- ‘গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসক
- শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র্যালি
- ডিমলায় আগাম আমনে কাস্তের ঝনঝন শব্দ, দুই ফসলি জমি যাচ্ছে তিন ফসলে
- রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
- মধুপুরে স্বামীকে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন
- ডিনারের বদলে সকালের ডেটে আগ্রহ অস্ট্রেলিয়ার সিঙ্গেলদের
- মধুপুরে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ
- টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসককে সেবা সংস্থার ফুলেল শুভেচ্ছা
- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
Author: admin
খাগড়াছড়ির,দীঘিনালা প্রতিনিধি পাহাড়ের পর্যটন, ব্যবসা নিয়ে দুশ্চিন্তা হোটেলগুলো ফাঁকা, রাস্তার ধারে পড়ে আছে বিক্রি না হওয়া পাহাড়ি ফল, পর্যটকবাহী জিপগুলোও অলস পড়ে আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পর্যটক, পর্যটন খাত, সহিংসতা, ভ্রমণ নিষেধাজ্ঞা, সাম্প্রতিক সহিংসতায় পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির চিরচেনা দৃশ্যগুলো যেন হারিয়ে গেছে। হোটেলগুলো ফাঁকা, রাস্তার ধারে পড়ে আছে বিক্রি না হওয়া পাহাড়ি ফল, পর্যটকবাহী জিপগুলোও অলস পড়ে আছে। অথচ এসময় পর্যটকে মুখর থাকার কথা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পর্যটন স্পটগুলো। পরিস্থিতি বিবেচনায় এখন এলাকা ভ্রমণে দর্শনার্থীদের নিরুৎসাহিত করছে প্রশাসন। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এতে পর্যটন স্পটগুলোতে প্রতিদিন প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হচ্ছে, গত দুই সপ্তাহে ১০ কোটি টাকার বেশি ক্ষতি…
নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। শনিবার (৫ অক্টোবর) রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহফুজ বলেন, আগামী তিনমাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধ পরিকর। জন আকাঙ্ক্ষার গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। এ সময় শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিষয়ে বিএনপির সঙ্গে কথা…
স্পোর্টস ডেস্ক সিরিজ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আগে ভারতীয় দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছিলেন শিবম দুবে। তবে পিঠের ইনজুরির কারণে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন এ পেস বোলিং অলরাউন্ডার। বিসিসিআই জানায়, শিবম দুবের জায়গায় ম্যাচের দিন রোববার সকালে দলে যোগ দেবেন তিলক ভার্মা। রোববার (৬ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখছে স্টেডিয়ামটি। চলতি বছর জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট…
টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশের অভিযানে ডাকাতি ও অপহরণ চক্রের সক্রিয় একাধিক মামলার এজাহার নামীয় সদস্য আলাউদ্দিন কে আটক করেছে। ৪ অক্টোবর বিকেলে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে চৌকস একদল পুলিশ টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মাবুদের ছেলে আলাউদ্দিন ( ২৪) কে আটক করেছেন বলে জানিয়েছেন পুলিশ। আটক কৃত আলাউদ্দিন পুলিশের জিজ্ঞাসাবাদে গত ২৫ সেপ্টেম্বর হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নাটমোরাপাড়া এলাকার আব্দুসালামের ছেলে আতিকুর রহমান (২১) কে আরো অপরাপর অপহরণকারী চক্রের যোগ সাজশে অপহরণ করেছে বলে তথ্য দিয়েছে। এছাড়া ও সে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা…
মো.ফরহাদ হোসাইন,জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা: ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: রেজাউল করিম দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসকে “দ্বিতীয় ক্যাম্পাস” হিসেবে উল্লেখ করার আহ্বান জানান। তিনি বলেন, “এক বছরের মধ্যে নতুন ক্যাম্পাসের কাজ সম্পন্ন করা কঠিন, তবে আমরা সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করব।” আন্দোলনে আহত শিক্ষার্থীদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, “আহতদের তালিকা প্রতিটি বিভাগ থেকে চাওয়া হয়েছে, এবং ইতোমধ্যে তিনটি বিভাগ তাদের তালিকা জমা দিয়েছে। আহতদের পুনর্বাসন নিশ্চিত করা হবে।” সভায় আরও উল্লেখ করা হয়, স্বৈরাচারী সরকারকে প্রত্যক্ষভাবে সহায়তা…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)র একটি বিশেষ টহলদলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সফল অভিযান পরিচালনা করে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়, ককটেল গুলো দুষ্কৃতিকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে লুকিয়ে রেখেছিলো। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওদুদ বিনোদন পার্কের পেছনে জঙ্গলের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখার খবর পাওয়া যায়। এই সংবাদের প্রেক্ষিতে ৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহল দল, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। দুপুর ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের মোঃ ইউসুফ রানা, পিতা-মৃত আব্দুস সালাম এর আম বাগানের ঘন জঙ্গলের মধ্যে…
স্টাফ রিপোর্টার: জয়পুরহাটের পাঁচবিবিতে সাংবাদিকদের সাথে নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাউসার আলী মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ১২টায় পাঁচবিবি থানা চত্বরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাঁচবিবি থানায় সদ্য যোগদানকারি নবাগত অফিসার ইনচার্জ কাওসার আলী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম রুহুল আমিন,সা: সম্পাদক শেখ জুয়েল অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব সা: সম্পাদক আল- কারিয়া ও পৌর প্রেসক্লাবের সা: সম্পাদক আমিনুল ইসলাম দুলাল সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম খান সবুর প্রমুখ। সভায় নবাগত অফিসার ইনচার্জ কাওসার আলী উপজেলায় সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, আজ গর্ব করে বলতে হয়, আমাদের আপোষহীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি শুধু জেল খাটেননি, তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। যেন আর তিনি রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি করতে না পারেন। তার জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর বিচার অবশ্যই করতে হবে। শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমা কাতারে একটি তারকা হোটেলে বাংলাদেশি প্রবাসীদের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং আহতদের জন্য দোয়া কামনা করেন।…
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের শালবন এলাকায় গত বৃহস্পতিবার এক কলেজ ছাত্রীকে পালাক্রমে গণ-ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার সকালে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানান, উপজেলার উত্তর গোতামারী এলাকার এক কলেজ ছাত্রীর সাথে দইখাওয়া বাজারের কসমেটিক্স ব্যবসায়ী ও দক্ষিন গোতামারী এলাকার দুলাল হোসেনের পুত্র আব্দুর ছাত্তারের ভালো সর্ম্পক গড়ে উঠে। এক পযার্য়ে উক্ত কলেজ ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন আব্দুর সাত্তার। বন্ধুকে দিয়ে সেই ধর্ষণের ভিডিও করেন তিনি। সেই ভিডিও দিয়ে ভয় দেখিয়ে আব্দুর সাত্তার ও তার এক বন্ধু ওই কলেজ ছাত্রীকে ফের ধর্ষণ করে। গত বৃহস্পতিবার ভিডিও ফেসবুকে ছাড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই কলেজ ছাত্রীকে নওদাবাস…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে এক র্যালী শনিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম এর নেতৃত্বে শিক্ষকদের এ র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। এসময় উপজেলা জমিয়াতুল মোদারেসিনের সভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. ওবায়েদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি সুশিল চন্দ্র মিস্ত্রী, শিক্ষক সমিতির সভাপতি এসএম আমিরুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির (বাকশিশ) নেতা অধ্যাপক মো. আবদুল হালিম, অধ্যাপক ফয়সাল আহমেদ সহ স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।