Author: admin

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে বৈষম্যবিরোধী ও কোটা আন্দোলন নিহতদের স্মরণে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭নং আলোকদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দিগরবাইদ বাজার মাঠে এক জনসভায় এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে আলোকদিয়া ইউনিয়ন যুবদল ও কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী বক্তব্য প্রদান কালে তিনি জানান, আওয়ামী দুঃশাসনের জুলুম নির্যাতন সহ্য করে বিএনপি আন্দোলন সংগ্রামে গত ১৫ বছর মাঠে ছিল। গত ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই আজ আমরা এ পর্যায়ে পৌনছেছি গত ১৫…

Read More

মো.ফরহাদ হোসাইন, জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ফজলে রাব্বি ফরহাদকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী রিফাত চৌধুরী সজলকে সাধারণ সম্পাদক করে ৮২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১৫ই অক্টোবর, ২০২৪) জবিস্থ লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টামন্ডলী এই কমিটি অনুমোদন দেন। এতে সহ-সভাপতি হিসেবে আশরাফ শাহরিয়ার (১৪), মেহেদী হাসান ভূইয়া (১৪), তানভীর আবরার (১৪), মালিহা আফরিন (১৪), সুস্মিতা আক্তার রিফা (১৪), আব্দুল্লাহ আলম নূর (১৪), তানভীর হাসান হৃদয় (১৪), মোশাররাত রাহিম (১৪), সাব্বির হোসেন মিশু (১৪), সাইফুল ইসলাম হৃদয় (১৪) মনোনীত…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনাই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ইউনূস। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনা সরকারের সময় থেকে চলে আসা দুর্নীতি মোকাবিলায় সরকার এখন কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা মার্কিন প্রতিনিধি দলকে জানান। তিনি বলেন, ‘হাসিনার…

Read More

বিনোদন ডেস্ক ২০১৮ সালে সৌদি আরবে বিনোদনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপরই সে বছর দেশটির প্রেক্ষাগৃহে চালানো হতে থাকে একের পর এক সিনেমা। বিদেশি সিনেমা ছাড়াও নিজেদের ছবিতেও ব্যাপক সাড়া মেলে সেখানে; বক্স অফিসে আয়ের শীর্ষেও রয়েছে স্থানীয় ছবি। নিষেধাজ্ঞা তোলার সেই বছরে মার্ভেল স্টুডিওর ব্ল্যাক প্যানথার দিয়ে সূচনা ঘটে সৌদির সিনেমা হলের। এরপর আর মুখ ফিরে তাকাতে হয়নি। সিনেমা চালুর পাঁচ বছরেই এই খাত থেকে দেশটি আয় করে নেয় ১৪ কোটি ২৬ লাখ ডলারের বেশি। যেখানে শুধু প্রথম বছরেই শুধু আয় ছিল ২০ লাখ ডলার। সরকারি তথ্যমতে, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি আয় করেছে টম…

Read More

(ধামইরহাট প্রতিনিধি )ঃ হাজার বছরের প্রাচীন ৩৬৫টি দীঘি পাশাপাশি আছে নওগাঁ জেলার সীমান্তবর্তী ধামইরহাট উপজেলার চক চান্দিরাসহ আরো কয়েকটি গ্রামজুড়ে। এলাকাটি খুবই দূর্গম। মাটির কাঁচা রাস্তা দিয়ে পুরোপুরি পৌঁছুনো যায়না, শেষদিকে হাঁটতে হয়। পাহানসহ নানান ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনপদ সংলগ্ন হলেও ৩৬৫ দীঘি এলাকা জনবিরল। সবগুলো দীঘি দেখতে সামাজিক বনায়নের বাগান ধরে প্রায় ৫-৬ কিলোমিটার ট্র্যাক করতে হবে। সবগুলো দীঘি কাছাকাছি সাইজের হলেও কয়েকটি বেশ বড়। সবচে বড়টির নাম দুই সতীনের দীঘি! “৩৬৫ দীঘি কিভাবে খনন করা হলো তা নিয়ে রূপকথা প্রচলিত আছে। চক-চান্দিরা গ্রামে ছিলো এক রাজার রাজধানী। রাজপ্রাসাদ, সৈন্যসামন্ত, রাজকার্য আর রানিকে নিয়ে সুখেই কাটছিল রাজার দিন।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঢাকা সফররত মা‌র্কিন প্রতি‌নি‌ধিদ‌লের স‌ঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দে‌শে ফেরা‌নোর বিষ‌য়ে আলোচনা ক‌রে‌ছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতি‌নি‌ধিদ‌লের স‌ঙ্গে বৈঠ‌কের পর এ তথ্য জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। এর আগে, শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা আসে। এই প্রতিনিধিদলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে তিনি একই দিন বিকেলে ঢাকায় পৌঁছেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, পাচার হওয়া অর্থ ফেরা‌নোর সহ‌যো‌গিতা…

