Author: admin

কিশোরগঞ্জ প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা:) এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে ইটনা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক কেরাত, হামদ-নাত, কুইজ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার, ১৬ সেপ্টেম্বর সকাল থেকে মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন, রাজেন্দ্র আশলতা উচ্চ বিদ্যালয়, ইটনা নুরপুর ডি.ডি মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মোহাম্মদ (সা:) এর জন্ম মৃত্যু ও কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়। প্রতিষ্ঠান ভিত্তিক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইটনা নুরপুর ডি.ডি মাদরাসার সুপার মো. জসিম উদ্দিন, সহ-সুপার মাওলানা শফিউল আলম, সাংবাদিক তাজুল ইসলাম, সহকারী শিক্ষক আবু নাছের, সহকারী শিক্ষক জাইজুল হক কমল, এনায়েত কবির, কামরুল ইসলাম, মোজাম্মেল…

Read More

আবিদ হাসান কাজল ,কুলিয়ারচর প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এসময় মসজিদ ও মাজার ভাঙচুর করে দুপক্ষের লোকজন। সোমবার দুপুর ১২টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাজারে জশনে জুলুস মিছিলকারী এবং ইমাম ও উলামা পরিষদের সদস্যদের মধ্যে ঘণ্টাখানেক চলে এ সংঘর্ষ। নিহত ব্যক্তি কুলিয়ারচর উপজেলার ছয়সূতী পূর্বপাড়া গ্রামের জমির উদ্দিন জাবু মিয়ার ছেলে মীর মোহাম্মদ মিলন। তিনি কুলিয়ারচর উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য। সংঘর্ষ চলাকালে তরিকতপন্থীরা ছয়সূতী বাজার জামে মসজিদ এবং হক্বপন্থীরা সৈয়দ আবু মোহাম্মদ মঞ্জুরুল হামিদ (রহ.) মাজার ভাঙচুর করে। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি)…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি সারাদেশের ন্যায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাইবান্ধায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পাবলিব লাইব্রেরী এন্ড ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা সভাপতি হযরত মাও: আব্দুর রাজ্জাক ও প্রধান বক্তা ছিলেন কছর আলী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সহকারি সুপার হযরত মাও: ইব্রাহিম খলিল। আহলে সুন্নাত ওয়াল জামায়াত সদর…

Read More

রাজবাড়ী প্রতিনিধি দেশের বহুল পরিচিত মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট৷ এই ঘাটে রাতের অন্ধকারে ফেরীগুলোতে চলছে তিন তাস খেলার নামে ডাকাতি। জানা যায়, ঘাট থেকে ফেরী ছাড়ার পর ১২-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত চক্র একটি ইঞ্জিন নৌকা নিয়ে ফেরীতে প্রবেশ করে। সাধারণ যাত্রী ও চালকদের ১০০ টাকায় ৩০০ টাকা, ৫০০ টাকায় ১৫০০ টাকা ও ৫০০০ টাকায় ১৫,০০০ টাকা সহ যে যত বেশি টাকা ধরবে তার তিনগুন টাকা জেতার লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা,স্বর্নকার, মোবাইল, ঘড়ি ইত্যাদি। যাত্রী ও চালকদের অভিযোগ, এনিয়ে বারবার স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টা অবগত করা হলেও মিলছে না সমাধান। ফলে ঝুঁকি নিয়ে ফেরী পারাপার…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি চাকুরি বিধি অনুযায়ী ৩ বছর পর পর বদলীর নিয়ম থাকলেও একই কর্মস্থলে দীর্ঘ ৮ বছর ধরে চাকুরি করে আসছেন গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ড। জনমনে প্রশ্ন নেপথ্যে রহস্য কি? জানা গেছে, বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী সরকারি কর্মচারীদের ৩ বছর পর পর বদলির কথা বলা হয়েছে। অনেকেই মনে করেন, একই দপ্তরে ৩ বছরের অধিক চাকরিকাল বিপদে ফেলে দপ্তরের স্বল্পকাল চাকরি করা কর্মচারী ও কর্মকর্তাদের। দীর্ঘ সময় চাকরি করা এসব কর্মচারী নতুন বদলি হয়ে আসা কর্মকর্তা বা কর্মচারীদের উপর নিয়ন্ত্রণ ও স্থানীয় প্রভাব খাটানোর চেষ্টা করে। অথচ বিভিন্ন দপ্তর ঘুরে আসলে বাড়তো…

