- সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি
- ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং
- রাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধন
- নীলফামারীতে পুলিশের কাজে বাধা: নারী-পুরুষসহ ৩৪জন গ্রেপ্তার
- দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: প্রতিমন্ত্রী ইশরাক
- চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
- গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন
- একলাফে সর্বোচ্চ ৯৪৩ টাকা বাড়ল বোতলজাত এলপিজির দাম
- কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার
Author: admin
(বগুড়া) প্রতিনিধি: বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ঝরছে। বগুড়ায় ভোর থেকে সোমবার (১৬) সেপ্টেম্বর) দিনভর টানা ঝিরিঝিরি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ। টানা বৃষ্টিতে রাস্তায় মানুষ কম থাকায় আয় কমেছে রিকশাচালক ও গণপরিবহন চালকদের। সোমবার বিকালে সরেজমিন শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, বনানী মোড়, মাটিডালী বিমান মোড়, তিনমাথা রেলগেট ও চারমাথা সড়ক ঘুরে ভোগান্তির এই চিত্র দেখা গেছে। মাটিডালী বিমান মোড়ে অটোরিকশাচালক আক্কাস আলী বলেন, শনিবার সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা থামছে না। শরীর গরম হয়ে আছে। রাস্তায় মানুষ তুলনামূলক কম। ভাড়া বেশি পাইনি। দুপুর থেকে ভেজা শার্ট-লুঙ্গি পরে রিকশা চালাচ্ছি। ইজিবাইক চালক সেলিম শেখ…
নিজস্ব প্রতিবেদক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে নতুন আরও ১০টি হত্যা মামলা করা হয়েছে। ছাত্র–জনতার আন্দোলনের সময় এক সাংবাকিদকসহ কয়েকজনকে গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলাগুলো করা হয়েছে। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং গত বৃহস্পতিবার বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে। এতে তার বিরুদ্ধে হত্যা মামলা ১৫০ ছাড়িয়েছে। জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে রোববার পর্যন্ত তার বিরুদ্ধে ১৭৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৫৭টিই হত্যা মামলা।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন অবৈধভাবে ভারত যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তসহ চারজনকে আটক করেছেন স্থানীয় জনতা। বাকি দুইজন হলেন- একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকার চালক। চালকের নাম জানা যায়নি। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে তাদের আটক করা হয়। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যা ও নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে তারাসহ মোট ৫৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে ৩০…
নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থায় নিয়োগ, বদলি ও টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি। তার বিরুদ্ধে আছে চাঁদাবাজির অভিযোগও। মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ্যে কাজ করেছেন জ্যোতি। বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাবা-ছেলে মিলে গড়ে তুলেছিলেন বিশাল সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের মাধ্যমেই গড়ে উঠেছে বিপুল অবৈধ সম্পদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু অনপনেয় বা অমোছনীয় কালি কেনার ক্ষেত্রে যে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, এর সঙ্গেও ওই সিন্ডিকেট জড়িত বলে বেরিয়ে এসেছে। ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় গ্রেফতারের পর…
প্রতিনিধি, খুলনা গত তিন দিন ধরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে খুলনা শহরের বিভিন্ন সড়ক হাঁটু পানিতে ডুবে আছে। এতে রোববার (১৫ সেপ্টেম্বর) অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে। বিভিন্ন সড়কে যানবাহন আটকে পড়ায় শহরের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। নিম্ন আয়ের শ্রমজীবীরা পড়েছে সবচেয়ে বেশি কষ্টে। শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র এবং সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের খেলার মাঠ পানিতে থৈ থৈ করছে। মুজমুন্নী, বাস্তুহারা ও ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাও পানিতে ডুবে গেছে, যেখানে অনেকে রাস্তায় মাছ ধরছেন। খুলনা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো.…
আরিফ গজনবী রামপাল (বাগেরহাট)থেকেঃ বাগেরহাটের রামপালে সাংবাদিকদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে রামপালে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গাজী মোনাওয়ার হুসাইন তামিম। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট, ২০২৪ পতন হয় আওয়ামী লীগ সরকারের। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অপরাধগুলো আসবে সেগুলো স্বচ্ছতার সাথে আইনের সঠিক বিচার জনগণ পাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, গত…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে দিপু (৩৫) ও একই এলাকার হাউশ আলীর ছেলে সুবেল (৩০)। দিপু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ও সুবেল একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি। তাদের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল ইসলাম। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজারে ফিরছিলেন দিপু ও সুবেল। পথে কালুপুর পাগলা সেতু এলাকায় একদল দুর্বৃত্ত…
পিরোজপুর প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এ উপলক্ষে আজ শনিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাশ চত্তরে পথসভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক…
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিশেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ৬ বস্তা ভারতীয় চিনি, বিভিন্ন গুঁড়া মসলাসহ মো. সুরুজ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। সেই সাথে চোরাই কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার সুতিয়ারপাড় এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সুরুজ আলী শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র। জানা গেছে, ভারতীয় চিনি পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সুতিয়ারপাড় এলাকা থেকে রাত ১১.৩০ মিনিটে ইজিবাইকে করে ভারতীয় চিনি নেয়ার পথে স্থানীয় লোকজনের সহায়তায় ৬ বস্তা ভারতীয়…
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট -হিলি সড়কের পাঁচবিবি উপজেলার উত্তরের শেষ সীমানায় বনখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির। আহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম(৩০) নাকুরগাছি গ্রামের মৃত মানিকের স্ত্রী আলেমন বেওয়া (৮০) সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন(৪৩) ছোট মানিক গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাদিরা বেগম (৩৬) কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সানোয়ার হোসেন…