Author: admin

চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহফুজ পারভেজের সভাপতিত্বে সকাল ১১টায় এটি শুরু হয়। বিভাগের প্রভাষক তাহমিদা খানমের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন৷ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম নিয়াজ উদ্দিন। তিনি চবি উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষকবৃন্দসহ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও স্বাগত জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী বলেন, আজকে তোমরা একটি মুক্ত বিশ্ববিদ্যালয় পেয়েছ যা আগে অনেকেই…

Read More

আন্তর্জাতিক ডেস্ক প্রথমবারের মতো একটি ক্যাসিনো প্রতিষ্ঠানকে জুয়ার ব্যবসা করার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রভিত্তিক উইন রিসোর্টস পেয়েছে এ লাইসেন্স। শুক্রবার উইন রিসোর্টসের পক্ষ থেকে লাইসেন্সপ্রাপ্তির বিষয়টি জানানো হয়। ক্যাসিনো অপারেটররা দীর্ঘদিন ধরে আমিরাতে একটি রিসোর্ট নির্মাণের চেষ্টা করে যাচ্ছিল। এটি এখন বাস্তবে পরিণত হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, জুয়ার লাইসেন্সের অনুমতি দেওয়ার জন্য গত বছর প্রতিষ্ঠিত হয় ‘জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি’। এই অথরিটিই প্রথমবারের মতো লাইসেন্স জারি করলো। এতে আরো বলা হয়, ৬২ হেক্টর এলাকাজুড়ে আরব উপসাগরে বিস্তৃত এই বিলিয়ন ডলারের প্রকল্পটি ২০২৭ সালের শুরুর দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে।…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে শহরের শিবনগর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মনির হোসেন কালীগঞ্জের শিবনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ।তিনি আরো বলেন,বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ভাংচুরসহ সহ তার বিরুদ্ধে দুইটি নাশকতার মামলা রয়েছে।

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি;- পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে এবছর দানোত্তম কঠিন চীবর দান না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ। আজ রবিবার (৬ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি বনরুপা মৈত্রী বিহারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের জানান, গত ১৮ই সেপ্টেম্বর জনৈক ব্যক্তি মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে ধৃত হয়ে গণপিটুনির শিকার হন, পরে পালানোর সময় বৈদ্যুতিক খাম্বার সাথে ধাক্কা লেগে মৃত্যুর ঘটনা ঘটে তথ্যটি খাগড়াছড়ি সদর থানার ওসি মহোদয়ের বয়ানে উঠে এসেছে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে ১৯শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে দীঘিনালা ও…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন হাওলাদার সুরু মিয়া ও নলছিটির ৪ নং রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদারকে রোববার ৬ অক্টোবর গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এরা দুজনেই আওয়ামী লীগের সমর্থনে নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।রোববার দুপুরে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাঘরী ব্র্যাক অফিস এলাকা থেকে মোঃ সাহাব উদ্দিন হাওলাদার সুরু মিয়াকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ও রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উপরে হামলার ঘটনায় ঝালকাঠি সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা…

Read More

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র সভাপতি বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও পরাজিত শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বিএনপি মাটি ও মানুষের দল, দীর্ঘদিন রাজপথে থেকে লড়াই করেছে। লড়াই এখনো শেষ হয়সি। ঐক্যের কোন বিকল্প নেই। তিনি বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যেবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। গতকাল রোববার বিকেলে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে সিও অফিস বাসস্ট্যান্ড চত্ত্বরে বিএনপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে ও…

Read More

দৌলতপুর (মা‌নিকগঞ্জ) প্র‌তি‌নি‌ধি:- মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্‌ কবিরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। রব‌বিার দুপুর ১২ টায় জেলার দৌলতপুর ক‌লিয়‌া ইউ‌নিয়নের প‌রিষ‌দের সমন‌ে কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের দলের সম্ভাব্য প্রার্থী মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ্‌। তাঁর বিরুদ্ধে সম্প্রতি ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে চাঁদাবাজিসহ মিথ্যা অভিযোগ দিয়েছেন। মানববন্ধন কর্মসূচি টি,কলিয়া ইউনিয়ন বিএনপির সাভাপতি এ্যাডঃবুলবুল আহমেদ গোলাপ এর সভাপতিত্বে শুরু হয়,এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহ-সভাপতি আঃ খালেক,দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইঞ্জিঃরবিজ্জল হোসাইন,উপজেলা সেচ্ছা সেবক দলের…

Read More

দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা ইছামতী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান ২০২৪ পালিত হয়েছে। আজ ৬ অক্টোবর (রবিবার) সকালে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্যে দিয়ে ইছামতি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইছামতি ডিগ্রী কলেজেরর নবাগত সভাপতি জনাব মোঃ নূরে আলম সিদ্দিকী নয়ন। উক্ত অনুষ্ঠানটি মোঃ আতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. কে. এম শরিফুল হক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক জনাব মোঃ মমিনুল ইসলাম মমিন।…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক জাকের হোসেন। হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অশোক কুমার নাথ এর সভাপতিত্বে সদস্য সচিব উজ্জ্বল দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর। হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত নুরুল আলম, আব্দুল মন্নান দৌলত যুগ্ম আহবায়ক হাটহাজারী পৌরসভা বিএনপি,যুগ্ম আহবায়ক এডভোকেট রিয়াদ, যুগ্ম আহবায়ক সাহেদুল আজম সাহেদ, হাটহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক মীর্জা এমদাদ, হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর্জা এরশাদ। হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম চৌধুরী রকি,সদস্য…

Read More

মাসুদুল ইসলাম মাসুদ ফটিকছড়ির মানুষ কে ভেজালমুক্ত খাদ্য সামগ্রী, নিরাপদ সড়ক, নিরাপদ স্বাস্থ্যসেবাসহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন। প্রতিদিনই ধারাবাহিক ভাবে অভিযান চলতেছে। সেই ধারাবাহিকতায় আজ ০৬/১০/২৪ তারিখ নাজিরহাট পৌরসভার অন্তর্ভুক্ত নাজিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মো: মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফটিকছড়ি, চট্টগ্রাম। মোবাইল কোর্ট পরিচালনাকালে রাস্তার উপর অবৈধভাবে দোকান স্থাপন এবং ফুটপাতে মালামাল রেখে পথচারীদের চলাচলের রাস্তা সংকুচিত করার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুসারে ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রায় ২০টি দোকানের সামনের ফুটপাত হতে অবৈধ…

Read More