- সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি
- ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং
- রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন
- নীলফামারীতে পুলিশের কাজে বাধা: নারী-পুরুষসহ ৩৪জন গ্রেপ্তার
- দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক
- চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
- গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
- একলাফে সর্বোচ্চ ৯৪৩ টাকা বাড়ল বোতলজাত এলপিজির দাম
- কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার
Author: admin
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি শিক্ষার্থীদের দেশ ও জনসেবার মনোভাব নিয়ে শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন এসকেএস ফাউন্ডেশন-এর নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন। তিনি বলেছেন, “শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত জনসেবা। তাহলেই সবাই শিক্ষার প্রকৃত সুফল পাবে। আজ ১৫ সেপ্টেম্বর ২০২৪, গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, “শিক্ষা যেন শুধু ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থে সীমাবদ্ধ না থাকে। শিক্ষার্থীদের দায়িত্বশীলভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় দরিদ্র মেধাবী ১৮ জন কলেজ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান…
ইবি সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ‘চল্লিশা’ উপলক্ষে ব্যতিক্রমী নৈশভোজের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের ডাইনিং এ নৈশভোজের আয়োজন করেন শিক্ষার্থীরা। এতে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা জানান, এই নৈশভোজ শুধুমাত্র খাবারের আয়োজন নয়, বরং এটি বিভাগের সকলের মধ্যে ভালোবাসা ও সংহতি সৃষ্টি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রসিকতা করার একটি প্রচেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা মজা করে মন্তব্য করেন, এতসব খাবারের মধ্যে শিক্ষার্থীদের জন্য নিরামিষ খাবারও রাখা উচিত ছিল। শিক্ষার্থীরা এ আয়োজনের মাধ্যমে একটি…
হৃদয় আহমেদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদদের স্মৃতির স্মরনে আয়োজন করা হচ্ছে কাওয়ালী ও দ্রোহের গান। সেই আয়োজনের অংশ হতে বাদ যায়নি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এলাকায় প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও। আজ ১৫ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের মঞ্চে আয়োজন করা হয় কাওয়ালী ও দ্রোহের গানের অনুষ্ঠান। বৃষ্টিবিঘ্নিত দিনেও আয়োজনে ছিলো না কোন কমতি। বিকেল গড়াতে না গড়াতেই দেখা দর্শকদের উপচে পড়া ভিড়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও কাওয়ালী সন্ধায় দর্শক হিসেবে আসেন স্থানীয় অনেক বাসিন্দা। বিকেল ৫ টায় শুরু হওয়ার কথা থাকলেও…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারীস্থ চারিয়া মাদ্রাসার মুহাদ্দিছ, ইছাপুর ফয়জিয়া তজবীদুল কুরআন মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আমিন সাহেব ইন্তেকাল করেছেন। আজ মধ্য রাতে তিনি ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ জোহরের নামাজের পর চারিয়া মাদ্রাসা মাঠে (বেলা ২টায়) হুজুরের নামাজে জানাযা এবং দাফনকার্য সম্পাদন হইবে। তিনি হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব দেওয়াননগর আজিমপাড়া নিবাসী মৃত মোশাররফ আলীর বড় পুত্র। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। ৫ পুত্র ৩ কন্যা সন্তানের পিতা মাওলানা আমিন সাহেব হুজুর ১৯৭৫ হতে শিক্ষকতার মহান পেশায় রয়েছেন। দীর্ঘ ৫০ বছরের শিক্ষকতায় হাজারো শিক্ষার্থীদের তিনি কুরআন, হাদিস, ফিকহ্, মানতেক্ব ইত্যাদি দ্বিনী ইলম পড়িয়েয়েছেন। পরিবারের সদস্য, স্বজন,…
আন্তর্জাতিক ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আপাতত বৈঠক করতে চাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এখন যদি ড. ইউনূসের সঙ্গে মোদিকে সরাসরি বৈঠক করতে হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে। আর মোদি এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না। কারণ আলোচনায় অবশ্যই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠবে। ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, “ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খুবই স্পর্শকাতর একটি বিষয়ে পরিণত হয়েছে। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কথা বললে ভারতকে এমন কিছু বিষয়ের ওপর নজর দিতে হবে। যেটি তারা…
