Author: admin

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে শনিবার(২৮সেপ্টেম্বর)  বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি। আর এই গাছে পানি ঢেলে পরিচর্যা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিল বিধায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ঝালকাঠি পৌর  শহরের ব্র্যাকমোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।যুবদল সভাপতি মুন্না বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি ছিলেন তবুও তিনি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সঙ্গে কোন আপষ করেনি। তারেক রহমান বিদেশে…

Read More

প্রতিনিধি বাগেরহাট। প্রাকৃতিক সৌন্দর্যের আধার বাংলাদেশের পর্যটন খাতে রয়েছে অপার সম্ভাবনা। দীর্ঘতম সমুদ্রসৈকত থেকে শুরু করে দক্ষিণের ম্যানগ্রোভ বন, ভ্রমণপিপাসুদের জন্য হয়ে উঠেছে আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু। কিন্তু বনবিভাগসহ পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের সমন্বিত পরিকল্পনার অভাবে বারবার হোঁচট খাচ্ছে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন। এতে পর্যটন খাতে ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জীববৈচিত্র্যের প্রাচুর্যের কারণে সুন্দরবন পৃথিবীর অন্যান্য পর্যটনকেন্দ্র থেকে স্বতন্ত্র। সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের নাম। এছাড়াও রয়েছে নানা ধরনের পাখী, চিত্রাহরিণ, কুমির, ডলফিনসহ অসংখ্য প্রজাতির প্রাণী। তাই দেশি-বিদেশি পর্যটকদের জন্য একই সঙ্গে বিনোদন ও গবেষণার স্থান হয়ে উঠতে পারে সুন্দরবন। পরিবেশবিদরা বলছেন, পর্যটন খাতকে যদি সুন্দর করে নিয়ন্ত্রণ বা পরিচালনা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। শনিবার বেলা ২ টা ৩০ মিনিটের দিকে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল কোর্ট চক্তরের হ্যালিপেডে গিয়ে শেষ হয়। শুরুর আগে শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় টাঙ্গাইলের ছাত্র প্রতিনিধি এস এম কামরুল ইসলাম, আল আমিন, মনিরুল ইসলাম , আকরাম হোসেন বক্তব্য রাখেন। বক্তারা ভারতের ধর্মগুরুকে তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে বলেন। সেইসঙ্গে ভারত সরকারকে এই…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিবি‍‍`র আয়োজনে স্পেশাল হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৭সেপ্টেম্বর দুপুরে সিডিপি প্রাঙ্গণে এ ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইন এ ২ শত ৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশের প্রধান কার্যালয়ের প্রতিনিধি মি. কর্নেল কস্তা,সিডিসির সদস্য মোঃ আবু সাইদ সরকার,ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শহিদুল ইসলাম খোকন,গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিসির মেডিক্যাল অফিসার ডাঃ আরিফুল ইসলাম,হেলথ অফিসার আব্দুল্লাহ আল কাফি। এসময় স্বাস্থ্য সেবা প্রদান করেন ডা.মোঃ নজরুল ইসলাম, ডা. মোঃ সাইফুল…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মধুপুর উপজেলা প্রশাসন উপজেলার ৫২টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে নিয়ে এই সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। সভায় বক্তব্য দেন মধুপুরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন মাইদুর রহমান, সহকারি কমিশনার ভ‚মি রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবীর, আনসার কমান্ডার কামরুজ্জামান, দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাধন মজুমদার প্রমূখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, মধুপুরের ১২ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫২টি…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসন দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে গাইবান্ধা জেলা তথ্য অফিসার,ইশতিয়াক আহমাদ আবীর,সহকারী কমিশনার,মোঃ মোস্তাফিজুর রহমান,অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, অধ্যাপক মাজহারুল মান্নান, সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটিয়ে এদেশের অজেয় ছাত্র তরুন প্রজন্মকে জনগনের মাঝে নতুন বাংলাদেশ নির্মাণ অভূতপূর্ব প্রত্যয়ন সঞ্চারিত করেছে। তথ্য প্রবাহ নিশ্চিতের মাধ্যমে একটি স্বচ্ছ জবাবদিহি মূলক, সুশাসিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে…

Read More

Exif_JPEG_420 মানিক হোসেন, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এটি আয়োজন করে। এসময় বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‍্যালি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে কেক কাটার মধ্য দিয়ে শেষ করা হয়। এসময় পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ট্যুরিজম…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে, গভীর রাতে ধর্ষণের চেষ্টা কালে এক যুবকের পুরুষাঙ্গ কর্তন করে দিলেন ভুক্তভোগী এক নারী। অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলেন। অভিযোগ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সানুহার গ্রামের মোঃ মোজাম্মেল আকনের পুত্র শাওন আকন (২৫) ও শোলক ইউনিয়নের কালা কচুয়া গ্রামের সেকেন্দার বালীর পুত্র মামুন বালী (৩৫) শুক্রবার রাত ২:৫৯ মিনিটে সানুহার বাস স্ট্যান্ড সংলগ্ন মাওলানা আঃ মজিদ ফারুকীর ভাড়াটিয়ার বাসায় হানা দিয়ে দরজা ধাক্কাধাক্কি করে, এ সময় ভুক্তভোগী বিষয়টি আজ করতে পেরে ধারালো বটি নিয়ে ওথ পেতে থাকে। এ সময় বখাটে শাওন তার পুরুষাঙ্গ…

Read More

এস এম মিজানুর রহমান তাহিরপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগনজ জেলার তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে আজ ২৮ সেপ্টেম্বর শনিবার উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে সিরাতুন্ননবী (সাঃ) উপলক্ষে এক মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী আনোয়ার উদ্দিনের পরিচালনায় সিরাতুন্নবী (সা) সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগন্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাও: তোফায়েল আহমদ খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুন মোফাস্সিরীনের সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম আল মাদানী। আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মু. আব্দুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারী মোমতজুল হাসান আবেদ,সিলেট মহানগরীর ট্রেড বিষয়ক সম্পাদক দিলশাদ আহমদ। এছাড়াও…

Read More

(বগুড়া) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েক দিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়। আর ক’দিন পর দুর্গাপূজার মন্ডপে মন্ডপে ঢাক-ঢোল ও কাঁসর ঘন্টার ধ্বনি বাজবে ও ধুপের গন্ধ। বগুড়ায় এবার ৬৫৪ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব কে ঘিরে এখনও প্রতিমায় রঙের আঁচড় পড়েনি। পুরোদমেই চলছে প্রতীমা তৈরীর কাজ। এতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর শিল্পীরা। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এবার দেবী আসবে দোলায় চড়ে আর গমন করবে গজে বা হাতিতে চড়ে। ৫ দিন…

Read More