Author: admin

আন্তর্জাতিক ডেস্ক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির এ হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আরও একটি রক্তাক্ত দিন পার করেছে লেবানন। দেশটিতে ইসরায়েলি হামলায় আরও ১০৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩৫৯ জন। লেবাননে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ সিডনের কাছে আইন আল-দেলব এলাকায় দুটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ইসরায়েলের হামলা করা এ ভবনে অনেক বাস্তুচ্যুত পরিবার আশ্রয়…

Read More

দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের টানা আটবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার রাত আটটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মোস্তাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জামগ্রামে। বাবা মোবারক আলী ও মা শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। কয়েক মাস ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, কাল সোমবার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর গ্রামের বাড়ি জামগ্রামে দ্বিতীয়…

Read More

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের শতাধিক পরিবার চারদিন ধরে পানিবন্দি দুর্বিষহ জীবন থেকে অবশেষে মুক্তি পেয়েছেন। এতে গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা পাশের সরকারি কালভার্টের মুখে মাটি দিয়ে ভরাট করায় বৃষ্টির পানি সরতে না পেরে এ অবস্থা তৈরি হয়। এর পর গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে খবর পেয়ে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরুল আমিন ঘটনাস্থলে পৌঁছে জনপ্রতিনিধি ও জনগণকে সাথে নিয়ে কালভার্টের মুখ খুলে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে এলাকাবাসী পানিবন্দি জীবন থেকে রক্ষা পেয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আগে এই এলাকায় কোন জলাবদ্ধতা…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে র‌্যাবের অভিযান চালিয়ে স্পেনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ ক্যালিবারের অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উজিরপুর উপজেলার ধামুরা এলাকায় ওই অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা। র‌্যাব জানায়, বরিশালের উজিরপুর থানাধীন ধামুরা এলাকায় এক যুবক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে বলে তারা জানতে পারে। যার সূত্র ধরে ভোর ৫ টার দিকে র‍্যাব -৮, সদর কোম্পানির একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা…

Read More

বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে এ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা সাদিপুর মাঠপাড়া পাকা রাস্তা এলাকায় অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালানটি উদ্ধার করেন।বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মামুন শিকদার অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,বিজিবির অভিযানে উদ্ধার পিস্তল ও তিন রাউন্ড গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল কে বীরউত্তম খেতাবে ভূষিত করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে সহস্রাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এর সকল সম্মান ও সম্মাননার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বাদল এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকারিয়া মাস্টারের সঞ্চালনায়…

Read More

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা,অর্থ ও হিসাব বিভাগের প্রধান, পরিবহন প্রশাসক, আই আই ই আর প্রধান এবং চারটি হলের নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে তারা এ দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদেরকে এ পদে নিয়োগ দিয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম। অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে একই বিভাগের উপ-পরিচালক মোঃ আনার পাশা, পরিবহন প্রশাসক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ-ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ভাঙাচোড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে নলছিটি বাস স্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন আয়োজন করা হয়। এ মানববন্ধনে ভুক্তভোগী জনতাসহ, কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতা উপস্থিত ছিলেন। এতে বক্তারা তাদের দূর্ভোগের কথা তুলে ধরেন। উন্নয়ন কাজ না করে অর্থ লুটপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়াও নলছিটি পৌরসভার গত দশ বছরের আয় ব্যায়ের কোনো হিসাবের কাগজপত্র, প্রাপ্ত বরাদ্দ এবং তা খরচের গৃহীত প্রকল্পের কোনো ফাইলপত্র পৌরসভায় না থাকায় ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করেন তারা। আগামী তিন দিনের মধ্যে গোপন করা ফাইল ফেরতদিতে মেয়র, কাউন্সিলর ও জড়িত কর্মচারিদের প্রতি আহবান…

Read More

চবি প্রতিনিধি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সভাপতি মাহফুজার রহমান ও সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন মিহির স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি: মাহফুজুর রহমান, সহ-সভাপতি: মিজবাহুল জান্নাত তারিন, সাধারণ সম্পাদক: মেসবাহ উদ্দিন মিহির, যুগ্ম-সাধারণ সম্পাদক: সাখওয়াত হোসেন রিফাত, সাংগঠনিক সম্পাদক: আজিজুল হক রাহি, সহ-সাংগঠনিক সম্পাদক: হৃদি সরকার, অর্থ সম্পাদক: সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক: কারিশমা ইরিন এ্যামি, উপ-দপ্তর সম্পাদক: ইসমাইল হোসেন ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মুহাম্মদ রিয়াদ উদ্দিন, প্রচার সম্পাদক: মোস্তফা কামাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক : মো. রাসেল হোসেন, তথ্য ও প্রযুক্তি…

Read More

পিরোজপুর প্রতিনিধি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, শেখ হাসিনা দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে গেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগকেও বিপদে ফেলে গেছে। আমরা অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করতে বিশ্বাসী নই। তবে আমাদের ওপর যারা হামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, আল্লামা সাঈদীসহ কোরআনের পাখি আলেমদের যারা বিনা কারণে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে বাংলার মাটিতে তাদের বিচার হবেই। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর সদরের মাছিমপুর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনার হাত বাংলাদেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত। ২০০৯ থেকে…

Read More