Author: admin

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির গঠনের ২ মাসের মাথায় তা ভেঙে দেওয়া হলো। শনিবার (২৮ সেপ্টেম্বর ) রাত ১২টার পর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বাতিলের বিষয়টি জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে গত ৭ জুলাই এ কমিটি ঘোষণা করা হয়েছিল। নাম…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ ও উচ্চপর্যায়ের বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। ড. মুহাম্মদ…

Read More

নিজস্ব প্রতিবেদক সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন, নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে গত ১৬ বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য, হামলা, নির্যাতন-নিপীড়নে যারা যুক্ত ছিল, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে বলে তিনি মনে করেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের হামলা, নির্যাতন ও গণতদন্ত কমিশন গঠন শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টে হাসনাত বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডা বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছাত্রলীগ বিরোধীমতের শিক্ষার্থীদের ওপর…

Read More

নিজস্ব প্রতিবেদক আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা দুটি রোডম্যাপ চাচ্ছি। একটা সংস্কারের জন্য। সেই রোডম্যাপের নির্দিষ্ট হতে হবে, কী কী বিষয়ে সংস্কার হবে এবং কত দিনের ভেতরে সংস্কার হবে। সংস্কারের রোডম্যাপ যদি সফলতা হয়, তাহলে পরবর্তীতে দেরি না করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। কিন্তু প্রথমটা যদি সফল না হয় তাহলে দ্বিতীয়টি ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন…

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি : দীর্ঘ ১৬ টি বছর গুম, খুন মিথ্যা গায়েবি মামলা দিয়ে জেলখানা, আয়না ঘরের মতো চার দেয়ালে হাজার হাজার জামায়াতের নেতাকর্মীকে বন্দী করে রেখেছিল গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হায়েনা আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার। তার বাবার মত দেশে একনায়কতন্ত্র, বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার দোহাই দিয়ে আন্তর্জাতিক যুদ্ধাঅপরাধ ট্রাইবুনাল গঠন করে প্রহসন মূলক বিচারের নামে জামায়াত ইসলামের ত্যাগী, পরীক্ষিত নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছিল। আমরা সেদিন আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়ে গত ৫ আগস্ট এই ফ্যাসিস্ট সরকার প্রধান খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে…

Read More

এ কে আজাদ রানীশংকৈল প্রতিনিধি.. ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল জামায়াতে ইসলামী দীর্ঘ ১৬ বছর পর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের দক্ষিণ পাড়া দলীয় কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার নায়েবি আমীর সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সেক্রেটারী মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার, পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস, পৌর সেক্রেটারী মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম,জেলা জামায়াতের যুব…

Read More

রাবি প্রতিনিধি: ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। শনিবার (২৮ আগস্ট) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। অধ্যাপক নকীব বলেন, ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা স্টেক হোল্ডারদের মতামত নেব। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে একক কোনো সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনে না। এই ক্যাম্পাসে রাজনীতিমুক্ত ও একস্ট্রা কো-কারিকুলার অ্যাকটিভিটিসের সাথে জড়িত যেসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আছে আমরা তাদের সাথে আগে কথা বলব। তারপর ক্যাম্পাসের ছোট হোক বা বড় হোক যত রাজনৈতিক সংগঠন আছে তাদের সাথে বসব। এরপর ছাত্র সমন্বয়কদের…

Read More

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম আবৃত্তি সংগঠন ‘ওংকার শৃণুতা’র উদ্যোগে আজ তিন পর্বের দিনব্যাপী বাচিক উৎকর্ষ ও আবৃত্তি বিষয়ক কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু এক নাম্বার একাডেমিক ভবনের উঠান,স্থাপত্য ডিসিপ্লিনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রথম পর্বে “প্রমীত উচ্চারণ ও দৈনন্দিন বাক চর্চার” উপর প্রশিক্ষণ দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন সহযোগী অধ্যাপক মৌমিতা রায়। এসময় তিনি বলেন, বাংলা ভাষায় প্রমিত উচ্চারণের ক্ষেত্রে সর্বদা শুদ্ধতার পরিচর্যা করতে হবে। এছাড়াও কর্মশালাটির দ্বিতীয় পর্ব শুরু হয় সকাল ১১ টায়। “বাংলা ভাষা: উত্তর-আধুনিক জীবনে আবৃত্তি ও সাংগঠনিক…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলায় ছোট ভাই আমিরুল প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আব্দুল মমিন প্রধান (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ছায়েল প্রধান বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল মমিন প্রধানের স্বজনরা।এর আগে ২৭ সেপ্টেম্বর শুক্রবার সদর উপজেলা সাহাপাড়া ইউনিয়নের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মমিন প্রধান এই গ্রামের মৃত আলম উদ্দিন প্রধানের ছেলে। স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন থেকে আব্দুল মমিন প্রধানের সঙ্গে তার দুই সৎ ভাই আমিরুল প্রধান ও আনোরুল প্রধানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে…

Read More

রাবি প্রতিনিধি: গত ৫ আগস্ট শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকার থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন জুলাইয়ের ছাত্র হত্যার মাস্টারমাইন্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে তার ছবিতে গণ জুতা নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ প্রতিযোগিতার আয়োজন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের জন্য পুরুস্কারেরও ব্যবস্থা রাখা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি বাঁশের মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি টাঙান শিক্ষার্থীরা। এদিকে, প্রায় ১৩ মিটার দূরত্ব থেকে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করতে দেখা যায় শিক্ষার্থীদের। একজন শিক্ষার্থী ১০টি জুতা মারার সুযোগ…

Read More