Author: admin

তামিম ইকবাল রাজু,ববি প্রতিনিধি: ভারতে বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা.) কে পুরোহিত কর্তৃক কটূক্তি ও বিজেপি নেতার তা সমর্থনের প্রতিবাদে সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাড়ে এগারো টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সমাবেশ করেন তারা। এসময় শিক্ষার্থীরা ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নেওয়াজ শরীফ বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা আমাদের শান্তি, মানবতা, এবং সহমর্মিতার বার্তা দেয়। তাঁকে অপমান করার মানে হলো সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করা। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাই। লোক প্রশাসন বিভাগের…

Read More

রাবি প্রতিনিধি: ছয় ঘন্টার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং আইন অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে আইন বিভাগের সামনে থেকে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এসময় তারা জানান, সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন তারা। তবে আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ সিন্ডিকেট সদস্য হওয়ায় তিনি সাদিকুল ইসলাম সাগরের পক্ষ নিয়েছেন। তাই তারা সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ ডিনের পদত্যাগের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় ‘ধর্ষণ কে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূস। এরপর থেকে আগামী নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়ে নানা জল্পনা কল্পনা ছিল। এবার এ বিষয়টি খোলাসা করেছেন ড. ইউনূস। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট-ফরোয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দেন ড. ইউনূস। এ সময় তিনি এক প্রশ্নের জবাবে বিষয়টি স্পষ্ট করেন। অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, আগামী নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এ বিষয়ে কোনো…

Read More

নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সন্তান স্বীকৃতি চাওয়ায় প্রাণনাশের হুমকি দিয়েছে স্বামীর পরিবারের লোকজন। এ ঘটনায় ভুক্তোভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। উপজেলার পাড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী প্রশাসনের কাছে নিরাপত্তাসহ আসামিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী সেতারা বেগম গত সোমবার (২৩ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর নিয়ামতপুরের গন্ধশাইল গ্রামের মোঃ ইসাহাক ইসলামের ছেলে হুজ্জাইতুল্লাহ ওরফে বকুলের সঙ্গে একই গ্রামের সিরাজ উদ্দীনের মেয়ে সেতারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর বকুল বিদেশে চলে যায় ও চার বছর পর দেশে ফিরে আসে। ঘর-সংসার…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় সিনজেনটা কোম্পানির নকল কীটনাশক বিক্রির দায়ে তারিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের খাঁ পাড়া এলাকায় অবস্থিত ওই ব্যবসায়ীর গুদামে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. সাদরুল আলম। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী তারিকুল ইসলাম গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ে অবস্থিত বর্ণা কৃষি বিতানের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন নামিদামি কোম্পানির কীটনাশক নকল করে বিক্রি করে আসছিলেন। নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মো. সাদরুল আলম বলেন, বুধবার বিকেলে শহরের খাঁ পাড়া এলাকায় অবস্থিত…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গত বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন রন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু,…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী বিধান চন্দ্র (৩১)। এসময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রী কমলিও (২৬)। পরে মাটিতে লুটিয়ে পড়ে স্বামী-স্ত্রী দুজনেই ঘটনাস্থলে মারা যান। নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিধান চন্দ্র ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। বিধান চন্দ্র পেশায় একজন অটো রিকশা চালক ছিলেন। বিধান ও কমলি দম্পতির ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে। স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগে…

Read More

মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগাদান করেছেন ইশরাত ফারজানা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি জেলায় কর্মরত সংবাদকর্মীগণের সাথে মতবিনিময় সভা করেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেসকাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য মো: আব্দুল লতিফ, সহ সাধারণ সম্পাদক তানভির হাসান তানু, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, সাহিত্য ও…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব ও ইঞ্জিনিয়ারিং অনুষদ চালুসহ ৩৬ দফা দাবি উত্থাপন করে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন। এছাড়াও দাবিতে ছিলো কেন্দ্রীয় মসজিদের সার্বিক সংস্কার এবং নারীদের জন্য নামাজের সুব্যবস্থা, সনাতন ধর্মের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় মন্দিরের জায়গা স্থায়ীকরণ করে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ মন্দির নির্মাণ, মন্দিরের জন্য বাৎসরিক বাজেট প্রণয়নসহ অন্যান্য ধর্মাবলম্বীদের সমমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি করেন তারা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করে তারা। জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের দাবীগুলো হলোঃ- ১. অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা জাকসু, হল সংসদ এবং বিভাগীয় সংসদ কার্যকর করতে হবে। ২. ছাত্ররাজনীতি প্রশ্নে শিক্ষক-শিক্ষার্থীদের…

Read More

ক্রাইম রিপোর্টার’টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাহারতা গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ নূরু মিয়ার ছেলে। নিহত রায়হান এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজারের দায়িত্বে ছিলেন। জানা যায়, রায়হান গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে আসেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন। এ সময় বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা…

Read More