড়ি বাঙালি সংঘর্ষের কারণে বাজার তেমনভাবে মেলেনি আজ শনিবার ভোরবেলা থেকে বোয়ালখালী নতুন সাপ্তাহিক হাট বাজার শুরু হয় ষষ। পরিস্থিতি আগের মতই স্বাভাবিক মানুষ বাজারে আসতে শুরু করেছে । পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়ের মানুষ তাদের কর্মজীবনে ফিরে এসেছে। সকল ঝামেলার অবসান কাটিয়ে আবারও জমে উঠেছে পার্বত্য অঞ্চলের বাজার‌ ১৯/৯/২৪ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে পাহাড়ি বাঙালির। এসব ঘটনা সমাধান করে সমঝোতা এসে আবারো শান্তি ফিরে এসেছে। মঙ্গলবার থেকে স্বাভাবিক কর্মজীবনে ফিরতে থাকে দীঘিনালা উপজেলার মানুষ

Read More

নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রায়পুরা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী রায়পুরা সদর সাংগঠনিক থানা আমীর মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি উপাধ্যাক্ষ মাওলানা আমজাদ হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ মিজানুর রহমান, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান ও রায়পুরা পশ্চিম সাংগঠনিক…

Read More