Read More

আব্দুল কাইয়ুম কামরুল আহমেদ,কমলগঞ্জ( মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা প্রায় পাঁচ একরের বেশী জায়গা উদ্বার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গত রোববার সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৩১ জন শ্রমিক নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির সামনে লাউয়াছড়ার জায়গা উদ্বারে অভিযান পরিচালনা করে বন বিভাগ। অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। বনবিভাগ জানায়, জায়গাটি দখল করে রেখেছিলেন সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ। ২০১৮ সাল থেকে বন…

Read More

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান প্রদানের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, জার্মান একনায়ক হিটলারের ছিল গ্যাস চেম্বার যেখানে ৬০ লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারা হয়। অন্যদিকে বাংলাদেশের সদ্য পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছির আয়না ঘর। যেখানে শতশত মানুষকে আটকে রেখে বছরের পর বছর টর্চার করা হয়। তিনি বলেন বিগত ১৬ বছর আমরা কিছুই বলতে পারিনি। স্বাধীনভাবে মিছিল, মিটিং করতে পারিনি। কিন্তু ৫ আগস্টের বিজয়ের পর আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি। প্রতিষ্টিত হয়েছে বাক ও ব্যক্তি স্বাধীনতা । তবে এর সুযোগ নিয়ে যেন পতিত ফ্যাসিস্টরা যেন মাথাচাড়া…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক শরিফা হক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, বৈপ্লবিক সময়ে সরকার আমাকে টাঙ্গাইলের মতো গুরত্বপূর্ণ জেলায় দায়িত্ব পালন করতে পাঠিয়েছেন। ইতিহাস ঐতিহ্যের সাথে টাঙ্গাইলের অনেক সুনাম রয়েছে। আগামী দিনে সকলকে সাথে নিয়ে সুন্দর একটি টাঙ্গাইল গড়তে চাই। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, যে কোনো দুর্নীতি, অসৎ আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। আপনারা সমালোচনা করবেন, সমালোচনা যাতে গঠনমূলক হয়। টাঙ্গাইলে দায়িত্বপালনকালে সকলের সহযোগিতা চান তিনি। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে এক দম্পতির সংবাদ সম্মেলন করেছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য তারা বলেন, ইসমাইল হোসেনের সাথে শুকরীতি দাস মৌ’য়ের প্রথমে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরবর্তীতে এফিডেভিটের মাধ্যমে শুকরীতি দাস মৌ ধর্মান্তরিত হয়ে মরিয়ম আক্তার মৌ নাম গ্রহণ করেন। প্রথমে ২০২১ সালের ২৩ মার্চ আমাদের বিয়ে হয়। পরে পূণরায় আবার ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মাসে শরিয়ত মতে বিয়ে করা হয়। কিন্তু মৌ এর পিতা মাতা ও অন্যান্য আত্মীয়স্বজন আমাদের ভয়ভীতি দেখায়। এদিকে প্রভাব খাটিয়ে ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা দায়ের করা…

Read More

কয়রা খুলনা প্রতিনিধ:ফরহাদ হোসাইন :  সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রায় সপ্তাহ জুড়ে প্রবাল বৃষ্টিতাতে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। রুপা আমনের খেত ও চিংড়ি ঘের গুলোতে এখন পানিতে থৈ থৈ করছে। সদ্য রোপন করা ধান পাতা নষ্ট হওয়ার  আশঙ্কায় ভুগছেন এখানকার শতশত কৃষক ।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে সাতটি ইউনিয়নের প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বর্ষা মৌসুমে আমনের চাষাবাদ করছেন কৃষক । তিন সহস্রাধিক চিংড়ি চাষী   ছোট বড় বাগদার ঘের  তৈরি করে চিংড়ি চাষ করছেন । কয়রা সদর উত্তর বেদকাশি  মহারাজপুর ২০ টি গ্রাম ঘুরে দেখা গেছে, এখানকার হাজার হাজার জমির আমলের ক্ষেত গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গিয়েছে । বিশেষ…

Read More