- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
- বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- উজিরপুরে নির্বাচনী মাঠে সক্রিয় কামরুজ্জামান টুলু
- চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন
- কোটচাঁদপুরে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা
- বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার
- ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত
- ৫২ বছর এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
- যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
Author: admin
মো শাকিল আহমেদ রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি : অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ রাত্রি ০১.০৫ ঘটিকায় র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারস্থ নিউ মায়ের আচল হোটেলের সামনে ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাদক পরিবহন কালে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ রবিউল ইসলাম (২৯), পিতা- মামুন আকন্দ, সাং- দক্ষিণ কৃষ্ণপুর, থানা- ফুলবড়ী, ২। মোঃ রব্বানী (৩৫), পিতা- নূর ইসলাম, সাং- কল্যানী বাজার, থানা-…
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : শৈলকুপার কবিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহেলী খাতুন ২০২৪ সালে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিবছর সরকার শিক্ষা পদক প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় প্রথমে উপজেলা পর্যায়ে কয়েকটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়ে থাকে। পরবর্তীতে জেলা পর্যায়ে ১০০ মার্কের মৌখিক পরীক্ষা ও সংশ্লিষ্ট স্কুলের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়ে থাকে। সব বিষয় পর্যালোচনা করে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহেলী…
কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ-(ফরহাদ) কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার ফয়সাল আহমেদ,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) শাহ আলম, আনসার ভিডিপি অফিসার আনোয়ারা খাতুন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনার রশীদ,পল্লি বিদ্যৎুতের ডিজিএম কাওছার আজম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ হাসান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অম্বিকা চরন সানা, সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, কয়রা সদর পুজা মন্ডপের সভাপতি জগদীশ চন্দ্র মজুমদার,…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কুমিল্লা জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন আয়োজন করেছে ” গুণীজন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ৫১তম আবর্তনের নবীনবরন ২০২৪”। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) জহির রায়হান অডিটোরিয়াম এর সেমিনার রুমে বেলা ৩ টায় এ প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে থাকে গুণীজন সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ৫১তম আবর্তনের নবীনবরন এবং দ্বিতীয় পর্বে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুনীজন হিসেবে সম্মাননা পেয়েছেন এনাম মেডিকেল কলেজ এর সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: মোহাতার হোসেন জুয়েল ও জিওআর্কিওলজিতে বিশেষ…
আন্তর্জাতিক ডেস্ক লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) তাদের মিত্ররা। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে এ ধরনের ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে ব্যাপক আলোচনার পর এ সিদ্ধান্ত নেয় দেশগুলো। পরে এক বিবৃতিতে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক প্রধান হারজি হালেভির বুধবারের বক্তব্যের পর তড়িঘড়ি করে সভার আয়োজন করা হয়। হারজি হালেভি সৈন্যদের বলেছিলেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের শত্রু অঞ্চলে প্রবেশ করার পথ তৈরি করতে পারে। যে কোনো সময় স্থল অভিযানের জন্য তার সেনাদের প্রস্তুত থাকতে হবে। যুদ্ধবিরতির…
বিনোদন ডেস্ক একটা সময় মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ২০২২ সালের মাঝামাঝি সময়ে চুমুর ছবি পোস্ট করে প্রেমিককে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন এই তারকা অভিনেত্রী। আবার, একই বছরের শেষ লগ্নে গুঞ্জন উঠেছিল, ভেঙে গেছে তথাগত – ঋতাভরী’র প্রেম। যদিও বিচ্ছেদ নিয়ে টুঁশব্দটি করেননি নায়িকা! নেটিজেনদের অনেকেরই দাবি ছিল – গোপনে বিয়ের পর্ব সেরেছেন ঋতাভরী – তথাগত। তবে ওই বিষয়ে আর কথা বলতে দেখা যায়নি এই নায়িকাকে। দীর্ঘ সময় পর প্রেম – বিয়ে – বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঋতাভরী। জানা যায়, ঋতাভরী তার অভিনীত নতুন চলচ্চিত্রের প্রচার উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ওই…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এনামুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে তাকে ব্যাপক মারধর করা হয়। গ্রেপ্তারের পর তিনি কারাগারে যে সেলে আছেন, ওই সেলে থাকা কয়েকজন কয়েদি তার উপর হামলা চালানো হয়েছে বলে কারা সূত্র নিশ্চিত করেছে। পরে রাতে এনামুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাজপাড়া থানার এসআই কাজল নন্দী জানান, রাতে সাবেক এমপি এনামুল হককে কারাগার থেকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তিনি জানিয়েছেন কারাগারের ভেতরে তার ওপর কয়েকজন কয়েদি হামলা করেছেন। তখন ধস্তাধস্তির ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল…
নিজস্ব প্রতিবেদক আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ৪৯টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- আরিফ সি ফুডস, জারা এন্টারপ্রাইজ, সততা ফিশ ফিড, এস এ আর এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, রুপালী সি ফুডস লিমিটেড,…
হাতীবান্ধা প্রতিনিধি তথ্য গোপন করার কারণে সরকারি করণ থেকে বঞ্চিত হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এস এস হাই স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ। এ বিষয়ে অভিযোগ করেছেন বিভিন্ন দপ্তরে ওই বিদ্যালয়ের সংযুক্ত টেকনিক্যাল কলেজের শিক্ষকবৃন্দ। গত বুধবার বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করে বলেন ২০১৬ সাল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণের ঘোষ না আসলে হাতীবান্ধা উপজেলার একমাত্র স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এস এস হাই স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের নাম প্রস্তাব করা হয় সে সময় বিদ্যালয়টি পরিদর্শনে আসলে পরিদর্শন টিমকে তথ্য গোপন করে শুধুমাত্র এস এস উচ্চ বিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত করে এস এস উচ্চ বিদ্যালয় এর সঙ্গে বিএমটি টেকনিক্যাল কলেজটির…
বাগেরহাট প্রতিনিধি ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি ফিশিংবোট ডুবে গেছে। ডুবে যাওয়া বোটের ভাসমান ১৩ জেলেকে অন্য বোটের জেলেরা উদ্ধার করে দুবলার আলোরকোলে নিয়ে এসেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে সাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে এ বোট ডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া ফিশিংবোট “এফবি রাজা-১” এর মালিক পিরোজপুর সদরের মোঃ রাজা শেখ বুধবার দুপুরে মোবাইল ফোনে বলেন, তার মালিকানাধীন ফিশিংবোটের জেলেরা সাগরে ঝড়ের কবলে পড়ে উপকূলে ফিরে আসার পথে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে ফিশিংবোটটি ডুবে যায়। ডুবে যাওয়া বোটের ১৩জন জেলে সাগরে ভাসতে থাকে। এসময় “এফবি হাবিবা” নামে…