- সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি
- ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং
- রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন
- নীলফামারীতে পুলিশের কাজে বাধা: নারী-পুরুষসহ ৩৪জন গ্রেপ্তার
- দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক
- চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
- গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
- একলাফে সর্বোচ্চ ৯৪৩ টাকা বাড়ল বোতলজাত এলপিজির দাম
- কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার
Author: admin
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ইদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইদে মিলাদুন্নবী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, আদর্শ, নেতৃত্ব, ঐক্যবদ্ধ হওয়া থেকে শিক্ষা নিয়ে কীভাবে আমাদের জীবন পরিচালনা করা যায় সেই সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পরিবর্তে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পাওয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান বলেন, “রাসূলের আদর্শ ছিলো ক্ষমা করা, কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আমরা হলে বা অন্যান্য জায়গায় কিছু হলেই রেগে যাই, ঝগড়া করি। রাসূল (সা.)-এর…
পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষারথীদের সাথে কেন্দ্র থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগীয় টিমের মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে। শহরের শিল্পকলা একাডেমিতে আজ দুপুরে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ৩ টার দিকে মতবিনিময় সভা শুরু হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষারথীদের দুই পক্ষের মধ্যে প্রথম হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় কেন্দ্র থেকে আসা টিমের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। কয়েকদফা সংঘর্ষ রেদোয়ান আহমেদ,স্বাধীনসহ ৫ জন আহত হয়। পুলিশ বেশ কিছু সময় চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবার মতবিনিময় সভা শুরু হয়।…
নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁ জেলার মান্দা উপজেলায় দুপুরের খাবার রান্না করতে বিলম্ব হওয়ায় নাইস পারভীন নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউপির চৌজা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার সময় ঘাতক একরামুল কিল ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে দীর্ঘ সময় প্রহার করতে থাকেন। নিহত নাইস পারভীন চৌজা উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে একরামুল হকের স্ত্রী। প্রায় ১১ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক সন্তান রয়েছে। নিহতের বাবা কফিল উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় জামাই একরামুল হক আমার মেয়েকে নির্যাতন করত। এসব কারণেই মেয়েকে পিটিয়ে হত্যা…
আন্তর্জাতিক ডেস্ক ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এমন অবস্থায় নতুন বাস্তবতায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের দিগন্তে ব্যাপক পরিবর্তন এসেছে। অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় নীরবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এছাড়া বিদ্যমান পরিস্থিতিতে গত দেড় দশকে স্তিমিত হয়ে পড়া বাংলাদেশের সঙ্গে যৌথ অর্থনৈতিক কমিশনের পুনরুজ্জীবনও চাইছে পাকিস্তান। একইসঙ্গে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (১৬ সেপ্টেম্বর)…
হাবিপ্রবি প্রতিনিধিঃ নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে টাওয়ার স্থাপনের লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাথে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১৫ই সেপ্টেম্বর) দুপুর ২.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে উক্ত চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, টেলিটক বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ খাইরুল হাসান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ। এ সময় আরও উপস্থিত…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ (সাঃ)বিশ্ব নুর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম। সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। পবিত্র রবিউল আউয়াল শরিফ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সোমবার (১৬ সেপ্টেম্বর, ,১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি)এ দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তাই মুসলিম উম্মাহ্র জন্য আজকের এ…
নিজস্ব প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে একটি মহল কাজ শুরু করে দিয়েছে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ( ডিআরইউ) জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে ‘দ্বি-কক্ষ পার্লামেন্ট- উচ্চকক্ষ গঠন’ শীর্ষক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল কাজ শুরু করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে। তারা নাকি একবারে দেশটাকে সংস্কার করে দেশটাকে পরিবর্তন করে ফেলবে। তাহলে তো জনগণের দরকার নেই, পার্লামেন্টের দরকার নাই। একটি পত্রিকায় ব্র্যাক ইনস্টিটিউ জরিপ করে দেখিয়েছে যতদিন খুশি এই সরকার থাকুক। আমি জানিনা তারা কিভাবে এই জরিপ করলো। কিন্তু জনগণতো…
নিজস্ব প্রতিবেদক রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জি. মো. এনামুল হককে গ্রেফতার করেছে র্যাব। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ। সংবিধান পুনঃলিখন না সংশোধন হবে তা পার্লামেন্ট ঠিক করবে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থক, দোসর ও মদদদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। এ…
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- “তুমি কে আমি কে, রাজাকার রাজাকার” স্লোগান ছাত্রজনতার আন্দোলনের প্রধান মোড় বলা হয়। এই স্লোগানের মধ্য দিয়েই স্বৈরাচার আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পদত্যাগের আন্দোলন বেগবান হওয়া শুরু হয় । এই ঐতিহাসিক স্লোগানকে বিকৃতির মাধ্যমে ২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হচ্ছে অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লেকপাড়, অর্ঘ্য চত্বর, জয় বাংলা চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে মেইন গেটে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “তুমি কে আমি কে, রাজাকার রাজাকার…