Read More

বিনোদন ডেস্ক বেশ আগেই জানা গিয়েছিল যে, ওয়েব সিরিজে এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় টলি অভিনেত্রী পাওলি দাম। ‘জুলি’ নামের এই সিরিজের শুটিং শেষও হয়েছে ইতিমধ্যেই। অবশেষে প্রকাশ্যে এলো এই সিরিজের বিভিন্ন চরিত্রের ফার্স্ট লুক বা প্রথম ঝলক। জানা গেছে, অরিত্র সেন পরিচালিত এই সিরিজে কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে এক জন মহিলার প্রতিকূলতা জয়ের আখ্যানকে তুলে ধরা হয়েছে। জুলি’র নামভূমিকায় অভিনয় করেছেন পাওলি। তার দু’টি লুক প্রকাশ্যে এসেছে। সমাজের প্রান্তিক শ্রেণি থেকে চরিত্রটি এক সময়ে ক্ষমতার শীর্ষে পৌঁছে যায়। কিন্তু উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটতে গিয়ে জুলিকে কি স্বার্থত্যাগ করতে হবে ? না কি সময়ের সঙ্গে ক্ষমতার বৃত্তে ষড়যন্ত্রকে ফাঁস করতে সফল…

Read More

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবিতে অসময়ে মাচা পদ্ধতিতে তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলার ভূতগাড়ী সহ কয়েকটি এলাকায় জনপ্রিয় হচ্ছে মালচিং মাচা বাঁধিয়ে বারোমাসি তরমুজ চাষ। পরিবেশ বান্ধব এ পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন রঙের তরমুজ চাষ করে সাফল্যের মূখ দেখছেন কৃষকেরা। বিভিন্ন রং আর পুষ্টিগুণ সমৃদ্ধ বাজারে এ রসালো ফলের চাহিদাও রয়েছে বেশ। স্বাদেও বেশ মনকাড়া। ফলে দিন দিন বেড়েই চলেছে মালচিং পদ্ধতিতে এই তরমুজ চাষ। এসব তরমুজ বিক্রির জন্য কোনো ঝামেলা পোহাতে হয় না। মাঠ থেকে তোলার পরই বিক্রি হয়ে যায়। প্রতিদিন তরমুজের হাট বসে এলাকার রাস্তায়। এসব রং-বেরংয়ের তরমুজে আকৃষ্ট হয়ে ক্রয় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ি ও…

Read More

নিজস্ব প্রতিবেদক আর্থিক খাতে কারিগরি সহযোগিতার জন‌্য বাংলা‌দেশকে ২০০ মি‌লিয়ন ডলারের (২ হাজার ৩শ ৯০ কোটি) সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (ইউএসএআইডি)। রোববার (১৫ সে‌প্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের স‌ঙ্গে মা‌র্কিন প্রতি‌নি‌ধিদ‌লের বৈঠক শে‌ষে এ তথ‌্য জানান ইউএসএআইডির উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কাউর। অঞ্জলি কাউর বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায়। আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করবো। এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য। ইউএসএআইডির উপ-সহকারী ব‌লেন, এই চুক্তিটি বাংলাদেশের জনগণের…

Read More

নিজস্ব প্রতিবেদক বাঙালি মুসলিমের একটি বহুল পরিচিত ঐতিহ্য রয়েছে। কেউ মারা গেলে চল্লিশতম দিনে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে থাকে খাবারও। এরকম আয়োজনকেই ‘চল্লিশা’ বলা হয়। রীতি অনুযায়ী এটা সবখানেই পালন করা হয়। চল্লিশা মূলত শোক পালনের উদ্দেশে পালন করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা ‘উদযাপন’ করল মিরপুরবাসী। তবে তা কোনো মৃত ব্যক্তির জন্য নয়, সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পতনের চল্লিশ দিন উপলক্ষ্যে এই চল্লিশার আয়োজন করা হয়। যার নাম দেওয়া হয়েছে ‘স্বৈরাচারের চল্লিশা’। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই চল্লিশার আয়োজন করে মিরপুরবাসী। উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে অভেদ্য দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছিল রাজধানীর মিরপুর ১০…

Read More