Author: admin

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মসল্লা পট্টি এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী রোপম কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। ১৫ সেপ্টেম্বর রাত ১০ টায় নওগাঁ সদর উপজেলার পুরাতন মাছ বাজার (মসলা পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় গোডাউন থেকে ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফারকসহ বিস্ফোরক ব্যবসায়ী মহাদেবপুর উপজেলার শ্রী নিবারণ চন্দ্র বর্মণনে ছেলে শ্রী রুপম কুমার কে গ্রেফতার করা হয় এবং ব্যবসার সাথে জড়িত সদর উপজেলার খাস নওগাঁ (মরাকাঠি) এলাকার মৃত শামছুল হকের ছেলে সালাউদ্দিস বিহারী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী রোপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। সে সিলেট, শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে অবৈধ বিস্ফোরক…

Read More

দুমকী(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ অলিউল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সহ সভাপতি ফারুক হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, ইসলামী আন্দোলন পটুয়াখালী দুমকী উপজেলা শাখার সহ সভাপতি মাস্টার মো: আ: সাত্তার প্রমুখ। ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি মহান ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্ননী (সাঃ) ২০২৪ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের উদ্যোগে শহীদ মুক্তিযুদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হামদ/না’ত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও শিশু সংগঠক শাহ্ মুশাহিদ আলম ফয়সল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাব্বির আহমদ আখঞ্জি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযুদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও প্রথম আলো’র স্টাফ রিপোর্টার এডভোকেট খলিল রহমান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) এর…

Read More

জাবি প্রতিনিধি সসম্পূর্ণ কোরআন অর্থসহ পাঠের ওপর ওমরাহ হজ্বের পুরষ্কার ঘোষণা করেছেন প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল্লা হেল বাকী। সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল্লা হেল বাকী বলেন, অন্ধকার যুগের পশুসুলভ জীবনাচার ও জুলুম, নিপীড়ন–নির্যাতনের সামাজিক অন্যায়–অবিচার ও অত্যাচারের তমসা থেকে মানবতাকে সভ্যতার আলোর দিকে এগিয়ে নিতে; তিনি ভোরের সমীরণপ্রবাহ সঙ্গে নিয়ে, প্রভাত রবির রঙিন আলোয়, সকালের সূর্যের হাসি হয়ে উষার আকাশে উদিত হলেন মুক্তির দূতরূপে। বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (সঃ)…

Read More

শহিদুল্লাহ মনসুর, জাবি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উপচার্য অধ্যাপক কামরুল আহসান দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন। এসময় উপচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, হয়রত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। মানুষ ভুলের উর্ধ্বে নয়, রাসূল (স:) জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজাবো। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয় পেয়েছি তা আমাদের রক্ষা করতে হবে। কেউ ভিন্ন মত পোষণের কারণে যদি অনিরাপদ হয়ে যায় তাহলে আমাদের এ বিজয় অর্থহীন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য…

Read More

শাকিল আহমেদ রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সকাল ০৮.৩০ ঘটিকায় ও রাত ০২.৩০ ঘটিকায় এবং রাত ০৩.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় পাপিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর’’ ও ‘‘সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজারস্থ সিংঙ্গার শো-রুমের বিপরীত পার্শ্বে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর” এবং ‘‘বগুড়া জেলার শেরপুর থানাধীন ধনকন্ডু শেরপুর ফুড ভিলেজের সামনে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর” পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে এবং ট্রাভেল ব্যাগে মাদক পরিবহনকালে ৪০০ বোতল ফেন্সিডিল ও ১০.৫ কেজি নেশা জাতীয়…

Read More

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীতে বিএনপি নেতা রব্বানী হত্যার ১১ বছর পর নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ আ.লীগের ৪১জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি নেতা মৃত গোলাম রব্বানীর স্ত্রী শাহনাজ বেগম। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিজ্ঞ আমলী আদালত, নীলফামারী-১ এ মামলা দায়ের করে সুবিচার প্রার্থনা করেন তিনি (যার মামলা নম্বর-৪৫১/২৪)। আরজি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে জেলা সদরের রামগঞ্জ বাজারে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের গাড়ী বহরে হামলার ঘটনায় বিএনপি নেতা গোলাম রব্বানীকে আসামীর শ্রেণীভুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় নিজ বাড়ীতে গোলাম রব্বানীকে না পেয়ে বাড়ীতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে আরজিতে উল্লেখিত আসামীর শ্রেণীভুক্তরাসহ অজ্ঞাত নামা…

Read More

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি (কামরুল) “মুক্তির মূল মন্ত্র ইসলামি শাসন তন্ত্র” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাগেশ্বরী উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজনে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ফেসিস্ট আওয়ামিলীগ সরকারের বৈষম্য, দূর্নীতি, অর্থ- পাচার,আলেমদের উপর নিপিড়ন-নির্যাতন সহ নানা অনিয়মের কথা উঠে আসে। বক্তারা আগামী নির্বাচনে ইসলামি শাসন কায়েম করতে জনগনকে হাত পাখায় ভোট দিতে আহ্বান জানান। বিকাল তিন টায় সমাবেশ শুরু হয়। নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল ও শ্লোগানে ভরপুর হয় মাঠ। এই সমাবেশে কুড়িগ্রাম জেলার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হারিসুল বারি রনি কে আগামি জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে প্রার্থী মনোনয়ন করা…

Read More

বাজিতপুর প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মারজান মিয়া (৩৫) একই ওয়ার্ডের দুই সন্তানের জননী এক হিন্দু নারীকে নিয়ে উধাও হয়েছেন। বেকী চন্দ্রগ্রামের মৃত আমির চাঁনের ছেলে মারজান। উধাও নারী কামালপুর গ্রামের হরিধন সূত্রধরের স্ত্রী পলি সূত্রধর (৩৩)। এ নিয়ে স্বামী হরিধরন সূত্রধর বাদি হয়ে ইউপি সদস্য মারজান মিয়ার নামে বাজিতপুর থানায় অপহরণের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্র ও নারীর স্বামীর পরিবার সূত্রে জানা যায়, ইউপি সদস্য বিভিন্ন সময় নারীর পরিবারকে বিভিন্ন ভাতার কার্ড দিয়ে সহযোগিতা করতেন। নারীর স্বামীর পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে উঠে ইউপি সদস্যের। ইউপি সদস্য মারজান মিয়া প্রায়ই ওই নারীর…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশেষ মুবারক র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও শিক্ষার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর মহান আদর্শকে স্মরণ করতে এই বিশেষ আয়োজন করে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে র‍্যালিটি শুরু হয়। এতে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং ইসলামের মহান শিক্ষা, সহনশীলতা, শান্তি, ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। র্যালিতে অংশগ্রহণকারীরা নবীজির আদর্শ ও শিক্ষার আলোকে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। র‍্যালির পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়…

Read More