- সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি
- ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং
- রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন
- নীলফামারীতে পুলিশের কাজে বাধা: নারী-পুরুষসহ ৩৪জন গ্রেপ্তার
- দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক
- চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
- গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
- একলাফে সর্বোচ্চ ৯৪৩ টাকা বাড়ল বোতলজাত এলপিজির দাম
- কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার
Author: admin
নিজস্ব প্রতিবেদক কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের মধ্যে ৪২২ জন বিএনপির রাজনীতি সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৫ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় ১৩ আগস্ট পর্যন্ত সারাদেশে শহীদ হন ৮৭৫ জন। যার মধ্যে কমপক্ষে ৪২২ জন মানুষ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। দেশজুড়ে শহীদ হওয়া সব শ্রেণি-পেশা-রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী-এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। তিনি আরও বলেন, এই ৪২২ জনের নাম-গ্রামসহ সম্পূর্ণ…
হিলি সংবাদদাতাহিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপেরসাধারন সভার মধ্যদিয়ে। সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পিকে সভাপতি ও নাজমুল হক’কে সাধারণ সম্পাদক করে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।আজ শনিবার বেলা ১২টার সময় হিলি চারমাথা মোড়ে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সাধারণ অধিবেশনের মাধ্যমে সর্বসম্মতি ক্রমে দ্বিবার্ষিক এই কমিটি গঠন করা হয়। আমদানি রফতানিকারক গ্রুপের সিনিয়র সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, ট্রাক মলিক গ্রæপের সভাপতি হাকিম মন্ডলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে মাছ,সবজিসহ বিভিন্ন প্রকার কাঁচামাল আমদানিকারকদের সাথে সখ্যতা গড়ে মাদকসহ মিথ্যা ঘোষনার পণ্য আমদানিতে সক্রীয় হয়ে উঠেছে এক শ্রেনীর অসৎ ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি হচ্ছে তেমনি মাদক ছড়াচ্ছে দেশের অভ্যন্তরে। এদিকে কাঁচামালের ওজন স্কেলে বন্দরে ট্রাক প্রতি বড় অংকের টাকা অর্থ বানিজ্য করে অনিয়মের সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে দির্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও বন্দর,কাস্টমসের কোন মাথা ব্যাথা নেই। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন ব্যবসায়ীরা। আমদানিকারক সোহারব হোসেন জানান, বেনাপোল বন্দরে চোরাচালান প্রতিরোধে স্থাপিত মোবাইল স্ক্যানিং মেশিনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় আবারো মিথ্যা ঘোষণা দিয়ে মাস,সবজিসহ বিভিন্ন…
দিরাই-শাল্লা প্রতিনিধিঃ-প্রচলিত রাজনীতিকে কবর দিতে হবে। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান দিতে হবে। সময়কে প্রধান্য দিতে হবে।আজ (সুনামগঞ্জ)শাল্লায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এ্যাড: শিশির মনির। তিনি বলেন কিছু কিছু ক্ষেত্রে ধর্ম নেই। কে হিন্দু,কে মুসলমান এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমরা মানুষ। যেমন উদাহরণ স্বরুপ তিনি বলেন যদি কোন জায়গায় নৌকাডুবির ঘটনা ঘটে হিন্দু-মুসলমান না খুঁজে আগে তাদেরকে উদ্ধার করতে হবে। তিনি বলেন স্বাস্থ্য,শিক্ষা,রাজনীতি, সম্প্রীতি এগুলোতে কোন ধর্ম নেই। এগুলো সবার মধ্যেই ঘটে। কারো যদি স্বাস্থ্যের উন্নতি বা অবনতি হয় সেখানে হিন্দু-মুসলমান হিসেবে হয়ে থাকে না। তিনি বলেন হিন্দু-মুসলমান…
