- নীলফামারীতে পুলিশের কাজে বাধা: নারী-পুরুষসহ ৩৪জন গ্রেপ্তার
- দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক
- চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
- গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
- একলাফে সর্বোচ্চ ৯৪৩ টাকা বাড়ল বোতলজাত এলপিজির দাম
- কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার
- উজিরপুর পৌরসভায় ৫০০ বিভিন্ন জাতের গাছ রোপণ
- নীলফামারীর কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি লালমনিরহাটে গ্রেপ্তার
- টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ
Author: admin
নিজস্ব প্রতিবেদক দেশের সব বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও অতি ভারি বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। রোববারও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরদিন থেকে বৃষ্টি কমে আসবে। সেইসঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পাবে। জানা যায়, নিম্নচাপের প্রভাবে শনিবার ঢাকায় দিনভর বৃষ্টি হয়েছে, যা রাতেও অব্যাহত ছিল। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারি বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চল। এ অবস্থায় আজও (রোববার) বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকাসহ সারা দেশে আজও বৃষ্টি থাকবে। সোমবার থেকে কমতে পারে। সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রয়েছে। এদিকে, রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২…
ক্যাম্পাস প্রতিনিধি ছাত্রলীগ নেতাদের বিশেষ ব্যবস্থায় ও আলাদা নিরাপত্তা দিয়ে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ডুয়েট শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে ছাত্রলীগ নেতাদের জন্য বিশেষ ব্যবস্থায় আলাদা পরীক্ষার হলসহ পর্যাপ্ত নিরাপত্তায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে ডুয়েট প্রশাসন। এ ব্যাপারে শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগ নেতাদের অত্যাচারে স্বাভাবিক জীবন-যাপন করতে পারেনি কোনো শিক্ষার্থী। সর্বশেষ কোটা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের নানাভাবে হেনস্তা করেছে ডুয়েট ছাত্রলীগ। হল থেকে বের করে দেওয়া হয়েছে। ডুয়েটে ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেয় ছাত্রলীগের নেতারা। সবকিছু প্রমাণসহ প্রশাসনের কাছে জমা দেওয়া…
এমএমোমেন কাপাসিয়া উপজেলা প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়া অবসর প্রাপ্ত সৈনিক কল্যান সমিতির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার সকালে উপজেলার টোক বীর উজলী বাজার ডুমদিয়া রোড মেধাবিকাশ বিদ্যালয় সংলগ্ন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । সমিতির সভাপতি অবসর প্রাপ্ত সার্জেন্ট মোঃ আমিনুল ইসলামের সভাপতি্ত্বে সাধারণ সম্পাদক মোঃ মোরাদ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সমিতির ৫০/৬০ জন সদস্য । সমিতির সভাপতি আমিনুল ইসলাম জানান সমিতির সদস্যর যে কোন বিপদে পাশে থাকবে।
খুলনা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার মৃত্যু এবং সভাপতি এসএম জিলানী ও তার সহধর্মিনীর উপর হামলা ও হত্যার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কয়রা উপজেলা উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কার্যালয় সামনে এসে শেষ হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ তৈয়েবুর রহমান।এসময় কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা,যুগ্নআহবায়ক রবিউল…
জয়পুরহাট প্রতিনিধিঃ মাদকের পথে ধাবিত হওয়া যুবকদের ফিরিয়ে আনতে জয়পুরহাটের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ” ভেটি একতা যুব সংঘ ” গত কয়েক বছর ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সংগঠনকে আরো গতিশীল করতে শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর ) বিকেল ৫ টায় সদর উপজেলার ভেটি এলাকায় সংগঠনের স্থায়ী কার্যালয় চত্বরে এক আলোচনা সভা ও ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারি পরিচালক এ কে এম রওশন আলম, জয়পুরহাট শহর বিএনপি যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও…
মোঃ ওয়ালীউল্লাহ হাসান পাঁচবিবি প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি থানার সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মত বিনিময় অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর ( শনিবার) পাঁচবিবি থানার আয়োজনে আওলাই ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত বিট অফিসার এসআই আব্দুল্লাহ আল মাছুম ও এএসআই সোহেল রানা সহযোগীতায় চাঁনপাড়া বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসানের সভাপতিত্বে পাঁচবিবি থানার সহকারী পরিদর্শক (এসআই) শ্রী সুশান্ত কুমারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল ওয়াহাব। আরো বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,উপজেলা বিএনপি সেক্রেটারী আব্দুল হান্নান চৌধুরী, আওলাই…
সাভার প্রতিনিধিঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পুলিশের পরিদর্শক আরাফাত হোসেনকে আশুলিয়া থানায় সোপর্দ করেছে র্যাব। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে ভোরে ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করে র্যাবের একটি দল।@হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার@ র্যাব জানায়, ঘটনার পর থেকে ছায়া তদন্ত শুরু করা হয়। পরে গোয়েন্দা নজরদারি পর তাকে আফতাবনগর থেকে আটক করা হয়। তাকে আনা হয় র্যাব-৪ এর কার্যালয়ে। পরে সেখান থেকে দুপুরে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।সাভার র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, আটকের পর পুলিশ পরিদর্শক আরাফাতকে…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার এর মৃত্যু এবং সভাপতি এসএম জিলানী ও তার সহধর্মিণীকে আওয়ামী সন্ত্রাসীদের নির্দয় কাপুরুষোচিত হামলা ও হত্যার প্রতিবাদে পলাশবাড়ী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোমিনুল ইসলাম মমিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তিন মাথা মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব সরকার বকুল,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খোকন,জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান নিক্সন,সাংগঠনিক…
জয়পুরহাট প্রতিনিধিঃ গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জয়পুরহাটের পাঁচবিবির রতনপুর গ্রামের কলেজ ছাত্র নজিবুল সরকার বিশালের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। তিনি শুক্রবার দুপুরে বিশালের বাড়িতে আসেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরআগে তিনি শহীদ বিশালের কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। ভবিষ্যতে এমন অসহায় গরীব পরিবারের পাশে থাকার প্রত্যয়ও ব্যাক্ত করেন তিনি। স্বৈরশাসনের অবসানে বিশালের ন্যায় যারা দেশ স্বাধীন করার জন্য শহীদ ও আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও দেশবাসী আজীবন তাদের মনে রাখবে। এসময় মাহিনের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, ইফতেকার আলম আসাদ, সাইফুল ইসলাম,…
ডুমুরিয়া(খুলনা)থেকেঃ সৈয়দ রেহেনা ঈসা একজন গৃহিনী। অথচ তাকে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের সহযোগি অধ্যাপক সাজিয়ে ডুমুরিয়ার আঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের সভাপতি হিসেবে নাম প্রেরণ করা হয়। কারিগরি বোর্ড থেকে অনুমোদনও নেওয়া হয়। কলেজটির দূর্নীতিবাজ অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার শুধুমাত্র সভাপতির ক্ষেত্রে এ জালিয়াতি করেননি। অভিভাবক সদস্য, দাতাসদস্য, বিদ্যুৎসাহী সদস্য, প্রতিষ্ঠাতা সদস্যসহ অধিকাংশ সদস্য দেওয়ার ক্ষেত্রেও চরম জালিয়াতির আশ্রয় নিয়েছেন। হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসনের তদন্তে এসব দূর্নীতির সত্যতা মিলেছে। জেলা প্রশাসন সুত্রে জানা যায়, আঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের বাংলা বিভাগের প্রভাষক এম এম আলাউদ্দীন ও অফিস সহকারী আক্তারুজ্জামান ২০২২ সালের ১০…