মানিকগঞ্জ প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এখন আমাদের পড়ার টেবিলে ফিরে জেতে হবে। লেখাপড়ার প্রতি মনোযোগ দিতে হবে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জের শহীদ পরিবার ও আন্দোলনে আহত ব্যক্তি ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিমিয়কালে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, রাষ্ট্র সংস্কার হচ্ছে ও এর কাঠামো গঠন করতে হবে। প্রতিটি সেক্টরে মেধাবীর প্রয়োজন রয়েছে। আমাদের দেশে বাইরের মেধাবী লোকজন এসে চাকরি করে ডলারে বেতন নিচ্ছেন, এতে আমাদের রাজস্ব ঘাটতি হচ্ছে। এখন আমাদের কাজ হবে যে যেখানে আছেন সেখানেই তার যোগ্যতা দিয়ে দেশের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক “সংসার সুখের হয় রমনীর গুণে” এমন প্রচলিত প্রবাদের দিন ফুরিয়েছে। এখন মানুষ বিশ্বাস করে “সংসার সুখের হয় স্বামী-স্ত্রী দুজনের গুণে”। স্বামী–স্ত্রী দুজনকেই দক্ষ হাতে সংসার সামলাতে হয়। তবে আজকের দিনটি স্বামীরদের জন্য বিশেষভাবে স্ত্রীর প্রশংসার দিন। ইংরেজিতে বলে “ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে”। সাধারণত প্রতিবছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবার দিবসিটি পালিত হয়। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দেখানোর উদ্দেশে ২০০৬ সালে এই দিবসটি চেজের বার্ষিক ইভেন্টের ক্যালেন্ডারে তালিকাভুক্ত করা হয়। অনেক পুরুষ আছেন, যারা সব কাজেই স্ত্রীর প্রশংসা করেন। এতে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বাড়ে। ভালো থাকে সম্পর্ক। আবার অনেকেই আছেন যারা মনে মনে স্ত্রীর প্রশংসা করলেও…
ঢাবি প্রতিনিধি মো. সিফাতুল্লাহ তাসনীম পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে আয়োজিত ‘নাতে রসুল স. ও কাওয়ালি সন্ধ্যা’ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসছেন ‘মেহেরবান তুমি মেহেরবান’ ভাইরাল নাশিদটির শিল্পী মুনাইম বিল্লাহ। ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ডিআইএসসিসি (ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব) এর আয়োজনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানটি শুরু হবে। এ সময় ইসলামী সংগীতাঙ্গনের আরও শিল্পীরা গান গাইবেন। তাদের মধ্যে আছেন বাংলাদেশ বেতারসহ আরও কয়েকটি টেলিভিশনের পরিচিত মুখ শিল্পী আব্দুর রহমান হোসাইনী, প্যানভিশন টিভির সংগীত শিল্পী নিয়ামুল হোসাইনসহ অন্যান্যরা। প্রসঙ্গত, ২০১৯ সালে জনপ্রিয় টিভি প্রোগ্রাম আলোকিত জ্ঞানীর…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। হর্কাস মার্কেটের সামন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। শেষে ডিবি রোড়ের গার্নাস মার্কেটের সামনে পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জেলা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা নিজ ক্রয়কৃত জমিতে সরকারি অর্থায়নে নির্মিত বীর নিবাস আত্মসাৎসহ আগুনে পুড়িয়ে মারার শঙ্কায় ভীত সন্ত্রস্ত বৃদ্ধ বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন সেক (৮২)। থানায় একাধিকবার মামলার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় অবশেষে নিরাপত্তাসহ বীর নিবাস ও বসবাসরত জমি রক্ষায় সংবাদকর্মীদের সহযোগিতা কামনায় করছেন তিনি। বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন সেক। টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড খাগজানা গ্রামে মৃত. তায়েজ উদ্দিনের ছেলে। রোববার বেলা ১১টায় সংবাদকর্মীদের সহযোগিতা কামনায় টাঙ্গাইল প্রেসক্লাব অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেছেন বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন সেক। লিখিত বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন সেক বলেন, ওই গ্রামের মৃত.তায়েজ উদ্দিনের ছেলে আবুল কাশেম (৪৫),মৃত. আব্দুল হামিদের ছেলে মো. আনিছুর…