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজার টেকনাফের হ্নীলা রংগীখালী এলাকার কলেজ ছাত্র আবছার উদ্দিন সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন) শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন বলে জানাগেছে। মৃত আবছার উদ্দিন রংগীখালী লামার পাড়া গ্রামের মোহাম্মদ হোছনের ছেলে ও হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে সদ্য সমাপ্ত এইচ এস সি সাধারণ শিক্ষায় উত্তীর্ণ হয়ে কক্সবাজার সরকারি কলেজে স্নাতকোত্তর বিভাগে আবেদন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ৮ সেপ্টেম্বর কক্সবাজার থেকে পাসপোর্টে অফিসের ব্যাক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উখিয়া কুতুপালং এলাকায় পৌছলে…
সিরাজগঞ্জ প্রতিনিধি৷ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ। এর আগে ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার সময় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্তর এলাকা থেকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ (২৬) কে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর ২নং গলির মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ…
প্রতিনিধি, খুলনা বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি ঘোষিত খুলনার সমাবেশ ও র্যালি একদিন পেছানো হয়েছে। আজকের নির্ধারিত কর্মসূচির পরিবর্তে নতুন তারিখ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার। সমাবেশটি দুপুর আড়াইটায় নগরীর জিয়া হল চত্বরে অনুষ্ঠিত হবে। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ষণজনিত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মসূচি পুনঃনির্ধারিত হয়েছে। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা জানিয়েছেন, এদিন নগরীর শিববাড়ি মোড়ে বৃহৎ পরিসরে সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে খুলনা বিভাগের ১০টি জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এই সমাবেশ গণঅভুত্থান পরবর্তী বৃহত্তম সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানিয়েছেন, দুপুর ২টায় শুরু হওয়া সমাবেশ…
বাংলাদেশের সর্ব স্থানে ইসলামি ছাত্রশিবিরে যুক্ত হওয়ার আমেজ জমেছে। ১০ ই সেপ্টেম্বর থেকে আজ পযন্ত হাজারো শিক্ষার্থী যুক্ত হয়েছে ইসলামি ছাত্রশিবিরে। ছাত্রশিবিরের কেন্দ্র থেকে জানানো হয়েছে যে, ১০ ই সেপ্টেম্বর থেকে ২৪ই সেপ্টেম্বর পর্যন্ত ( দাওয়াতি পক্ষ) সাধারণ শিক্ষার্থীদের নিকট ইসলামী ছাত্রশিবিরের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দাওয়াত পৌঁছে দিচ্ছেন ইসলামী ছাত্রশিবিরের কর্মী, সাথী এবং সদস্যরা প্রত্যেক সাধারণ শিক্ষার্থীদের নিকট। ইসলামি ছাত্রশিবিরের দাওয়াত পেয়ে সাধারণ শিক্ষার্থীরা দলে দলে ইসলামী ছাত্রশিবিরের যোগ দিচ্ছে। আব্দুল আহাদ প্রতিনিধি (লক্ষ্মীপুর)
নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে পুড়িয়ে হত্যার পর বিবস্ত্র অবস্থায় এক যুবকের লাশ বনের ভেতরে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। নিখোঁজের এক সপ্তাহ পর শুক্রবার রাতে উপজেলার গলাচিপা এলাকায় গভীর বনের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্কারচালা ঝিনজিচালা এলাকার ইউসুফ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)। নিহতের পিতা ইউসুফ আলী বলেন, আমি গত ৬ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজে যাবার সময় জাহাঙ্গীর আলম আমার পিছনে পিছনে বের হয়ে যায়।রাত হয়ে গেলেও জাহাঙ্গীর ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি এবং তার ফোন ও বন্ধ পাওয়া যায়।পরে কালিয়াকৈর থানায় জিডি করা হয়। গত ১৩সেপ্টেম্বর…
নাসিম আহমেদ শিমুল ,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আপেল মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আপেল মিয়া(৩৫) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার হাওরিটাউরি গ্রামের নূরুল আমীনের ছেলে। কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই বাপ্পী জানান, গত একমাস পূর্বে নিহত আপেল মিয়া কুড়িগ্রাম থেকে ভবন নির্মাণকারী ঠিকাদারের অধীনে ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় কর্মরত ছিলেন। গতকাল বিকেলে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান পরিবারের লোকজনদের খবর দেয়া হয়েছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।