- সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৫
- কেশবপুরে সন্ধ্যা রাতে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই
- বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- উজিরপুরে নির্বাচনী মাঠে সক্রিয় কামরুজ্জামান টুলু
- চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন
- কোটচাঁদপুরে সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা
- বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার
- ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত
- ৫২ বছর এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
- যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কারে পাশে থাকবে বিশ্বব্যাংক। অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি । বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় দুপুরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কার উদ্যোগকে সমর্থন করে বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার দেবেন বলে জানান। বৈঠকে ইউনূস তার শুরু করা সংস্কারকাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের…
(বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনীর ৬৪তম ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার দুপুরে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল খায়ের উল আফসার কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বগুড়া এরুলিয়াতে বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কোর্সে বিমান বাহিনীর ১১জন এবং নৌ বাহিনীর একজন কর্মকর্তা অংশ নেন। উক্ত অনুষ্ঠানে এ আর ভাইস মার্শাল খায়ের উল আহসান জানান আজ থেকে কোর্স সম্পন্নকারী কর্মকর্তারা প্রশিক্ষক বৈমানিকের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভূক্ত হলেন, যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত বৈমানিকদের দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। অনুষ্ঠানে ফ্লাইং ইন্সট্রাক্টরস…
মহম্মদপুর প্রতিনিধি মাগুরার মহম্মদপুরে মধুমতি নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত প্রায় (৩৫) বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে,,অজ্ঞাত নারীর মৃতদেহটি উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের আড়মাঝি এলাকার স্থানীয় লোকজন মধুমতি নদীতে অজ্ঞাত নারীর মৃতদেহটি ভাসতে দেখে মহম্মদপুর থানা পুলিশকে সংবাদ দেয়।এ বিষয়ে মহম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুন্সি রাসেল হোসেন বলেন,,বুধবার বেলা১২ টার দিকে জানতে পারি মহম্মদপুরে আড়মাঝি এলাকায় মধুমতি নদীতে অজ্ঞাত এক নারীর মৃতদেহ ভাসছে। এখবর জানতে পেরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।পরে নৌ পুলিশকে জানালে তাদের সহযোগিতায় মধুমতি নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহটি মর্গে পাঠানোর চেষ্টা চলছে।তবে মৃত ব্যক্তিরপরিচয় জানা যায়নি।
স্পোর্টস ডেস্ক দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০। নতুন আসরের নিলামের জন্য নিবন্ধন করিয়েছেন প্রায় ২০০ জন ক্রিকেটার। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার রয়েছে ১১৫ জন। বিদেশি ৮৫ ক্রিকেটারের তালিকায় রয়েছে দুই বাংলাদেশির নাম। এসএ২০ লিগের নিলামে নিজেদের নাম জমা দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও হাসান মাহমুদ। আগামী বছর ৯ জানুয়ারি পর্দা উঠবে দক্ষিণ আফ্রিকার এই টুর্নামেন্টের তৃতীয় আসরের। প্রায় একই সময় হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে বিপিএলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই। তবে সভাপতি ফারুক আহমেদ বলেন, চলতি বছর ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে বিপিএল। আর ফাইনাল হতে পারে ২০২৫ সালের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা…
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়ামতুল্লাহ মুনিম এবং সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের ইব্রাহিম আলী রনি মনোনীত হয়েছেন। জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও অধ্যাপক ড. আনোয়ারুল হক (স্বপন) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিকে আগামী ০১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সিফাত মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শহীদুল…
(বগুড়া) প্রতিনিধি :বগুড়ায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৬ষ্ঠ শ্রেনির স্কুলছাত্র শহীদ জুনায়েদ ইসলাম রাতুলের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক হোসনা আফরোজা বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমানের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। জেলা প্রশাসক এসময় শহীদের পিতাকে শান্তনা দিয়ে ধৈর্য্য ধরার পরামর্শ দেন। তিনি বলেন, ছোট্র রাতুল এখন জাতির শ্রেষ্ঠ সন্তান। সে শুধু বগুড়ার নয়, গোটা দেশের সম্পদ। রাতুলের মত সোনার টুকরোদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তুলতে পারলেই শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি শহীদ রাতুলের খুনিদের বিচারের আওতায় নিয়ে…
পিরোজপুর প্রতিনিধিঃ সাদী মোঃ হিমেল ২৫ সেপ্টেম্বর বুধবার পিরোজপুর জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা আইসিটি বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।তিনি তার বক্তব্যে বলেন সকল সরকারি দপ্তর ও সংস্থার ওয়েবসাইট হালনাগাদকরণ এবং দাপ্তরিক কাজে ডি নথি ব্যবহারের জন্য জেলা প্রশাসক নির্দেশ প্রদান করেন। এসময় তিনি দাপ্তরিক প্রয়োজনে নির্দিষ্ট ই-মেইলের ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি বিবিধ বিষয়ে তাঁর বক্তব্যে আলোকপাত করেন।এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ সেলিম রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি বিষয়ের শিক্ষকবৃন্দ,ইউনিয়ন পরিষদের আইসিটি বিষয়ক কর্মকর্তা প্রমুখ।
নিউজ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা স্বায়ত্তশাসিত বা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে সাত কলেজ শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি সাত কলেজকে ঢাবির অধিভুক্ত করা হলেও এটি ছিল একেবারেই অপরিকল্পিত সিদ্ধান্ত। গত আট বছরে এই অধিভুক্তির মূল উদ্দেশ্য অর্জিত হয়নি; বরং শিক্ষার্থীদের শিক্ষা জীবনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, ঢাবির অধীনে থাকার কারণে স্বতন্ত্র পরিচয়ের অভাব, মানসম্মত শিক্ষকের সংকট, গবেষণার সুযোগের অভাব, শ্রেণিকক্ষ সংকট, ফলাফল প্রকাশে বিলম্বসহ নানা সমস্যায় ভুগছেন তারা। এসব…
স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং –শুখান পুখুরী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- শুখান পুখুরী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মান্নান, শুখান পুখুরী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎকারী ভোটচোর, যুবলীগের অস্ত্রধারী ক্যাডার সহ নানা ধরনের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় জোর করে ভোট…