Author: admin

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে জেলার আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৬র একটি দল। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

Read More

মালিক মাহদীর ইবনে জামান খুলনা জেলা খুলনা শহরের ২২টি মোড়ের পুনর্নির্মাণ কাজ চলছে। যার জন্য বরাদ্দ প্রায় ১২ কোটি টাকা। খুলনা মহানগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক করে তোলার লক্ষ্যে শুরু হয়েছে ১২ কোটি টাকা ব্যয়ের এক বিশাল প্রকল্প। এই প্রকল্পের আওতায় ২২টি গুরুত্বপূর্ণ মোড়ের সৌন্দর্যবর্ধন ও পুনর্নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে নতুন রাস্তা, গোয়ালখালী, পিটিআই ও ময়লাপোতা মোড়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) উদ্যোগে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো শহরের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের সংস্কার এবং নাগরিক জীবনমানের উন্নয়ন করা। এর সাথে থাকবে রাস্তা প্রশস্তকরণ, আধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ, আরসিসি ও ব্রিকের কাজ, সিটিং জোন, এবং বিভিন্ন স্থাপনার…

Read More

বাংলাদেশের বুকে উত্তাল ১০ বছরের রেকর্ড ভাঙা বন্যা। ফেনী,নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর সহ দেশের ১৩ জেলার প্রায় ১১ লক্ষ পরিবার বন্যা কবলিত পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে। এই দুর্দিনে সারাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ বন্যার্তদের সহযোগিতায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছেন, যা এক ঐক্যবদ্ধ দেশের আদর্শচিত্র। সেই সব মানবতার ফেরিওয়ালার দলে সামিল হল ‘ফ্রেন্ডস ক্লাব-মানবতার সেবায়’ নামক একটি সংগঠনের কতিপয় যুবক। গত ২৯ শে আগষ্ট বৃহস্পতিবার ঢাকা থেকে বন্যার্তদের জন্য ভালোবাসা নিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাতে পৌছান ‘ফ্রেন্ডস ক্লাব’ টিমের প্রেসিডেন্ট ফারুক আলম সাগর, উপদেষ্টা আল মাহমুদ মামুন ও তাদের দল। শাহরান এহসানের উদ্যোগে, ফারুক আলম সাগরের নেতৃত্বে, আল মাহমুদ মামুন ও …

Read More

জাবি প্রতিনিধি দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় পর ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দর্শন বিভাগের ছাত্র সংসদ নির্বাচন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ। ভিপি পদে ভোট ২২৬ ভোটের মধ্যে ১৩৭ ভোট পেয়ে জয়ী হন স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী মো: রাসেল আখন্দ, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিপি প্রার্থী ইফতে সাকিব তন্ময় পান ৮৬ ভোট৷ তাঁদের ভোটের পার্থক্য ৫১৷ জিএস পদে ১৩৩ ভোট পেয়ে জয়ী হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএস প্রার্থী ওয়ায়েজ রিজন পান ৯২ ভোট৷ তাঁদের ভোটের পার্থক্য ৪১৷ এজিএস পদে ১২৭ ভোট পেয়ে জয়ী হন তৃতীয়…

Read More

মোঃআল আমিন নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত ও হত্যাচেষ্টার অভিযোগে কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক সহ আওয়ামী লীগের ১৭৪ নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রবিবার (০৮ সোমবার) মোঃ লিয়াকত আলী, পিতা – জয়নাল আবেদীন সাং ইটনা বাদী হয়ে ইটনা থানায় মামলাটি করেন। ইটনা থানার কর্মকর্তা (ওসি) মো: জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ইটনা থানা আওয়ামীলীগ অফিস এর সামনে দিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলার ঘটনা…

Read More

নিজস্ব প্রতিবেদক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন গত ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল। এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার ভিডিও দেশ-বিদেশে নাড়া দেয়। এতে ব্যাপক সমালোচনা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে যে, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন ইন্সপেক্টর আরাফাত হোসেন। এরপর আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় আজ রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে এবং আরও ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে ১৮ জনকে হত্যার দায়ে ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে জাতিসংঘের ৬ সহায়তা কর্মীও রয়েছেন। এদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলেছে, গাজা…

Read More

লক্ষ্মীপুর প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন লক্ষ্মীপুরের যুবক পারভেজ হোসেন (২২)। দীর্ঘ ১ মাস ৮ দিন লড়াই করে না ফেরার দেশে চলে গেছেন তিনি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাত ১০টার দিকে নিহত পারভেজের চাচা মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। নিহত পারভেজ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধন্যপুর গ্রামের মিন্নত আলী হাজী বাড়ির মো. নবী উল্যা ও ফাতেমা বেগমের বড় ছেলে। তিনি ঢাকা মিরপুর ১০ নাম্বারের সেনপাড়া থাই গ্লাসের কাজ করতেন। পারিবারিক সূত্র জানায়, ৪…

Read More

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার সদরের ঝিলংঝা পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি এবং তার দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম। নিহত আঁখি মনির শাশুড়ি জানান, রাত ২টার দিকে ভারী বৃষ্টি হলে মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পান তারা। পরে তারা গিয়ে দেখেন মিজান স্ব-পরিবারে মাটিচাপা পড়েছেন। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।…

Read More

নিজস্ব প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বোন পরিচয়ে ফাতেমা তাসনিম চাকরি পেয়েছেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কেউ যদি আমার বোন পরিচয় দেয়, এটা প্রতিবাদ জানানোর বিষয় না। যদি এটা কোনো ইস্যু না হয়। তিনি বলেন, আমি যখন হাসপাতালে ছিলাম, তখন একটা ক্রুশিয়াল মুহূর্তে আমরা ছিলাম। উনি (ফাতেমা তাসনিম) আমাদের তখন হেল্প করেছিলেন। আমি যতটা জানি উনি গণঅধিকার পরিষদের নেত্রী ছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদের অনেক হেল্প করেছিলেন। নাহিদ ইসলাম বলেন, আমাকে যখন তুলে…

Read More