Author: admin

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের “মাস্টারমাইন্ড” হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া অনুষ্ঠানে সাংবাদিক খালিদ মহিউদ্দীনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। মাস্টারমাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না। সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, শেখ হাসিনাকে যারা উৎখাত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। শহিদদের আমরা কখনো ভুলব না। আজ থেকে ২০০ বছর পরও আবু সাঈদ, মুগ্ধসহ যারা এ আন্দোলনে শহিদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন তাদের তিতুমীরের মতো স্মরণ করবে মানুষ। তাদের ভুলে যাওয়া কখনো সম্ভব না। শুক্রবার সকাল সাড়ে ৯টায় তুরস্ক থেকে দেশে ফিরে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এসব কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, আমার বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়েছে এবং একটি মামলায় আওয়ামী লীগ সরকার আদালতকে দিয়ে ৭ বছর কারাদণ্ড দিয়েছে। আমার বয়স হয়ে গেছে। তবে জেল খাটার মতো…

Read More

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি। কক্সবাজার টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কামরুল ইসলাম ইমন (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এই হত্যা মামলার সাথে জড়িত প্রাধান আসামি হেলাল উদ্দিন (৩৫) কে কক্সবাজার পাথর ঘোনা নামক স্থান থেকে আটক করেছে পুলিশ। জানা যায়, গত (২৩ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৭ ঘটিকার সময় শামলাপুর আচারবনিয়া এলাকায় বসত ভিটার সীমানায় ঘেরা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে হেলাল উদ্দিনের দেশীয় অস্ত্র (দা) এর কুপে আহত হয় নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (ইমন)।গুরুতর আহত অবস্থায় ইমনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম এভার কেয়ার…

Read More

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ- “উন্নয়ন, শাস্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় স্থানীয় উপজেলা হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মাওঃ আবু ইউসুব, প্রধান শিক্ষক শংকর রায়, শিক্ষক ননী গোপাল গোলদার, থানার প্রতিনিধি মোঃ রুবেল হোসেন, শিক্ষক লিটন…

Read More

আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মামলা দায়েরের পরেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না বলে দাবি করে মামলার বাদি আবু তালহা শেখ এক সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামপাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মামলার বাদি আবু তালহা শেখ অভিযোগ করে জানান, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার সদস্য ছিলাম। গত ১৩ আগস্ট, সকালে আমি হুড়কা ইউনিয়নে ছিদামখালী এলাকায় আমাদের মালিকানাধীন মৎস্য ঘেরে কাজের জন্য যাই। এসময় একই এলাকার আঃ আজিজ শেখ আমার ঘেরের বেড়িবাঁধের ওপর গরু চরাইতে থাকে। আমি তাকে বেড়িবাঁধের ওপর গরু চরাইতে নিষেধ করি। সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে আমার মা জেসমীনা বেগম, বাবা…

Read More

বেনাপোল প্রতিনিধি: নানা ঘটনার পর অবশেষে ভারতে গেল বাংলাদেশি রুপালী নদীর ইলিশ। দুই হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রথম চালানে যাচ্ছে ১৮ মেট্রিক টন (১৮ হাজার কেজি) ইলিশ মাছ ৬টি ট্রাকে করে প্রথমে পৌছে বেনাপোল বন্দরে। পরে মাছের মান পরীক্ষার পর দেয়া হয় ভারতে যাওয়ার অনুমতি। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়ছে ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকা প্রতি কেজি রপ্তানি মূল্য। এর আগে ২৫ সেপ্টেম্বর ৪৯ জন রপ্তানিকারককে ২৪২০ মেট্রিক টন ইলিশ রফতানিতে ছাড়পত্র দেন অন্তবর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪৮ জনকে ৫০ মেট্রিক টন করে ও একজনকে ২০ মেট্রিক টন মাছ রপ্তানির…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : “বাঁচলে নদী, বাঁচবে দেশ, ফুলে ফসলে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে ঝালকাঠি জেলার প্রেসক্লাব সম্মুখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। এসময় দেশের সকল নদী রক্ষার্থে অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার রয়েছে। তাই আর কোনো বৈষম্য ও দুর্নীতি মেনে নেওয়া যাবে না। নদীর কোল ঘেষে গড়ে ওঠা বাঁধ ও তীরবর্তী পাড়গুলোতে কিছু অসাধু ব্যবসায়ী জবরদখল করে নিজেদের ব্যবসা গড়ে তুলেছে। যার ফলে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি নদীর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশজুড়ে হওয়া সর্বশেষ হামলায় আরও ৯২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের বিমান হামলায় লেবাননে গত ২৪ ঘণ্টায় আরও ৯২ জন নিহত হয়েছেন বলে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বেশ কয়েকটি বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহর ও গ্রামে ৪০ জন, পূর্বাঞ্চলের দুটি এলাকায় ৪৮ জন এবং মধ্য মাউন্ট লেবানন গভর্নরেটের পূর্বে চারজন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় এদিন মোট ১৫৩…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন নোবেলজয়ী ড. ইউনূস। জানা গেছে, ভাষণে কী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কী কী উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন। এছাড়া, ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক-আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরবেন…

Read More

পিরোজপুর প্রতিনিধি ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে পুরোহিত কর্তৃক কটূক্তি ও বিজেপি নেতার তা সমর্থনের প্রতিবাদে মানববন্ধন করেছেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২.০০ মিনিটে সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর ক্যাম্পাস থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের এর সূচনা হয়। এ সময় তারা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পিরোজপুর টাউন ক্লাবের সামনে মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে জাবিদ এর সঞ্চালনায় ও মইনুদ্দিন এর সভাপতিত্ত্বে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মুহিবুল্লাহ,মনজুরুল,তাহমিদ,ইমন প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা বলেন মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ (সা:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে…

Read More